Madhyamik Bengali Suggestion 2023 with answers || মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ || কোনি || মতি নন্দী |।

WB Bengali Suggestion 2023 || কোনি (সহায়ক পাঠ) মতি নন্দী – মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর || West Bengal Madhyamik Class 10th Bengali Question and Answer

রচনাধর্মী প্রশ্নোত্তর | মাধ্যমিক বাংলা – কোনি (সহায়ক পাঠ) মতি নন্দী প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Question and Answer :

1. বারুণী? কি বারুণীর দিনে গঙ্গা ঘাটের দৃশ্য দেখা গিয়েছিল?

অথবা " আজ বারুণী গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি " --বারুণী কি? গঙ্গায় কাঁচা আমের ছড়াছড়ি কেন? বারুনির গঙ্গাতীরের বর্ণনা দাও।

Ans.

2. " ওরা জুপিটারের শত্রু, কতগুলো স্বার্থপর লোভী মুখ আমায় দল পাকিয়ে জড়িয়েছে বলে শত্রুর ঘরে গিয়ে উঠবো "----- ওরা বলতে কারা প্রসঙ্গ উল্লেখ করে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো।

Ans.

3. কোনি উপন্যাসের কোনি চরিত্রের পরিচয় দাও |

Ans. উৎস :- মতি নন্দীর  'কোনি' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হল কোনি । কলকাতা শহরের এক নিম্নবিত্ত দরিদ্র পরিবারের মেয়ে কোনি। সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের সুনজর পড়ে  তার উপর। এরপর তাকে নিয়ে ক্ষিতীশ শুরু করেন এক সাঁতারের লড়াই। তাকে তৈরি করেন চ্যাম্পিয়ন সাঁতারু। ক্ষিতীশ ও কোনির এই সাঁতারের লড়াই-ই কোনি উপন্যাসের মূল বিষয়। এই উপন্যাসে কোনি চরিত্রের বৈশিষ্ট্যগুলি  নিচে আলোচিত  হলো।

 দৃঢ় ও স্বাধীনচেতা: কোনি নিম্নবিত্ত দরিদ্র পরিবারের মেয়ে। জীবনে চরম পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করতে শিখেছে শৈশব থেকেই। আর স্বাভাবিকভাবে  হয়ে উঠেছে দৃঢ় মানসিকতার অধিকারিণী। সাঁতারের জলে ও তার এই দৃঢ়চেতার পরিচয় সে বহুবার দিয়েছে।

জেদি স্বভাব: উপন্যাসে দেখা যায় কোনি ও ক্ষিতীশের বিরুদ্ধে অনেকবার চক্রান্ত চলেছে, হারিয়ে দেওয়া হয়েছে অন্যায়ভাবে। সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। কিন্তু কোনি একবারের জন্য‌ দুর্বল হয়ে পড়েনি। সে জেদ ধরে রেখেছে ও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছে এবং জয়ীও হয়েছে।

আত্মমর্যাদা :  মর্যাদাবোধ ও আত্মসচেতনতা কোনি চরিত্রের একটি উজ্জ্বল বৈশিষ্ট্য।তাই অপমানের জ্বালা কে পাথেয় করে গড়ে তুলেছে সাফল্যের পথ।

পরিশ্রমী: বয়স কম হলেও কোনি ছিল কঠোর পরিশ্রমী।  সাঁতারের কঠোর ট্রেনিং- এর  পরেও সে লীলাবতীর দোকানে গিয়ে কাজ করেছে  নিয়মিত। 
দায়িত্বশীলা ও কোমল স্বভাব:  কোনিকে বাইরে থেকে কঠোর মেয়ে বলে মনে হলেও অন্তরে সে কোমল। ক্ষিতীশের প্রতি তার অগাধ শ্রদ্ধাবোধ ও নিজের পরিবারের প্রতি ছিলো অফুরন্ত ভালোবাসা। তাই  ক্ষিতীশের দেওয়া টিফিনের টাকা সে বাড়িতে নিয়ে গেছে।

4. "হঠাৎ করে বুকে জলে কোনির দু চোখে জলে ভরে এলো " --- চোখ জলে ভরে ওঠার কারণ কি? এর পর কি ঘটেছিলো?

Ans চোখ জলে ভরে ওঠার কারণ:- লেখক মতি নন্দী রচিত ‘ কোনি ‘ উপন্যাসে দেখা যায় রবীন্দ্র সরোবরে এক মাইল সাঁতার প্রতিযোগিতায় কোনি সবার শেষে নির্দিষ্ট সীমায় পৌঁছায় । এইজন্য অনেকে কোনিকে ব্যঙ্গবিদ্রুপ করতে থাকে । তার উদ্দেশে বলা হয়— “ পরের বছর কম্পিটিশনে প্রথম প্লেস পেত যদি আরেকটু দেরিতে পৌঁছত । ” বোনের জন্য এতক্ষণ ধরে চিৎকার করতে থাকা কমল এ কারণে অপমানিত বোধ করেন । আর এইসময় ক্ষিতীশ কোনিকে দ্বিতীয়বারের জন্য সাঁতার শেখার প্রস্তাব দেন । সাঁতার শিখলেই যে সাফল্য সম্ভব ক্ষিতীশ সেটা বুঝিয়ে দেন । এবার ক্ষিতীশের কথায় ভিতরের অপমানটাই কোনির চোখের জল হয়ে বেরিয়ে আসে । 

  পরবর্তী ঘটনা :-প্রথমে ক্ষিতীশের কথা শুনে কোনির চোখে জল এলেও পরক্ষণে কোনির চোয়াল শক্ত হয়ে যায় । ক্ষিতীশ জেনে নেন নীল শার্ট পরা যে লোকটি এতক্ষণ কোনির জন্য চিৎকার করছিলেন , তিনি আসলে কোনির দাদা । এটা জানার পর ক্ষিতীশ কোনির দাদা কমলের কাছে প্রস্তাব দেন যে তিনি কোনিকে সাঁতার শেখাতে চান । কোনির দাদা কমল তখন নিজের সাঁতারের প্রতি ভালোবাসার কথা ক্ষিতীশকে জানান এবং সঙ্গে এটাও জানান যে অভাবের কারণে কোনিকে সাঁতার শেখানোর সামর্থ্য তাঁদের হয়ে ওঠেনি । মোটর গ্যারেজে তিনি কাজ করেন । তাই নিজের নামকরা সাঁতারু হওয়ার শখ অভাবের কারণে বিসর্জন দিতে হয়েছে । এই পরিস্থিতিতে সবকিছু বিবেচনা করে কোনির মধ্যে সাফল্যের সম্ভাবনা খুঁজে পেয়ে ক্ষিতীশ জানিয়ে দেন যে কোনির সমস্ত দায়িত্বই তিনি গ্রহণ করবেন । 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Class 5 Bengali Second Unit Test Model Question 2022 | পঞ্চম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট

Class 7 Second Unit Test Model Question 2022

অতীত স্মরণ (প্রথম অধ্যায়) – দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন | পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন/নোট|West Bengal Class 12 History Question and Answer / HS History Suggestion pdf