Class 6 All Subjectsi Second Unit Test Model Question 2022 | ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট সমস্ত বিষয়ের নমুনা প্রশ্নপত্র

Class 6 Bengali Second Unit Test Model Question 2022 | ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা নমুনা প্রশ্নপত্র

by Soumen Bera Jul,18 2022

Dear students, Class6 Bengali Second Unit Test Model Question 2022 will discussed here.প্রিয়ছাত্রছাত্রীরা এখানে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট বাংলা নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি। তোমাদের স্কুলে সবে মাত্র প্রথম ইউনিট টেস্ট শেষ হল। দ্বিতীয় ইউনিট টেস্ট 29শে আগস্ট থেকে নেওয়া হবে। তাই তোমাদের সুবিধার্থে আমরা এখানে Class 6 Bengali Second Unit Test Model Question 2022 পোস্ট করেছি। তোমরা এই প্রশ্নপত্র দেখে অনেকটাই বুঝতে পারবে তোমাদের Second Unit Test Question কেমন হতে চলেছে।

Second Unit Test Model Question 2022
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২২

বাংলা (Bengali)

Class 6 (ষষ্ঠ শ্রেণী) পূর্ণমান – ২৫

সময় : ৫০ মিনিট 


১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে (যে কোনাে ২টি) : ১ x ২ = ২ 

১.১ ‘এদেশের যত পালা-পার্বণ, উৎসব-আনন্দ, সব কিছুরই মূলে রয়েছে চাষবাস। কারণ এই দেশটা হলাে –
(ক) শিল্প-নির্ভর
(খ) কৃষি-কেন্দ্রিক
(গ) পশুপালন নির্ভর
(ঘ) কোনােটিই নয়   

১.২ ‘নির্মল’– এর প্রতিশব্দ কবিতার যে উদ্ধৃতাংশে আছে— 
(ক) “শিশির-বিমল প্রভাতের ফল’
(খ) “নিশা নামে দূরে শ্রেণিহারা একা’
(গ) ‘কত না ছিন্ন করণচিহ্ন’
(ঘ) ‘খােলা আছে হাট যুক্ত বাতাসে’ 

১.৩ ‘ফাকি’ গল্পে বর্ণিত গাছটি হলাে – 
(ক) জামগাছ
(খ) বেলগাছ
(গ) আমগাছ
(ঘ) বটগাছ

২. নীচের যে-কোনাে চারটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখাে : ১ x ৪ = ৪

২.১ ‘হাটের দোচালা মুদিল নয়ন’– উদ্ধৃতাংটিতে কোন সময়ের ছবি ফুটে উঠেছে বলে তােমার মনে হয়, লেখাে।

২.২ ‘তুমি যে কাজের লােক ভাই! ওইটেই আসল।’ – উক্তিটির মধ্যে দিয়ে বক্তার কোন্ মনােভাবের প্রকাশ ঘটেছে? 

২.৩ “জনমানবহীন পথ।” – এই কথাটা বললেই তােমার মনের মধ্যে কেমন ছবি ফুটে ওঠে একটি বাক্যে লেখাে। 

২.৪ ‘মাটি সবারই’ – পাতার এই বক্তব্য সমর্থন করে ‘মাটি’ সম্পর্কে তােমার অনুভূতি দু’একটি বাক্যে লেখাে। 

২.৫ ‘সেই শীতের রাত্রেও সারা গায়ে আমার ঘাম দিয়েছে। তােমার জীবনেও এই ঘটনার অনুরূপ কোনাে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেকথা ব্যক্ত করে একটি বাক্য লেখাে।

৩. নীচের প্রশ্নগুলির মধ্যে যে-কোনাে দুটির উত্তর নিজের ভাষায় লেখাে। ৩ x ২ = ৬ 

৩.১ বাবা-মায়ের সাহচর্যে চিত্রগ্রীব যেমন উড়তে শিখেছে, তুমি যেন তা খুব কাছ থেকে দেখেছ। সেই অভিজ্ঞতার কথা কয়েকটি বাক্যে লেখাে।

