Madhyamik History Suggestion 2023 | মাধ্যমিক দশম শ্রেণী ইতিহাস সাজেশন ২০২৩ | WB Class 10th History Suggestion 2023

Madhyamik History Suggestion 2023 | মাধ্যমিক দশম শ্রেণী ইতিহাস সাজেশন ২০২৩ | WB Class 10th History Suggestion 2023

Suggested by --  Soumen Bera


MCQ প্রশ্নোত্তর | মাধ্যমিক ইতিহাস – ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | 

জীবনের ঝরাপাতা লিখেছিলেন— 

(A) সরলাদেবী 
(B) শরৎকুমারী 
(C) স্বর্ণকুমারী
(D) জ্ঞানদানন্দিনী 
Ans: (A) সরলাদেবী

ভারতে বিজ্ঞানচর্চার পথিকৃৎ হলেন – 

(A) প্রফুল্লচন্দ্র রায় 
(B) এ.পি.জে আব্দুল কালাম 
(C) জগদীশচন্দ্র বসু 
(D) রাধাগোবিন্দ কর 
Ans: (A) প্রফুল্লচন্দ্র রায়

কলহনের লেখা ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ হলো 

(A) অর্থশাস্ত্র 
(B) রাজতরঙ্গিণী 
(C) মনসামঙ্গল 
(D) রামচরিত 
Ans: (B) রাজতরঙ্গিণী

ফ্রান্সের ‘ অ্যানাল স্কুল ’ গঠনের সঙ্গে যুক্ত ছিলেন – 

(A) টমসন 
(B) ফার্নান্দ ব্রদেল 
(C) ডালহৌসি 
(D) মেকলে 
Ans: (B) ফার্নান্দ ব্রদেল 

ভারতের নিম্নবর্গের ইতিহাস প্রথম রচনা করেছেন – 

(A) ড . রণজিৎ গুহ 
(B) প্রকাশ মজুমদার
(C) রোমিলা থাপার 
(D) ইরফান হাবিব 
Ans: (A) ড . রণজিৎ গুহ 

সরকার অরণ্য সংরক্ষণের অজুহাতে তৈরি করে – 

(A) অরণ্য আইন 
(B) সামন্ত আইন 
(C) জমিদার আইন 
(D) মহাজন আইন 
Ans: (A) অরণ্য আইন

বাংলা ভাষায় প্রথম প্রকাশিত পত্রিকার নাম— 

(A) দিগ্‌দর্শন
(B) সমাচার দর্পণ 
(C) বঙ্গদর্শন 
(D) সোমপ্রকাশ 
Ans: (A) দিগ্‌দর্শন

কার আমলে ভারতে রেলপথ সম্প্রসারিত হয়েছিল ? 

(A) লর্ড ময়রার আমলে 
(B) লর্ড ডালহৌসির আমলে 
(C) লর্ড ক্যানিং – এর আমলে 
(D) লর্ড এলেনবরা – র আমলে । 
Ans: (B) লর্ড ডালহৌসির আমলে

কবে ভারতে চিত্রশিল্পের যাত্রা শুরু হয়েছিল ? 

(A) ১৮৪০ খ্রিস্টাব্দে 
(B) ১৮৪৫ খ্রিস্টাব্দে 
(C) ১৮৫০ খ্রিস্টাব্দে 
(D) ১৮৫৫ খ্রিস্টাব্দে । 
Ans: (C) ১৮৫০ খ্রিস্টাব্দে

পৃথিবীতে প্রথম কোথায় পোলিস বা নগর – রাষ্ট্র গড়ে ঠ 

(A) রোমে 
(B) ইংল্যান্ডে 
(C) চিনে 
(D) গ্রিসে । 
Ans: (D) গ্রিসে । 

ভারতে পরিবেশ রক্ষার জন্য একটি আন্দোলন – 

(A) নর্মদা বাঁচাও আন্দোলন 
(B) চিপকো আন্দোলন 
(C) পরিবেশ রক্ষার আন্দোলন 
(D) গঙ্গা আন্দোলন । 
Ans: (B) চিপকো আন্দোলন

ভারতের প্রথম ফুটবল ক্লাব হলো 

(A) শোভাবাজার ক্লাব 
(B) ক্যালকাটা এফ.সি. 
(C) মোহনবাগান ক্লাব 
(D) মহামেডান স্পোর্টিং ক্লাব 
Ans: (B) ক্যালকাটা এফ.সি. 

