Class 7 Second Unit Test Model Question 2022

Class 7  Second Unit Test Model Question 2022 | সপ্তম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট  নমুনা প্রশ্নপত্র

by Soumen Bera 18th July, 2022

Class 7 History Second Unit Test Model Question 2022 | সপ্তম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস নমুনা প্রশ্নপত্র

Dear students, Class 7 History SecondUnit Test Model Question 2022 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি। তোমাদের স্কুলে দ্বিতীয় ইউনিট টেস্ট নেওয়া হবে। তাই তোমাদের সুবিধার্থে আমরা এখানে Class 7 History Second Unit Test Model Question 2022 পোস্ট করেছি। তোমরা এই প্রশ্নপত্র দেখে অনেকটাই বুঝতে পারবে তোমাদের SecondUnit Test Question কেমন হতে চলেছে।

by Soumen Bera 18th July, 2022

Second Unit Test Model Question 2022
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২২

ইতিহাস (History)

Class 7 (সপ্তম শ্রেণীপূর্ণমান – 2৫

সময় : ১ ঘন্টা


১। ঠিক উত্তরটি বেছে নাও : ৫x১ = ৫ 

(ক) অল-রিহলা বিবরণটি লিখেছিলেন—

(i) মিনহাজ-ইসিরাজ 

(ii) মালিক কাফুর

(iii) ইবন বতুতা 

(iv) আব্দুর রাজ্জাক 

(খ) শাসক হয়েও সুলতান উপাধি নেননি—

(i) বহলােল লােদি 

(ii) রাজিয়া 

(iii) খিজির খান 

(iv)ইলতুৎমিশ 

(গ) উত্তরসূরিদের মধ্যে অল ভাগ করার তৈমুরীয় নীতি ভেঙে ছিলেন—

(i) বাবর 

(ii) হুমায়ুন 

(iii) শের শাহ 

(iv) আকবর 

(ঘ) বারাে ভূঁইয়াদের অন্যতম ছিলেন—

(i) মালিক অম্বর 

(ii) ইশা খান 

(iiii) তাহমস্প

(iv) আদিল শাহ 

(ঙ) দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল—

(i) গঙ্গানদী 

(ii) যমুনা নদী 

(iii) ব্রক্ষ্মপুত্র নদ 

(iv) সিন্ধুনদ

২। নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে : ৫x১ = ৫

(ক) শূন্যস্থান পূরণ করাে :খলিফাইলতুৎমিশকে ——————– পাঠিয়ে সুলতান হিসেবে কর্তৃত্বের অনুমােদন দিয়েছিলেন। 

(খ) দু-জন মামেলুক সুলতানের নাম লেখাে। 

(গ) ঠিক না ভুল লেখাে :মুঘলরা চট্টগ্রাম বন্দর দখল করে ফরাসিদের তাড়িয়ে দিয়েছিল। 

(ঘ) রাঠোর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?

(ঙ) বেমানান শব্দটি খুঁজে বের করাে :কিলারাই পিথােরা, আগ্রা, সিরি, কিলােঘড়ি।

৩। নীচের যেকোনাে দুটি প্রশ্নের উত্তর লেখাে (দু-তিনটি বাক্যের মধ্যে) : ২x২ = ৪

(ক) দিল্লি সুলতানিতে উলেমার ভূমিকা কী সবসময়ে একই ছিল বলে মনে হয়? * 

(খ) মুঘলরা নিজেদের মুঘল বলে মনে করতােনা কেন?*

(গ) বাদশাহ শাহ জাহান কেন দিল্লি শহরের ধ্বংসাবশেষে নিজের রাজধানী গড়ে তােলেন নি? 

৪৷ নীচের যেকোনাে দুটি প্রশ্নের উত্তর লেখাে (চার-পাঁচটি বাক্যের মধ্যে) : ২x 3 = ৬

(ক) দিল্লি সুলতানির প্রশাসনিক কাঠামােয় ইকতা ব্যবস্থার গুরুত্ব বিশ্লেষণ করাে। 

(খ) টীকা লেখাে :জাবতি ব্যবস্থা ।

(গ) শাহজাহানাবাদের নাগরিক বসতির প্রকৃতি বিশ্লেষণ করাে। 

৫। নীচের যেকোনাে একটি প্রশ্নের উত্তর লেখাে (আট-দশটি বাক্যের মধ্যে) :  ১X ৫ = ৫

(ক) তুমি কী দিল্লি সুলতানিকে একটি কেন্দ্রীভূত শাসনব্যবস্থা বলে মনে করাে? যুক্তিসহ ব্যাখ্যা করাে। * 