৩.২ ‘কান্না শুনে দৌড়ে এলেন ঘাটে’– বাঘের ছােট্টছানার থাবায় কাকড়া কামড়ে দেওয়ায় সে কেঁদে ফেলেছিল, এ কথা আমরা ‘বাঘ’ কবিতায় পড়েছি। কখনও তুমি কারাে কান্না শুনে ছুটে গিয়ে এমনই কী দেখেছ? – মনে করে লেখাে।

৩.৩ ‘সে বাড়ির সেই মানুষদের একটি বন্ধু ফাকি দিয়ে চলে গেল।’—বলতে লেখক কী বুঝিয়েছে? 

৪. যে কোনাে দুটি প্রশ্নের উত্তর লেখাে : ১ x ২ = ২ 

৪.১ ‘চল্লিশ বছর হলেই আমরা বয়েস ঘুরিয়ে দিই’ – কথাটির অর্থ কী? 

৪.২ ‘টাক ডুমাডুম টাক ডুমাডুম’ বলে শ্লেট বাজিয়ে নাচতে লাগল – উর্দিষ্ট ব্যক্তির এভাবে নেচে ওঠার কারণ কী? 

৪.৩ কাকে দেখে বােঝা যাচ্ছিল না সে ‘মানুষ না বাঁদর, পঁচা না ভূত’?

৫. যে-কোনাে একটি প্রশ্নের উত্তর লেখাে : ৩ x ১ = ৩ 

৫.১ শ্ৰী ব্যাকরণ সিং, বি.এ. খাদ্যবিশারদ। – হ য ব র ল -তে এভাবে কার পরিচয় দেওয়া হয়েছে ? ৫.২ উধাে আর বুধাের কীর্তিকলাপের কথা কয়েকটি বাক্যে লেখাে।

৬. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে (যে কোনাে চারটি) : ১ x ৪ = ৪

৬.১ ‘পাখির জগতে দুটি মধুর দৃশ্য আছে।” – এখানে ‘দুটি’ হলাে – 
(ক) সংখ্যাবাচক শব্দ
(খ) পূরণবাচক শব্দ
(গ) যৌগিক শব্দ
(ঘ) কোনােটিই নয়

৬.২ নীচের কোনটি অনুসর্গের দৃষ্টান্ত নয় — 
(ক) দিয়ে
(খ) জন্য
(গ) দের
(ঘ) পানে 

৬.৩ নীচের কোটি বিদেশি উপসর্গের উদাহরণ –
(ক) অনু 
(খ) আন
(গ) কার 
(ঘ) অধি 

৬.৪ নীচের কোন্ রূপটি ঠিক নয় –
(ক) আমি + র
(খ) আপনি + র
(গ) তুই + কে
(ঘ) উনি + সে। 

৬.৫ নীচের কোন্ সন্ধিবদ্ধ পদটি বিসর্গ সন্ধির উদাহরণ –
(ক) বিদ্যালয়
(খ) পুরস্কার
(গ) সত্যেন্দ্র
(ঘ) নরােত্তম

৬.৬ এখানে নিয়মিত লােডশেডিং হয়’— এই বাক্যে ব্যবহৃত ‘নিয়মিত’ হলাে—
(ক) বিশেষ্য
(খ) বিশেষণ
(গ) অব্যয়
(ঘ) কোনােটিই নয় 

৭. নীচের যে-কোন একটি বিষয় অবলম্বন করে একটি অনুচ্ছেদ লেখাে : ৪ x ১= ৪

ক) বিদ্যালয়ের কোনাে একটি দিন।

খ) তােমার প্রিয় পাখি।

গ) সাহিত্যমেলায় পড়া একটি প্রিয় কবিতা।

ঘ) গরমকাল।

by Soumen Bera Jul,18 2022

Class 6 History Second Unit Test Model Question 2022 | ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস নমুনা প্রশ্নপত্র

