Class 9 History Model Activity Task Part 9 Answer January 2022



প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে আমরা নবম শ্রেণী ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৯ (Class 9 History Model Activity Task Part 9) এর সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি । ২০২২ এর জানুয়ারী মাস থেকে তোমাদের আবার নতুন করে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে।

Class 9 History Model Activity Task Part 9 Answer January 2022
২০২২ এর এটাই প্রথম অ্যাক্টিভিটি টাস্ক। Class 9 History Model Activity Task Part 9 এ মোট ২০ নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো তোমাদের সমাধান করে বিদ্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তোমাদের সুবিধার্থে আমরা এখানে সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। সুতরাং, খুবই মন দিয়ে তোমরা নীচের প্রশ্নোত্তর গুলি লিখবে এবং পড়বে।

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 9, January 2022
                     ইতিহাস     
                       (পূর্ণমান – ২০)    
                নবম শ্রেণী

Class 9 History Model Activity Task Part 9 Solution
১. শূন্যস্থান পূরণ করাে : ১x৪=৪
(ক) ‘দ্য স্যোসাল কনট্রাক্ট’ বইটি লিখেছিলেন _____________ l 

উত্তর : ‘দ্য স্যোসাল কনট্রাক্ট’ বইটি লিখেছিলেন রুশো l

(খ) ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন _____________ l 

উত্তর : ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই l

(গ) বুর্জোয়ারা ছিল _____________ সম্প্রদায়ভুক্ত। 

উত্তর : বুর্জোয়ারা ছিল তৃতীয় সম্প্রদায়ভুক্ত।

(ঘ) বাস্তিলের পতন ঘটেছিল ১৭৮৯ খ্রিস্টাব্দের _____________ l 

উত্তর : বাস্তিলের পতন ঘটেছিল ১৭৮৯ খ্রিস্টাব্দের ১৪ ই জুলাই l

২. ঠিক-ভুল নির্ণয় করাে : ১x৪=৪

(ক) যাজক ও অভিজাত শ্রেণি ছিল সুবিধাভােগী। 

উত্তর : ঠিক l

(খ) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রস্তাব দিয়েছিলেন মন্তেস্কু। 

উত্তর : ঠিক l

(গ) কাদিদ’ নামক বইটি লিখেছিলেন রুশাে।

উত্তর : ভুল l

(ঘ) বৈষম্যমূলক কর ব্যবস্থা ফরাসি বিপ্লবের পথ প্রস্তুত করেছিল। 

উত্তর : ঠিক l

৩. স্তম্ভ মেলাও :                ১x৪=৪

— স্তম্ভ                         খ- স্তম্ভ

তেইল                       সম্পত্তির ওপর ধার্য কর

টাইথ                           লবন কর

গ্যাবেল                          ভূমিকর

ভ্যাক্তিয়েম        ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ধার্যকর

উত্তর :

ক— স্তম্ভ                       খ- স্তম্ভ

তেইল                       ভূমিকর

টাইদ                    ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ধার্য কর

গ্যাবেল                   লবন কর

ভ্যাক্তিয়েম             সম্পত্তির ওপর ধার্য কর

৪. সংক্ষেপে উত্তর দাও (২-৩টি বাক্য) : ২x৪=৮

(ক) ‘আঁসিয়া রেজিম’ বলতে কী বােঝাে? 

উত্তর : আঁসিয়া রেজিম-এর অর্থ হল পূর্বতন সমাজ। ১৭৮৯ খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্ববর্তীকালে ফ্রান্স তথা ইউরােপের অধিকাংশ দেশে যে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যমূলক ব্যবস্থা প্রচলিত ছিল তাকে ‘আঁসিয়া রেজিম’ বা পুরাতনতন্ত্র বা old regime বলা হয়।

(খ) ‘থার্মিডরীয় প্রতিক্রিয়া কী? 

উত্তর : ১৭৯৪ খ্রিস্টাব্দের ২৮ জুলাই রােবসপিয়র অনুগামীদের গিলােটিনে হত্যার ঘটনাকে ‘থার্মিডােরীয় প্রতিক্রিয়া” বলা হয়।

(গ) ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ কী কী? 

উত্তর : ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ ছিল। এগুলি হল- সাম্য, মৈত্রীসল্যু
শনধীনতা অর্থাৎ জাতীয়তাবাদ, গণতন্ত্রবাদ এবং ব্যক্তিস্বাধীনতা।

(ঘ) টেনিস কোর্টের শপথ’-এর প্রধান কারণগুলি কী ছিল?

উত্তর :  টেনিস কোর্টের শপথ’-এর প্রধান কারণগুলি :- ১৭৮৯ খ্রিস্টাব্দের ৫ মে ফ্রান্সে জাতীয় সভার অধিবেশন শুরু হলে জাতীয় সভার ভােটদানের পদ্ধতি নিয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সঙ্গে তৃতীয় শ্রেণির বিরােধ শুরু হয়। তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিগণ মাথাপিছু ভােটেরদাবি জানালে রাজা সভার অধিবেশন বন্ধ করে দেন।

তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিগণ সভাগৃহ বন্ধ দেখে উত্তেজিত হয়ে পড়েন এবং মিরাবাে ও আবেসিয়েসের নেতৃত্বে পার্শ্ববর্তী টেনিস খেলার মাঠে এই মর্মে শপথ গ্রহণ করেন যে, যতদিন না ফ্রান্সের জন্য একটি কার্যকরী সংবিধান রচিত হচ্ছে ততদিন তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবেন। একেই টেনিস কোর্টের শপথ (২০ জুন ১৭৮৯ খ্রিস্টাব্দ) বলে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Class 5 Bengali Second Unit Test Model Question 2022 | পঞ্চম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট

Class 7 Second Unit Test Model Question 2022

অতীত স্মরণ (প্রথম অধ্যায়) – দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন | পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন/নোট|West Bengal Class 12 History Question and Answer / HS History Suggestion pdf