Madhymik life science Suggestion 2023 || মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২৩


মাধ্যমিক সাজেশন 2023

80% কমন

এক কথায় উত্তর দাও : (মান - 1)

1. কোন প্রক্রিয়ায় জনিতৃ কোশ থেকে অপত্য কোশ সৃষ্টি হয় ?

ans. কোশ বিভাজন প্রক্রিয়ায় 

2. DNA-এর পুরো নাম কী ?

ans. ডি-অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড 

3. ক্রোমোজোম কখন এবং কোথা থেকে সৃষ্টি হয় ?

ans. কোশ বিভাজনের সময় নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হয় 

4. RNA কোথায় জিনরূপে কাজ করে ?

ans. ভাইরাসে RNA জিন রূপে কাজ করে 

5. জিনের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো 

ans. জিন মুখ্যত DNA দিয়ে গঠিত 

6. 46 টি ক্রোমোজোমের মধ্যে অটোজোম ক-টি ?

ans. 44 টি।

7. স্ত্রীলোকদের সেক্স ক্রোমোজোম কীভাবে প্রকাশ করা হয় ?

ans. স্ত্রীলোকদের সেক্স ক্রোমোজোমকে 'XX' রূপে প্রকাশ করা হয় 

8. মেটাসেন্ট্রিক ক্রোমোজোম দেখতে কেমন ?

ans. ‘V’ আকৃতির 

9. নিউক্লিওহিস্টোন কী ?

ans. হিস্টোন DNA-র সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিওহিস্টোন গঠন করে 

10. কোন অঙ্গাণু থেকে প্রাণীকোশ বিভাজনকালে বেমতন্তু গঠিত হয় ?

ans. সেন্ট্রাজোম থেকে 

11. ক্রোমোজোমের পৃথকীকরণ কোথায় ঘটে ?

ans. মিয়োসিস কোশ বিভাজনে 

12. ভ্রূণের পরিস্ফুটনকালে কী ধরনের কোশবিভাজন দেখা যায় ?

ans. মাইটোসিস কোশবিভাজন দেখা যায় 

13. কোন প্রক্রিয়ায় জীব বংশবিস্তার করে ?

ans. জনন প্রক্রিয়ায়।

14. একটি প্রাণীর উদাহরণ দাও যেখানে বিভাজন প্রক্রিয়ায় জনন সম্পন্ন হয়।

ans. অ্যামিবা

15. কোরকের সাহায্যে অযৌন জনন সম্পন্ন হয় কোন প্রাণীতে ?

ans. হাইড্রা।

16. কোন উদ্ভিদে জনুক্রম দেখা যায় ?

ans. ফার্ন

17. স্টক কাকে বলে ?

ans. মূলসহ যে গাছটিতে অন্য গাছের শাখা জোড়া লাগানো থাকে তাকে স্টক বলে।

18. পুংকেশরের কোথায় পরাগরেণু সৃষ্টি হয় ?

ans. পরাগধানীতে পরাগরেণু সৃষ্টি হয়

19. ডিম্বাণু কোথায় থাকে ?

ans. ডিম্বকের মধ্যে ডিম্বাণু থাকে।

20. কোন গাছে বাদুড়ের সাহায্যে পরাগযোগ ঘটে ?

ans. কলা

21. একটি পতঙ্গপরাগী ফুলের উদাহরণ দাও।

ans. আম।

22. পিতৃ ও মাতৃ ক্রোমোজোমদ্বয়ের দেহাংশের বিনিময়কে কী বলে ?

Ans. পিতৃ  মাতৃ ক্রোমোজোমদ্বয়ের দেহাংশের বিনিময়কে ক্রসিংওভার বলে।

23. ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা কোন কোশ বিভাজনের কাজ ?

Ans. ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা মাইটোসিস কোশ বিভাজনের কাজ।

24. অযৌন জননের একক কী ?

Ans. অযৌন জননের একক হল স্পোর বা রেণু।

25. S দশায় কী সংশ্লেষণ ঘটে ?

Ans. S-দশায় DNA- সংশ্লেষণ ঘটে।

26. কোথায় RNA জিনরূপে কাজ করে ?