Dear students, Class 6 History Second Unit Test Model Question 2022 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট ইতিহাস নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি। তোমাদের স্কুলে সবে মাত্র প্রথম ইউনিট টেস্ট শেষ হল। দ্বিতীয় ইউনিট টেস্ট 29শে আগস্ট থেকে নেওয়া হবে। তাই তোমাদের সুবিধার্থে আমরা এখানে Class 6 History Second Unit Test Model Question 2022 পোস্ট করেছি। তোমরা এই প্রশ্নপত্র দেখে অনেকটাই বুঝতে পারবে তোমাদের Second Unit Test Question কেমন হতে চলেছে।

by Soumen Bera Jul,18 2022

Second Unit Test Model Question 2022

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২২

ইতিহাস (History)

Class 6 (ষষ্ঠ শ্রেণী) পূর্ণমান – ২৫

সময় : ৫০ মিনিট


১। ঠিক উত্তরটি বেছে নাও (যেকোনাে পাঁচটি) :  ৫x১ = ৫

(ক) মেগালিথ হলাে —

(i) পাথরের গাড়ি 

(ii) পাথরের সমাধি 

(i) পাথরের খেলনা 

(iv) পাথরের বাড়ি

(খ) বর্ণাশ্রমের অংশ নয় —

(i) ব্রাক্ষ্মণ 

(ii) ক্ষত্রিয় 

(i) শূদ্র 

(iv) নৃপতি

(গ) জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতাে —

(i) কেবলিন 

(ii) মহাবীর 

(iii) তীর্থঙ্কর 

(iv) পার্শ্বনাথ

(ঘ) ষােড়শ মহাজনপদের সময়ে মগধে কৃষির উন্নতি হয়েছিল, কারণ —

(i) সবাই কৃষিকাজ করত 

(ii) রাজারা কৃষিকাজের জন্য সকলকে বাধ্য করতেন 

(iii) লােহার লাঙল ব্যবহার করা হতাে

(iv) সব জায়গায় জমি খুব উর্বর ছিল। 

(ঙ) সুয়ান জাং চিন থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন –

(i) ভারতীয় উপমহাদেশ বেড়ানাের জন্য 

(ii) বৌদ্ধ ধর্ম সম্পর্কে আরও পড়াশােনা করার জন্য

(iii) হর্ষবর্ধনের বৌদ্ধ সম্মেলনে যােগ দেবার জন্য 

(iv) হর্ষবর্ধনের শাসন বিষয়ে বই লেখার জন্য 

(চ) কুষাণ-মুদ্রায় সম্রাটদের মাথার পিছনে একরকমের জ্যোর্তিবলয় বানানাে হতাে—

(i) সম্রাট ও দেবতা একই জন বােঝানাের জন্য 

(ii) সম্রাটরা আসলে দেবতা ছিলেন, তা বােঝানাের জন্য 

(iii) কুষাণ সম্রাটরা জাদুবিদ্যা জানতেন, তা বােঝানাের জন্য 

(iv) সম্রাটদের শক্তিশালী বােঝানাের জন্য

২। নীচের যেকোনাে পাঁচটি প্রশ্নের উত্তর লেখাে :  ৫x১ = ৫

(ক) বেমানান শব্দটি খুঁজে বার করাে :অশ্বমেধ, বাজপেয়, শতমান, রাজশূয় 

(খ) শূন্যস্থান পূরণ করাে :শকরাজ রুদ্রদামনের সম্পর্কে জানবার সবথেকে গুরুত্বপূর্ণ শিলালেখ ————– l

(গ) ঠিক না ভুল লেখাে : বৌদ্ধধর্ম প্রচারের প্রধান ভাষা ছিল সংস্কৃত।

(ঘ) আদি বৈদিক যুগের কোন প্রতিষ্ঠানে নারীরা অংশগ্রহণে করতে পারতেন? 

(ঙ) ষােড়শ মহাজনপদের সময়ের একটি গণরাজ্যের নাম লেখাে।

(চ) গুপ্ত সম্রাটরা বড়াে বড়াে উপাধি ব্যবহার করতেন কেন? 

