Class 5 Bengali Second Unit Test Model Question 2022 | পঞ্চম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট

Class 5 Bengali Second Unit Test Model Question 2022 | পঞ্চম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা নমুনা প্রশ্নপত্র

by Soumen Bera 18 th July 2022

Dear students, Class 5 Bengali Second Unit Test Model Question 2022 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আমরা পঞ্চম শ্রেণী প্রথম ইউনিট টেস্ট বাংলা নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি। ২০২২ এর গরমের ছুটির পর তোমাদের অনেকেরই স্কুলে প্রথম ইউনিট টেস্ট নেওয়া হবে। তাই তোমাদের সুবিধার্থে আমরা এখানে Class 5 Bengali Second Unit Test Model Question 2022 পোস্ট করেছি। তোমরা এই প্রশ্নপত্র দেখে অনেকটাই বুঝতে পারবে তোমাদের 2nd Unit Test Question কেমন হতে চলেছে।
by Soumen Bera 18 th July 2022

Second Unit Test Model Question 2022

   প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২২

বাংলা (Bengali)          সময় : ৪০ মিনিট

Class 5 (পঞ্চম শ্রেণী)    পূর্ণমান – ১৫


১.ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে : ২X১= ২

১.১ হিমালয় পর্বতমালা রয়েছে পশ্চিমবঙ্গের

(ক) পূর্বদিকে

(খ) পশ্চিমদিকে

(গ) উত্তরদিকে

(ঘ) দক্ষিণদিকে

১.২ সােনার পাতা পেয়ে ফণীমনসার আনন্দে ডগমগ হওয়ার কারণ –

(ক) তাকে এবার আর ছাগলে খেতে পারবে না।

(খ) আর কোনাে গাছের সােনার পাতা নেই।

(গ) তার প্রিয় পরী তাকে সােনার পাতা দিয়েছে।

(ঘ) তার বিতিকিচ্ছিরি পাতাগুলাে এবার ঝলমলে আর সুন্দর হয়ে উঠেছে।

২. নীচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখাে: ৩ x১ = ৩

২.১ ‘লােকে তা বিশ্বাস করে না। – কার কথা লােকে বিশ্বাস করে না? 

২.২ ‘বােকা কুমিরের কথা’ গল্পটি তুমি এবার এমন একটা পরিস্থিতির কথা লেখাে যেখানে কুমির শিয়ালের সঙ্গে বুদ্ধি করে জিতবে। 

২.৩ ‘ফণীমনসা ও বনের পরি’ নাটকটির কোন চরিত্রে তুমি অভিনয় করতে চাইবে এবং কেন? 

৩. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে : ২×১=২

৩.১ ‘পিপির পিপিরপিপ’ 

(ক) শাখের শব্দ (খ) করাতের শব্দ (গ) জলের শব্দ (ঘ) বাঁশির শব্দ

৩.২ ‘ঝড়’ কবিতায় ঝড় এসেছিল

(ক) ভােরবেলা (খ) রাতে (গ) দুপুরবেলা (ঘ) সন্ধ্যাবেলা। 

৪. নীচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখাে: ৩ x ১ = ৩

৪.১ ‘বললে বুড়াে, ‘বােঝে ব্যাপারখানা’ – বুড়াে কোন ব্যাপারটি বােঝাতে চেয়েছেন?

৪.২ ‘মায়াতরু কবিতায় কবি গাছটিকে ‘মায়াতরু’ বলেছেন কেন?

৪.৩ ‘মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা। – কঙ্কাবতীর অভিমানের কারণ কী ছিল? 

৫. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে : ২ x ১ = ২ 

৫.১ ‘প্রথম’ হলাে প্রথম শব্দটির

(ক) পুংলিঙ্গ বাচক শব্দ (খ) স্ত্রীলিঙ্গ বাচক শব্দ (গ) উভলিঙ্গ বাচক শব্দ (ঘ) কোনােটিই নয় 

৫.২ ‘আমি’ শব্দের বহুবচন হলাে

(ক) তােমরা (খ) তােমাদের (গ) আমরা (ঘ) আপনারা 

৬. নীচের প্রশ্নগুলির উত্তর দাও:

৬.১ আ, নী যুক্ত করে ঈশান এবং সবল শব্দের লিঙ্গ পরিবর্তন করাে। 

৬.২ বহুবচনের দুটি উদাহরণ দাও। 

৬.৩ দাদা শব্দটির ‘পত্নী” এবং “অপত্নী’ অর্থে লিঙ্গান্তর দেখাও।

৭. বিদ্যালয়ের প্রতিষ্ঠাদিবস উপলক্ষে আয়ােজিত অনুষ্ঠানের বিবরণ দিয়ে দাদার কাছে একটি চিঠি লেখাে।

.

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Class 7 Second Unit Test Model Question 2022

অতীত স্মরণ (প্রথম অধ্যায়) – দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন | পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন/নোট|West Bengal Class 12 History Question and Answer / HS History Suggestion pdf