Ans. RNA-ভাইরাসে জিনরূপে কাজ করে।

27. মানুষের কোন সময়কে মুখ্য বৃদ্ধিকাল বলে ?

Ans. বয়ঃসন্ধিকালকে।

28. ভ্রূণ মাতৃজঠরে কতদিন ধরে পরিণত হয় ?

Ans. 280 দিন

29. কোন প্রকার কোশ বিভাজনে বেম বা স্পিন্ডিল গঠিত হয় না ?

ans. অ্যামাইটোসিস কোশ বিভাজনে 

30. S-দশায় কী সংশ্লেষণ ঘটে ?

ans. S-দশায় DNA-র সংশ্লেষণ ঘটে 

31. মেটাসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার কোথায় থাকে ?

ans. মেটাসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানে থাকে

32. ক্রোমোজোমের পৃথকীকরণ কোথায় ঘটে ?

ans. মিয়োসিস কোশ বিভাজনে 

33. কোন অঙ্গাণু থেকে প্রাণীকোশ বিভাজনকালে বেমতন্তু গঠিত হয় ?

ans. সেন্ট্রাজোম থেকে 

34. ক্রোমোজোমের আম্লিক প্রোটিনে কী কী অ্যামাইনো অ্যাসিড থাকে ?

ans. ট্রিপটোফ্যান ও টাইরোসিন 

35. কাইনেটোকোর কোথায় থাকে ?

ans. ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলে।

36. ক্রোমোমিয়ার কী ?

ans. ক্রোমোজোমের পুঁতির দানার মতো অংশগুলিকে ক্রোমোমিয়ার বলে 

37. স্ত্রীলোকদের সেক্স ক্রোমোজোম কীভাবে প্রকাশ করা হয় ?

ans. স্ত্রীলোকদের সেক্স ক্রোমোজোমকে 'XX' রূপে প্রকাশ করা হয় 

38. কোন প্রক্রিয়ায় জীব বংশবিস্তার করে ?

ans. জনন প্রক্রিয়ায়।

39. দুটি গ্যামেটের মিলনের ফলে উৎপন্ন কোশকে কী বলে ?

ans. জাইগোট বা ভ্রূণাণু

40. কোন প্রানীতে জনুক্রম দেখা যায় ?

ans. মনোসিসটিস।

41. কোন গাছের পাতায় অস্থানিক মুকুল সৃষ্টি হয় ?

ans. পাথরকুচি।

42. স্টক কাকে বলে ?

ans. মূলসহ যে গাছটিতে অন্য গাছের শাখা জোড়া লাগানো থাকে তাকে স্টক বলে।

43. পুংকেশরের কোথায় পরাগরেণু সৃষ্টি হয় ?

ans. পরাগধানীতে পরাগরেণু সৃষ্টি হয়


সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর (মান - 2)

1. DNA ও RNA-এর পার্থক্য লেখো

Ans.

DNA

RNA

DNA-তে ডি-অক্সিরাইবোজ শর্করা থাকে

RNA-তে রাইবোজ শর্করা থাকে

DNA বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে

RNA প্রোটিন সংশ্লেষ করে

2. অ্যামাইটোসিস কাকে বলে ?

Ans. যে সরলতম প্রক্রিয়ায় কোনো জনিতৃ কোশ নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে ক্রোমোজোম ও বেমতন্তু গঠন করে ব্যাতিরেকে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোশ সৃষ্টি করেতাকে অ্যামাইটোসিস বলে

3. মাইটোসিস কাকে বলে ?

Ans. যে জটিল ও ধারাবাহিক প্রক্রিয়ায় কোনো দেহ-মাতৃকোশের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়ে সম আকৃতিসমগুণ ও সমসংখ্যক ক্রোমোজোমসহ দুটি অপত্য কোশ সৃষ্টি করেতাকে মাইটোসিস বলে 

4. মাইটোসিস  মিয়োসিসের দুটি পার্থক্য উল্লেখ করো 

Ans. (i) মাইটোসিস দেহ মাতৃকোশে ঘটেমিয়োসিস জনন মাতৃকোশে ঘটে(ii) মাইটোসিস কোশ বিভাজনে মাতৃকোশ ও অপত্য কোশের ক্রোমোজোম সংখ্যা একই থাকে মিয়োসিস কোশবিভাজনে মাতৃকোশের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়

5. বাইভ্যালেন্ট বা ডায়াড কাকে বলে ?