৩। নীচের যেকোনাে দুটি প্রশ্নের উত্তর লেখাে (দু-তিনটি বাক্যের মধ্যে) : ২x২ = ৪

(ক) চিত্রিত ধূসর মাটির পাত্রের দুটি বৈশিষ্ট্য লেখাে। 

(খ) বৌদ্ধধর্মের ত্রিরত্ন কী কী? 

(গ) শক-সাতবাহনদের লড়াই-এর কারণ কী ছিল?

৪৷ নীচের যেকোনাে দুটি প্রশ্নের উত্তর লেখাে (চার-পাঁচটি বাক্যের মধ্যে):  ২ x ৩ = ৬

(ক) টীকা লেখাে : চতুরাশ্রম 

(খ) নব্যধর্ম আন্দোলন ছিল মূলত নগরকেন্দ্রিক—মন্তব্যটি বিশ্লেষণ করাে।* 

(গ) হর্ষবর্ধন ও দ্বিতীয় পুলকেশীর লড়াই-এর ফল কী হয়েছিল?

৫। নীচের যেকোনাে একটি প্রশ্নের উত্তর লেখাে (আট-দশটি বাক্যের মধ্যে) : ১x৫=৫

(ক) বৈদিক সমাজের বর্ণাশ্রম প্রথা ও সামাজিক ভেদাভেদ কেন খারাপ, সেবিষয়ে আলােচনা করে বন্ধুকে একটি চিঠি লেখাে।*

(খ) মগধের উত্থান প্রাকৃতিক পরিবেশের জন্য সম্ভব হয়েছিল-মগধ মহাজনপদটির ভৌগােলিক অবস্থান আলােচনা করে মন্তব্যটি বিশ্লেষণ করাে।* 

(গ) গুপ্ত ও বাকাটক প্রশাসন ব্যবস্থান তুলনামূলক আলাে করাে|


by Soumen Bera Jul,18 2022

Class 6 Geography Second Unit Test Model Question 2022 | ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল নমুনা প্রশ্নপত্র


Dear students, Class 6 Geography Second Unit Test Model Question 2022 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট ভূগোল নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি। তোমাদের স্কুলে সবে মাত্র প্রথম ইউনিট টেস্ট শেষ হল। দ্বিতীয় ইউনিট টেস্ট 29শে আগস্ট থেকে নেওয়া হবে। তাই তোমাদের সুবিধার্থে আমরা এখানে Class 6 Geography Second Unit Test Model Question 2022 পোস্ট করেছি। তোমরা এই প্রশ্নপত্র দেখে অনেকটাই বুঝতে পারবে তোমাদের Second Unit Test Question কেমন হতে চলেছে।
by Soumen Bera Jul,18 2022

Second Unit Test Model Question 2022
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২২

ভূগোল (Geography)

Class 6 (ষষ্ঠ শ্রেণী) পূর্ণমান – ২৫

সময় : ৫০ মিনিট


১। ঠিক উত্তর নির্বাচন করাে :  ১ x ৬ = ৬ 

ক) ট্রপােস্ফিয়ারের ওপরে ভূপৃষ্ঠ থেকে ১৬ থেকে ৫০ কিমি পর্যন্ত বিস্তৃত স্তরটির নাম মেসােস্ফিয়ার/থার্মোস্ফিয়ার/স্ট্র্যাটোস্ফিয়ার/এক্সোস্ফিয়ার। 

খ) প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 5° সে/ 6.5°সে/ 10° সে/ 5.6° সে হারে তাপমাত্রা কমতে থাকে। 

গ) বৃষ্টিচ্ছায় অঞলের উদাহরণ হলাে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল/পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল/পূর্বঘাট পর্বতের পশ্চিম ঢাল/পূর্বঘাট পর্বতের পূর্ব ঢাল।

ঘ) লাল মাটি/পলি মাটি/পার্বত্য অঞ্চলের মাটি/ল্যাটেরাইট মাটিতে বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে। 

ঙ) তুমি সুন্দরবন অঞলে বেড়াতে গেলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাবে—কটা ঝােপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ / পার্বত্য নাতিশীতােষ্ণু অরণ্য/উপকূলীয় লবণাম্বু অরণ্য/ক্রান্তীয় পাতাঝরা অরণ্য? 