ক্রিকেট খেলা প্রথম শুরু হয় – 

(A) ভারতে 
(B) জার্মানিতে 
(C) ইংল্যান্ডে
(D) ফ্রান্সে 
Ans: (C) ইংল্যান্ডে

নাট্যশাস্ত্রের রচয়িতা হলেন 

(A) অভিনব গুপ্ত 
(B) ভরত মুনি 
(C) সৌরীন্দ্রমোহন গুপ্ত
(D) বাল্মীকি মুনি 
Ans: (A) অভিনব গুপ্ত

সাবঅলটার্ন গোষ্ঠীর একজন প্রসিদ্ধ ঐতিহাসিক হলেন 

(A) রণজিৎ গুহ 
(B) সুবিমল সেন 
(C) ফার্নান্দ ব্ৰদেল 
(D) মার্ক ব্লখ 
Ans: (A) রণজিৎ গুহ

অ্যানাল গোষ্ঠীর পত্রিকার প্রকাশ শুরু হয়— 

(A) 1920 
(B) 1927 
(C) 1929 
(D) 1937 
Ans: (C) 1929

ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়— 

(A) 1791 খ্রি : 
(B) 1792 খ্রি : 
(C) 1793 খ্রি : 
(D) 1794 খ্রি : 
Ans: (B) 1792 খ্রি : 

ভারতের প্রথম চলচ্চিত্র হলো— 

(A) জামাইষষ্ঠী 
(B) বিল্বমঙ্গল
(C) রাজা হরিশ্চন্দ্র 
(D) বালিকা বধু
Ans: (C) রাজা হরিশ্চন্দ্র

মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল – 

(A) 1880 খ্রি :
(B) 1889 খ্রি :
(C) 1821 খ্রি :
(D) 1842 খ্রি : 
Ans: (B) 1889 খ্রি :
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | মাধ্যমিক ইতিহাস – ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | 

ভারতের প্রথম শবব্যবচ্ছেদকারী চিকিৎসক কে ? 

Ans: ভারতের প্রথম শবব্যবচ্ছেদকারী চিকিৎসক মধুসূদন গুপ্ত । 

ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কী ?

Ans: ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কাদম্বিনী গাঙ্গুলি । 

‘ নবান্ন ‘ নাটক কে রচনা করেন ? 

Ans: বিজন ভট্টাচার্য । 

ভারতমাতা ছবিটি কার আঁকা ? 

Ans: অবনীন্দ্রনাথ ঠাকুরের । 

মাদ্রাজ মেডিকেল কলেজ কবে স্থাপিত হয় ? 

Ans: 1835 খ্রিস্টাব্দে । 

‘ জীবনের ঝরাপাতা ‘ প্রথমে কোন পত্রিকায় ছাপা হয় ?

Ans: ‘ দেশ ’ নামক সাপ্তাহিক পত্রিকায় । 

ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চা কে শুরু করেন ? 

Ans: রণজিৎ গুহ এবং পার্থ চট্টোপাধ্যায় । 

অ্যানাল স্কুল কে প্রতিষ্ঠা করে ? 

Ans: ফারনান্দ ব্রদেল । 

চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন ?

Ans: সুন্দরলাল বহুগুণা । 

2011 : নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান নেত্রী কে ছিলেন ? 

Ans: মেধা পাটেকর । 

ভারতে প্রথম বন সংরক্ষণ আইন চালু হয় ? 

Ans: 1878 খ্রিস্টাব্দে । 

সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় ?

Ans: মহাফেজখানায় দিল্লিতে অবস্থিত ) । 

ভারতের প্রথম সংবাদপত্রের নাম কী ? 

Ans: বেঙ্গল গেজেট ( 1780 খ্রিস্টাব্দে , সম্পাদক অগাস্টাস হিকি ) । 

বঙ্গদর্শন পত্রিকা কবে , কার সম্পাদনায় প্রকাশিত হয় ?

Ans: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় , 1872 খ্রিস্টাব্দে । 

‘ বন্দেমাতরম ‘ গান কোন উপন্যাসের অন্তর্গত ? 

Ans: ‘ আনন্দমঠ ‘ । 

একাত্তরের ডায়েরি কার লেখা ? 

Ans: সুফিয়া কামালের লেখা । 

‘ হতুমপ্যাচার নক্সা ‘ কে রচনা করেন ? 