(খ) মুঘল শাসনের সঙ্গে রাজপুতদের যােগাযােগের চরিত্র কী ক্রমে বদলে গিয়েছিল বলে তােমার মনে হয়? যুক্তিসহ ব্যাখ্যা করে।

(গ) সুলতানি আমলে তুমি দিল্লি শহরে বেড়াতে গিয়েছ। তােমার বেড়াবার অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখাে।*


Class 7 Geography Second Unit Test Model Question 2022 | সপ্তম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল নমুনা প্রশ্নপত্র

by Soumen Bera 18th July, 2022

Dear students, Class 7 Geography SecondUnit Test Model Question 2022 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি। তোমাদের স্কুলে দ্বিতীয় ইউনিট টেস্ট নেওয়া হবে। তাই তোমাদের সুবিধার্থে আমরা এখানে Class 7 Geography Second Unit Test Model Question 2022 পোস্ট করেছি। তোমরা এই প্রশ্নপত্র দেখে অনেকটাই বুঝতে পারবে তোমাদের Second Unit Test Question কেমন হতে চলেছে।

by Soumen Bera 18th July, 2022

Second Unit Test Model Question 2022
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২২

ভূগোল

Class 7 (সপ্তম শ্রেণীপূর্ণমান – ২৫

সময় : ১ ঘন্টা


১) ঠিক উত্তর নির্বাচন করাে : ১ X ৫ = ৫

(i) গ্রস্ত উপত্যকা ভঙ্গিল / স্থূপ / আগ্নেয় / ক্ষয়জাত পর্বতে দেখা যায়। 

(ii) নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ হলাে – জলপ্রপাত/ প্লাবনভূমি / অশ্বক্ষুরাকৃতি হ্রদ / বদ্বীপ। 

(iii) গ্রানাইট / ব্যাসল্ট / চুনাপাথর / মার্বেল শিলায় স্তর থাকে। 

(iv) আফ্রিকার পূর্ব / পশ্চিম / উত্তর / দক্ষিণ দিকে সাহারা মরুভূমি অবস্থিত।

(v) কঙ্গো নদী আফ্রিকার পূর্ব / উত্তর / দক্ষিণ / পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। 

২) এক কথায় উত্তর দাও : ১ X ৫ = ৫

(i) ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখাে। 

(ii) শাখানদী সাধারণত নদীর কোন প্রবাহে দেখা যায় ?

(i) মাটি সৃষ্টির একটি উপাদানের নাম লেখাে।

(iv) আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম করাে।

(v) গ্রস্ত উপত্যকা আফ্রিকার কোন দিকে দেখা যায়? 

৩) অনধিক ৩০ শব্দে উত্তর দাও :  ২ x ২ = ৪ 

(i) মালভূমিকে ‘টেবিল ল্যান্ড’ কেন বলা হয়?

(ii) জলবিভাজিকা ক্ষয় হয়ে গেলে কী ঘটনা ঘটবে? 

৪) অনধিক ৫০ শব্দে উত্তর দাও :  ৩ x ২ = ৬ 

(i) শিলা থেকে কীভাবে মাটি সৃষ্টি হয়?

(ii) সাহারা মরুভূমি আফ্রিকার দক্ষিণে অবস্থিত হলে কী অবস্থা হত? 

৫) অনধিক ৮০ শব্দে উত্তর দাও : ৫ x১ = ৫ 

(i) নদী কীভাবে মানুষের জীবনে প্রভাব বিস্তার করে তা তােমার অঞ্চলের কোনাে নদীর উদাহরণ দিয়ে আলােচনা করাে।

by Soumen Bera 18th July, 2022


Class 7 Poribesh O Biggan Second Unit Test Model Question 2022 | সপ্তম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট পরিবেশ ও বিজ্ঞান নমুনা প্রশ্নপত্র