চ) কাজিরাঙা জাতীয় উদ্যান বাঘ/সিংহ/একশৃঙ্গ গন্ডার/রেড পান্ডার জন্য বিখ্যাত।

২) ক) শূন্যস্থান পূরণ করাে:  ১ X ৪ = ৪

i) আটলান্টিক মহাদেশের ——————- হিমবাহ পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। 

ii) ——————- বায়ুর প্রভাবে অক্টোবর-নভেম্বর মাসে করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয়। 

খ) শুদ্ধ ও অশুদ্ধ লেখাে : 

i) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কাটাঝােপ ও গুল্মজাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায়।

গ) এক কথায় প্রকাশ করাে : 

i) ভারতের গুজরাট রাজ্যের কোন অরণ্য সিংহের জন্য বিখ্যাত? 

৩) অনধিক ৩০ শব্দে উত্তর দাও :  ২ x ২ = ৪ 

ক) সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের জন্য আবহাওয়ার পূর্বাভাস কতটা গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করাে? 

খ) ছােটনাগপুর মালভূমির মাটি চাষের অনুপযুক্ত কেন? 

৪) অনধিক ৫০ শব্দে উত্তর দাও :  ৩ X ২ = ৬

ক) আন্টার্কটিকা অভিযান করতে গেলে তুমি বছরের কোন মাস বেছে নেবে এবং কেন?

খ) দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ও উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর মধ্যে জলবায়ুগত তিনটি পার্থক্য উল্লেখ করাে। 

৫) অনধিক ৮০ শব্দে উত্তর দাও :  ৫ X ১ = ৫

ক) প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য কীভাবেমানুষের কাজের জন্য নষ্ট হচ্ছে নিজের ভাষায় গুছিয়ে লেখাে।।

Class 6 Science Second Unit Test Model Question 2022 | ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট পরিবেশ ও বিজ্ঞান নমুনা প্রশ্নপত্র

by Soumen Bera Jul,18 2022

Dear students, Class 6 Science Second Unit Test Model Question 2022 will be discussed here. প্রিয় ছাত্রছাত্রীরা এখানে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট পরিবেশ ও বিজ্ঞান নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি। তোমাদের স্কুলে সবে মাত্র প্রথম ইউনিট টেস্ট শেষ হল। দ্বিতীয় ইউনিট টেস্ট 29শে আগস্ট থেকে নেওয়া হবে। তাই তোমাদের সুবিধার্থে আমরা এখানে Class 6 Science Second Unit Test Model Question 2022 পোস্ট করেছি। তোমরা এই প্রশ্নপত্র দেখে অনেকটাই বুঝতে পারবে তোমাদের Second Unit Test Question কেমন হতে চলেছে।
by Soumen Bera Jul,18 2022

Second Unit Test Model Question 2022
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২২

পরিবেশ ও বিজ্ঞান (Science )

Class 6 (ষষ্ঠ শ্রেণী) পূর্ণমান – ২৫

সময় : ৫০ মিনিট


1. ঠিক উত্তর নির্বাচন করাে :  1 x 6 = 6 

i) তােমাকে 1 লিটার জল দেওয়া হলাে। তার আয়তন —

a) 1 ঘন ডেসিমিটারের থেকে কম

b) 1 ঘন ডেসিমিটারের থেকে বেশি 

c) 1 ঘন ডেসিমিটারের সমান 

d) 100 ঘন সেন্টিমিটার 

ii) অচল অস্থিসন্ধি দেখা যায় —

a) হাঁটুতে 

b) হাতের বুড়াে আঙুলে

c) দাঁত যেখানে করােটির সঙ্গে যুক্ত থাকে 

d) কাঁধে 

i) কোন্টা পাললিক শিলা? 