Ans: কালীপ্রসন্ন সিংহ । 

উত্তর ন্যাশনাল জিমনেশিয়াম কে প্রতিষ্ঠা করেন ? 

Ans: নবগোপাল মিত্র । 

ক্রিকেট খেলা প্রথম কোন দেশে শুরু হয় ? 

Ans: ইংল্যান্ডে ।

ক্রিকেট খেলা নিয়ে প্রথম প্রকাশিত বাংলা বই কোনটি ?

Ans: সারদারঞ্জন রায়ের ‘ ক্রিকেট খেলা ’ । 

‘ খো খো খেলার সূত্রপাত প্রথম কোন দেশে হয়েছিল ? 

Ans: পশ্চিম ভারতে । 

নাট্যশাস্ত্রের ব্যাখ্যাকারের নাম কী ? 

Ans: আচার্য অভিনব গুপ্ত । 

বাংলার লোকনৃত্য কী নামে পরিচিত ? 

Ans: ছৌ – নাচ । 

সত্যজিৎ রায় কতগুলি চলচ্চিত্র নির্মাণ করেন ? 

Ans: 29 টি । 

মুঘল যুগের চিত্রকলা কী নামে পরিচিত ?

Ans: মিনিয়েচার ( বৃহৎ জিনিসের ক্ষুদ্রাকৃতির সংস্করণ ) ।

 আধুনিক ভারতে চিত্রকলার উদ্ভব কোন শতকে ঘটে ? 

Ans: ঊনিশ শতকে । 

নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক কাকে বলা হয় ?

Ans: অবনীন্দ্রনাথ ঠাকুরকে । 

অবনীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ছবিগুলি কী নামে পরিচিত ? 

Ans: ‘ অবনীন্দ্রশৈলী ’ । 

রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রগুলি কী নামে পরিচিত ? 

Ans: ‘ বরীন্দ্রচিত্রাবলী ‘ । 

অগ্নিযুগের কন্যা নামে কে পরিচিত ? 

Ans: সরলাদেবী চৌধুরাণী । 

Letters Froma Father to His Daughter ” নামক চিঠিপত্র লেখা হয়েছিল কত সালে ? 

Ans: 1928 খ্রিস্টাব্দে । 

নতুন সামাজিক ইতিহাসের প্রধান বিষয়বস্তু কী ?

Ans: সাধারণ মানুষের ইতিহাস । 

নিম্নবর্গের ইতিহাসচর্চার সাথে সম্পর্কিত দু’জন বিদেশি ঐতিহাসিকের নাম লেখো । 

Ans: হার্বার্ট গুটম্যান এবং ইউজিন জেনেভিস । 

নিম্নবর্গের ইতিহাসচর্চার সাথে সম্পর্কিত কয়েকজন ভারতীয় ঐতিহাসিকের নাম লেখো ।

Ans: রণজিৎ গুহ , সুমিত সরকার , জ্ঞানেন্দ্র পাণ্ডে , শাহিদ আমিন , গৌতম ভদ্র প্রমুখ । 

‘ রসগোল্লা : বাংলার জগৎমাতানো আবিষ্কার ‘ কে রচনা করেন ?

Ans: হরিপদ ভৌমিক । 

কোন দশককে নতুন সামাজিক ইতিহাসের স্বর্ণযুগ বলা যায় ? 

Ans: 1970 – এর দশকে । 

কোন দেশকে কেকের দেশ বলা হয় ? 

Ans: স্কটল্যান্ড । 

ব্রাষ্মিকা শাড়ি পরার পদ্ধতির প্রচলন কোথা থেকে ? 

Ans: ঠাকুর পরিবার ( জোড়াসাঁকো ) । 

সামরিক ইতিহাসচর্চা প্রথম কোন দেশে শুরু হয় ? 

Ans: ইংল্যান্ডে । 

কোন শহরকে ভারতের ‘ সংস্কৃতির নগর ‘ বলা হয় ? 

Ans: কলকাতাকে । 

মান্না দে – র আত্মজীবনীর নাম কী ?

Ans: ‘ জীবনের জলসাঘর ‘ । 

খেলাধুলার ইতিহাস বিষয়ক দু’টি গ্রন্থের নাম লেখো ? 

Ans: ‘ বাপি বাড়ি যা ’ এবং ‘ কাপমহলা ’ । 

অ্যানাল গোষ্ঠীর দু’জন ঐতিহাসিকের নাম লেখো ? 