Dear students, Class 7 Poribesh O Biggan Second Unit Test Model Question 2022 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট পরিবেশ ও বিজ্ঞান নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি। তোমাদের স্কুলে দ্বিতীয় ইউনিট টেস্ট নেওয়া হবে। তাই তোমাদের সুবিধার্থে আমরা এখানে Class 7 Poribesh O Biggan Second Unit Test Model Question 2022 পোস্ট করেছি। তোমরা এই প্রশ্নপত্র দেখে অনেকটাই বুঝতে পারবে তোমাদের Second Unit Test Question কেমন হতে চলেছে।

by Soumen Bera 18th July, 2022


Second Unit Test Model Question 2022
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২২

পরিবেশ ও বিজ্ঞান

Class 7 (সপ্তম শ্রেণীপূর্ণমান – ২৫

সময় : ১ ঘন্টা


1. ঠিক উত্তর নির্বাচন করাে :  1 x 6 = 6 

i) নীচের কোন্ শব্দটি সমতল আয়নার সামনে ধরলে, আয়নাতে যা পড়া যাবে তাও একটা অর্থযুক্ত শব্দ হবে।

a) HIM

b) TOM 

c) AM 

d) Yo-Yo 

ii)আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলাে —

a) প্রতিফলনের 

b) বিচ্ছুরণের 

c) প্রতিসরণের 

d) প্রতিবিম্ব গঠনের প্রাকৃতিক ঘটনা মাত্র। 

iii) কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরােয় সেই জায়গাটা হলাে —

(a) পর্ব 

(b) কক্ষ 

(c) পর্বমধ্য 

(d) বিটপ 

iv) নীচের কোনটি পরিবেশবান্ধব শক্তি নয় — 

a) সৌরশক্তি 

b) মাটির নীচের তাপশক্তি 

c) জৈবশক্তি 

d) জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি। 

v) মেরুজ্যোতির কারণ —

a) পৃথিবীর পরিবেশের দূষণ, 

b) পৃথিবীর পরিবেশের উয়তা বৃদ্ধি, 

c) পৃথিবীতে যে কারণে বজ্রপাত হয়, 

d) পৃথিবী একটা বিরাট চুম্বক – তার প্রভাব।

vi) পাশের বর্তনীতে ফাঁকা জায়গায় কোন প্রতীকটি জুড়লে বর্তনীটি সম্পূর্ণ হয়েছে —

2. সংক্ষিপ্ত উত্তর দাও :  1×5=5 

i) আলাের প্রতিসরণ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় এমন একটা ঘটনা লেখাে। 

ii) একটি দণ্ড চুম্বককে লােহার গুঁড়াের মধ্যে ডােবালে ওই দণ্ড চুম্বকটির সবজায়গায় সমানভাবে লােহার গুঁড়াে আটকে থাকবে। (সঠিক / ভুল) 

iii) খাদ্য সঞ্চয় করে এমন একটা পাতার নাম লেখাে। 

iv) সৌর কোশের দুটি ব্যবহার লেখাে। 

v) তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার লেখাে।

3. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : 2 x1=2 

i) অন্ধকার ঘরে টর্চ জ্বালালে দেয়ালের যেখানে আলাে পড়ে, ওই আলােক পথে স্বচ্ছ প্লাস্টিকের এক বােতল জল রাখলে দেয়ালের অন্য জায়গায় আলাে পড়ে। এই রকম কেন হয় তা বুঝিয়ে লেখাে। 

4. তিন-চারটি বাক্যে উত্তর দাও :  3x 4 =12

i) কীভাবে বােঝা যাবে চুম্বকের দিকদর্শী ধর্ম আছে? একটা চুম্বককে সমান 5 টি টুকরাে করা হলে মােট কটা মেরু তৈরি হবে? 

ii) তড়িতের সুপরিবাহী ও কুপরিবাহী পদার্থের দুটো করে উদাহরণ দাও। তােমার জানা একটা যন্ত্রের নাম লেখাে যেখানে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়।

iii) পুকুরের বা নদীর মাছ কীভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক হবে l

iv) বায়ুপ্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ উৎপন্ন করার জন্য সমুদ্রের ধারে হাজার হাজার বায়ুকল লাগালে কী কী অসুবিধা হতে পারে?

...........................

Also like

class 5 all subjects 2nd unit test || পঞ্চম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্ট সমস্ত বিষয়










মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Madhyamik History Suggestion 2025 | মাধ্যমিক ইতিহাস সাজেশন

West Bengal Class 9 LifeScience Suggestion।।নবম শ্রেণীর জীবন বিজ্ঞান 2022 | তৃতীয় অধ্যায় | জৈবনিক প্রক্রিয়া||