a) গ্রানাইট

b) ব্যাসাল্ট 

c) পিউমিস 

d) বেলে পাথর 

iv) হাততালি দেওয়ার সময় কোন্ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় ? 

a) রাসায়নিক শক্তি 

b) পারমাণবিক শক্তি 

c) যান্ত্রিক শক্তি 

d) তাপ শক্তি 

v) জলের গভীরতা বাড়লে — 

a) শুধু জলের নীচের দিকের চাপ বাড়বে 

b) শুধু জলের উপরের দিকের চাপ বাড়বে 

c) শুধু জলের পাশের দিকের চাপ বাড়বে 

d) সবদিকেই জলের চাপ বাড়বে। 

vi) কোন্টা জীবাশ্ম জ্বালানি নয়? 

a) কয়লা 

b) প্রাকৃতিক গ্যাস

c) পেট্রোলিয়াম 

d) খড় 

2. সংক্ষিপ্ত উত্তর দাও :1×5=5 

i) কোন রাশি পরিমাপ করতে সেই রাশির একটা সুবিধাজনক অংশ দিয়ে পরিমাপ করতে হয়। ওই সুবিধাজনক অংশটিকে ওই রাশির কী বলা হয়? 
অথবা, শূন্যস্থান পূরণ করাে :- ক্ষেত্রফল → বর্গসেমি হলে ……….→ ঘন্টা হয়। 

ii) লােহার আকরিকের নাম লেখাে। 

iii) এমন একটি বলের কথা লেখাে যা দিয়ে বস্তুকে স্পর্শ না করেও তাকে টানা যায়।

iv) আমাদের শরীরে টেনডন কী কাজ করে? 

v) একটা আলুর উপর সমান পরিমাণ বল একবার ছুরির সরু দিকটা দিয়ে ও আর একবার মােটা দিকটা দিয়ে প্রয়ােগ করা হলাে। কোনবার বেশি চাপ প্রয়ােগ করা হলাে?

3. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : 2×1=2

i) পেট্রোলিয়াম শােধন করা অত্যন্ত প্রয়ােজনীয় কাজ কেন? 

4. তিন-চারটি বাক্যে উত্তর দাও : 3x 3 = 9 

i) আমরা যদি ফিতে, স্কেল দিয়ে দৈর্ঘ্য না মেপে, সবাই হাত দিয়ে দৈর্ঘ্য মাপতাম, তাহলে কী হতাে বলে তােমার মনে হয়? তােমার জানা এমন দুটি বিষয়ের নাম লেখাে যা মাপা হয়। 

ii) ধরাে তুমি একটা ট্রেনে বা বাসে চড়ে বেড়াতে যাচ্ছ। ট্রেনটা বা বাসটা যখন চলছে, তখন তুমি কী কী বস্তুকে স্থির দেখবে? ঘর্ষণ বল না থাকলে কী অসুবিধা হতাে (যেকোনাে একটা) লেখাে।

(iii) ছবির মতাে দুটো হুকের রাবারের অংশ একসঙ্গে স্পর্শ করে চাপ দিলে। এরপর তাদের আলাদা করার চেষ্টা করলে সহজে খােলে না। এই রকম কেন হয় বলে তােমার মনে হয়?

5. পাশে দেওয়া হৃৎপিণ্ডের ছবিতে নীচে দেওয়া অংশগুলাে দেখাও : 3 
(প্রতিটি অংশ দেখানাের জন্য 1 নম্বর) বাম অলিন্দ, ত্রিপত্রক কপাটিকা, মহাধমনি


সমস্ত ক্লাসের (5 - 12 ) সমস্ত বিষয়ের সাজেশন পাওয়ার জন্য এখানে ক্লিক করুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Madhyamik History Suggestion 2025 | মাধ্যমিক ইতিহাস সাজেশন

West Bengal Class 9 LifeScience Suggestion।।নবম শ্রেণীর জীবন বিজ্ঞান 2022 | তৃতীয় অধ্যায় | জৈবনিক প্রক্রিয়া||

Class 7 Second Unit Test Model Question 2022