Ans: মার্ক ব্লখ , লুসিয়েন ফেবর । 

ইকো ফেমিনিজম – এর প্রবক্তা কে ? 

Ans: ফ্রাঁসোয়া দেবান । 

কোন খেলাকে খেলার রাজা বলা হয় ? 

Ans: ক্রিকেট খেলাকে ।

কারা প্রথম বায়োস্কোপের বাণিজ্যিক প্রদর্শন করেন ? 

Ans: লুমিয়াম ভ্রাতৃদ্বয় ( প্যারিসের ) । 

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | মাধ্যমিক ইতিহাস – ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | 

নিম্নবর্গের ইতিহাসচর্চার সূচনা কবে হয়েছিল ? নিম্নবর্গের ইতিহাস বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো । 

Ans: 1982 খ্রিস্টাব্দে । অধ্যাপক রণজিৎ গুহ রচিত ‘ সিলেক্টেড সাবল্টার্ন স্টাডিজ , গ্রন্থে । 

দু’টি পরিবেশ বিষয়ক আন্দোলনের নাম লেখো । 

Ans: নর্মদা বাঁচাও আন্দোলন , চিপকো আন্দোলন । 

কবে , কাদের হারিয়ে মোহনবাগান IFA শিল্ড লাভ করে ? 

Ans: 1911 খ্রিস্টাব্দে , ব্রিটিশদের ইয়র্ক ক্লাবের বিরুদ্ধে । 

খাদ্যভাসের ইতিহাসচর্চার দু’টি বৈশিষ্ট্য লেখো ।

Ans: 1) খাদ্যাভাসের ইতিহাসচর্চা জাতীয়তাবোধের সৃষ্টি করে এবং 2) বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের খাদ্যাভাস সম্পর্কে জানতে পারা যায় । এটা জাতীয়তাবোধকে যেমন উদ্বুদ্ধ করে , ঠিক তেমনি জাতীয় আন্দোলনের হাতিয়ার হিসেবেও কাজ করে । 

স্থানীয় বা আঞ্চলিক ইতিহাসের বৈশিষ্ট্য কী ?

Ans: এর থেকে ছোটো ছোটো ঘটনার বিবরণ জানা যায় যা জাতীয় ইতিহাস নির্মাণের ভিত্তি হিসেবে কাজ করে । 

অ্যানাল স্কুল কী ? 

Ans: মার্ক ব্লখ , লুসিয়ান ফেবরের তত্ত্বাবধানে ‘ অ্যানালম অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি ‘ পত্রিকা প্রকাশিত হয় । এর থেকেই যে গোষ্ঠী গড়ে ওঠে , তা অ্যানাল স্কুল নামে পরিচিত । 

স্মৃতিকথা কীভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহৃত হয় ? 

Ans: 1947 খ্রিস্টাব্দে দেশভাগের ইতিহাস , জাতিদাঙ্গা উদ্বাস্তু জীবন বিভিন্নভাবে বিভিন্ন সাহিত্যিকের লেখায় , স্মৃতিকথায় সুন্দরভাবে ফুটে উঠেছে , যা উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ । 

ফটোগ্রাফিচৰ্চায় দু’জন উল্লেখযোগ্য বাঞ্জলির নাম লেখো । 

Ans: উপেন্দ্রকিশোর রায়চৌধুরি এবং সুকুমার রায় । 

ভারতীয় স্থাপত্যের ইতিহাস সংক্রান্ত গবেষকের নাম লেখো । 

Ans: জেমস ফারগুসন , পারসি বোরো , তারাপদ সাঁতরা । 

রবীন্দ্রনাথের আত্মজীবনীর নাম কী ?, কবে প্রকাশিত হয় ? 

Ans: 1912 খ্রিস্টাব্দে প্রকাশিত রবীন্দ্রনাথের আত্মজীবনীর নাম জীবনস্মৃতি । 

স্থানীয় ইতিহাসচর্চা কেন গুরুত্বপূর্ণ ?

Ans: প্রাচীন ইতিহাসচর্চায় দেশ , বিদেশ , মহাদেশ প্রভৃতি বিশাল অঞ্চল আলোচিত হয়েছে , যা কোনো ছোটো স্থানের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে পারে না । তাই জাতীয় ইতিহাস রচনা করতে গেলে স্থানীয় ইতিহাসের ওপর নির্ভর করতে হয় ।

জীবনের ঝরাপাতা কার রচনা ? এই গ্রন্থ থেকে আমরা কী জানতে পারি ? 