Ans. জোটবদ্ধ সমসংস্থ ক্রোমোজোমদ্বয়কে বাইভ্যালেন্ট বা ডায়াড বলে 

6. মিয়োসিস কোশবিভাজন কোথায় ঘটে ?

Ans. মিয়োসিস রেণুমাতৃকোশ ও জনন মাতৃকোশে ঘটে 

7. অযৌন জনন কাকে বলে ?

ans. যে জনন পদ্ধতিতে গ্যামেট উৎপাদন ছাড়াই জনিতৃ জীবের দেহকোশ বিভাজিত হয়ে অথবা রেণু সৃষ্টির মাধ্যমে অপত্য জীব সৃষ্টি হয় তাকে অযৌন জনন বলে।

8. কোন প্রাণী রেণুর সাহায্যে বংশবিস্তার করে ?

ans. অ্যামিবা বহুবিভাজনের সময় সিউডোপোডিওরেণুর সাহায্যে বংশবিস্তার করে।

9. যৌন জনন কাকে বলে ?

ans. যে জনন প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী জনন কোশ-এর মিলনে অপত্য জীব সৃষ্টি হয় তাকে যৌন জনন বলে।

10. পরাগযোগ কাকে বলে ?

ans. ফুলের পরাগধানী থেকে পরাগরেণু সেই ফুলের বা সেই জাতীয় অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলেতখন তাকে পরাগযোগ বলে

11. স্বপরাগযোগ ও ইতরপরাগযোগের দুটি পার্থক্য দেখাও।

ans. (i) স্বপরাগযোগ সাধারণত একই ফুলে ঘটেকিন্তু ইতর পরাগযোগ ভিন্ন ফুলে ঘটে। (ii) স্বপরাগযোগে বাহকের প্রয়োজন হয় নাকিন্তু ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয়।

12. পার্থক্য লেখোক্রোমোজোম ও ক্রোমাটিড 

Ans.

ক্রোমোজোম

ক্রোমাটিড

ক্রোমোজোম নিউক্লীয় জালিকা থেকে উৎপন্ন হয়

প্রতিটি ক্রোমোজোমে দুটি ক্রোমাটিড থাকে

সংখ্যায় দুই-এর অধিক হতে পারে 

প্রতিটি ক্রোমোজোমে ক্রোমাটিড থাকে

13. ক্রসিং ওভার কাকে বলে?

Ans. মিয়োসিসের -1 এর প্রোফেজ .1-এর প্যাকাইটিন উপদশায় সমসংস্থ ক্রোমোজোমদ্বয়ের নন-সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে কায়াজমা (X-এর মতো গঠন)গঠিত হয় এবং ক্রোমোজোমের দেহাংশের বিনিময় সম্পন্ন হয় একে ক্রসিং ওভার বলে

14. ক্রোমোজোমের দু'টি কাজ লেখো

Ans. (i) ক্রোমোজোমে বংশগত পদার্থ অর্থাৎ জিন অবস্থান করে

(ii) ক্রোমোজোম কোশের সমস্ত শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে

15. সেন্ট্রোমিয়ার কাকে বলে ।

Ans: ক্রোমোজোমের মুখ্য খাঁজে অবস্থিত যে গোলাকার গঠনটি দু’টি ক্রোমাটিডকে যুক্ত করে রাখে তাকে সেন্ট্রোমিয়ার বলে ।

16.মাইক্রোটিবিউলস কী ? এর কাজ কী ? 

Ans: উদ্ভিদ ও প্রাণীকোশের সাইটোপ্লাজমে অবস্থিত সুক্ষ্ম নালিকাগুলিকে মাইক্রোটিবিউলস বলে । 

কাজ : জল , আয়ন পরিবহণ করে । ওকোশ বিভাজনের সময় বেমতত্ত্ব ও অ্যাস্টার গঠন করে ।

16.একটি সপুষ্পক উদ্ভিদের পাতার কোশে ক্রোমোজোম সংখ্যা 18 হলে তার সস্যে ও জননকোশে ক্রোমোজোম সংখ্যা কত হবে ? 