Ans: এটি সরলাদেবী চৌধুরাণী রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ । এর থেকে তৎকালীন ভারতীয় কৃষক , শ্রমিক শ্রেণির প্রতি ব্রিটিশ শাসকদের অন্যায় , অত্যাচার ও এর বিরুদ্ধে ছাত্র – যুবক শ্রেণির বিপ্লবী কর্মধারা সম্পর্কে জানা যায় । 

রবীন্দ্রনাথের আত্মজীবনীমূলক গ্রন্থ জীবনস্মৃতি থেকে কী জানা যায় ? 

Ans: সমকালীন ভারতীয় রাজনৈতিক কর্মসূচিতে ঠাকুরবাড়ির সদস্যদের অংশগ্রহণ , স্বদেশি যুগের শিক্ষা ব্যবস্থা , হিন্দুমেলা সম্পর্কে বিশদ বিবরণ জানা যায় । 

ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা ?

Ans: ইন্টারনেটের ব্যবহারে যেকোনো তথ্য খুব অল্প সময়ে , অল্প খরচে এবং অল্প পরিশ্রমে পাওয়া যায় , যা দ্রুত গবেষণা বা পাঠ প্রস্তুতিতে সাহায্য করে । 

ইন্টারনেট ব্যবহারের দু’টি অসুবিধা লেখো ।

Ans: 1) ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের সত্যতা সবসময় নিশ্চিত থাকে না । 2) সর্বদা এইসমস্ত তথ্যের জন্য সূত্রও দেওয়া থাকে না । 

নারী ইতিহাসচর্চার গুরুত্ব কী ? 

Ans: এর দ্বারা সমাজে নারী সমাজের যথার্থ ভূমিকা ও অবদানকে মর্যাদা দেওয়া হয় ও ইতিহাসে নারীর ভূমিকা সম্পর্কে জানা যায় । 

নতুন সামাজিক ইতিহাস কী ?

Ans: আধুনিক ইতিহাসচর্চায় রাজা – মহারাজা এবং অভিজাত সম্প্রদায় ছাড়াও সমাজের নিম্নবর্গীয় কৃষক , শ্রমিক , দিনমজুর এবং নারী সম্প্রদায়কে নিয়ে যে ইতিহাসচর্চা তাকে নতুন সামাজিক ইতিহাস বলে । 

সাবল্টার্ন স্টাডিজ বলতে কী বোঝো ? 

Ans: জাতি , ধর্ম , বর্ণ , শ্রেণি প্রভৃতি নির্বিশেষে নিম্নবর্গের মানুষের জীবনযাত্রা , সংস্কৃতি , জনস্বাস্থ্য ইত্যাদি নিয়ে যে ইতিহাসৰ্চা তা – ই সাবল্টার্ন স্টাডিজ । 

পরিবেশ ইতিহাসচর্চা সম্পর্কে দু’টি গ্রন্থের লেখো । 

Ans: ‘ সাইলেন্ট স্প্রিং ‘ – র্যাচেল কারসন , ‘ প্রাচীন ভারতের পরিবেশ চিন্তা – ড : শুভেন্দু গুপ্ত । 

স্বাধীনতার পরবর্তীকালে রচিত দু’টি নাটকের নাম লেখো ।

Ans: বিজন ভট্টাচার্যের — ‘ নবান্ন ‘ , উৎপল দত্তের – ‘ টিনের তলোয়ার ‘ । 

সত্যজিৎ রায় পরিচালিত দু’টি চলচ্চিত্রের নাম লেখো ।

Ans: ‘ পথের পাঁচালী ‘ ‘ হীরক রাজার দেশে ’ । 

ফটোগ্রাফিক ইতিহাসচর্চার বৈশিষ্ট্য কী ? 

Ans: ফটোগ্রাফিতে বাস্তব দৃশ্য ধরা পড়ে , এতে ইতিহাসচর্চার কাল্পনিক দিক থাকে না । এছাড়া বাস্তব ঘটনা অপরিবর্তিতভাবেই আমাদের কাছে প্রকাশ পায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Madhyamik History Suggestion 2025 | মাধ্যমিক ইতিহাস সাজেশন

West Bengal Class 9 LifeScience Suggestion।।নবম শ্রেণীর জীবন বিজ্ঞান 2022 | তৃতীয় অধ্যায় | জৈবনিক প্রক্রিয়া||

Class 7 Second Unit Test Model Question 2022