Ans: পাতার কোশ ডিপ্লয়েড , 2n = 18 জননকোশে ক্রোমোজোমের সংখ্যা n = 9 M সস্যের ক্রোমোজোম সংখ্যা 3n = 3×9 = 27 

Ans: কোনো জীবের বৈশিষ্ট্যাবলির বাহ্যিক প্রকাশকে ওই জীবের ফিনোটাইপ এবং জিন সংযুক্তির দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্যকে তার জিনোটাইপ বলে ।

18.অ্যালিল বা অ্যালিলোমর্ফ কী ? 

Ans: সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত বিপরীতধর্মী জিনজোড়াকে একে অপরের অ্যালিল বলে । যেমন— লম্বা বেঁটে , সাদা – কালো ইত্যাদি ।

19.মিয়োসিস কোশ বিভাজনকে হ্রাসবিভাজন বলে কেন ?

Ans: এই প্রকার কোশ বিভাজনে মাতৃকোশের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম পর পর দুইবার বিভাজিত হয় এবং মাতৃকোশের অর্ধেক সংখ্যক ক্রোমোজোমযুক্ত চারটি অপত্য কোশ উৎপন্ন করে । তাই মিয়োসিসকে হ্রাসবিভাজন বলে ।

20..জনন কাকে বলে ?

Ans: যে পদ্ধতিতে জীব নিজ আকৃতি বিশিষ্ট অপত্য জীব সৃষ্টির মাধ্যমে নিজের অস্তিত্ব বজায় রাখে এবং সংখ্যার বৃদ্ধি করে তাকে জনন বলে । 21.বয়ঃসন্ধিকাল কাকে বলে ?

Ans: ১২-২০ বছর পর্যন্ত সময়কালকে বয়ঃসন্ধিকাল বলে । এইসময় ছেলে ও মেয়েদের গৌণ যৌন বৈশিষ্ট্য প্রকাশ পায় ও যৌন হরমোন ক্ষরণ হয় ।

22.মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে ? 

Ans: যে পদ্ধতিতে উদ্ভিদের কোশ , কলা বা অঙ্গ প্রভৃতির ক্ষুদ্রতম অংশ কর্ষণ করে অল্প সময়ে একইরকমের উদ্ভিদের বংশবিস্তার ঘটানো হয় তাকে মাইক্রোপ্রোপাগেশন বা অণুবিস্তারণ বলে ।

23.অণুবিস্তারণ বা মাইক্রোপ্রোপাগেশনের দু’টি সুবিধা উল্লেখ করো ।

Ans: উন্নত বৈশিষ্ট্যযুক্ত অসংখ্য উদ্ভিদ অল্প সময়ে সৃষ্টি করা যায় । ও রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি করা যায় ৷

24.ক্রোমোজোমের সংজ্ঞা দাও । 

Ans: ক্রোমোজোমের সংজ্ঞা : ইউক্যারিওটিক কোশের নিউক্লিয় জালক থেকে সৃষ্ট , নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত , স্বপ্রজননশীল যে সূত্রাকার অংশ জিন বহন করে ও বংশগত বৈশিষ্ট্যাবলির বিস্তার ঘটায় এবং জীবের পরিব্যক্তি , প্রকরণ ও বিবর্তনে সাহায্য করে তাকে ক্রোমোজোম বলে ।

25.কোশচক্র কাকে বলে ? কোশচক্রের দশাগুলির নাম লেখো । 

Ans: কোশচক্র : একটি কোশের একবার বিভাজন শুরু থেকে পরবর্তী বিভাজন | শুরু পর্যন্ত যে ঘটনাগুলি ঘটে তার পর্যায়ক্রমিক আবর্তনকে কোশচক্র বলে । কোশচক্রের দশাগুলি হলো— G ,, S , G , ও M দশা ।

 26.হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড বলতে কী বোঝায় ?

Ans: অর্ধেক সংখ্যক ক্রোমোজোম সেটকে বা n সংখ্যক ক্রোমোজোমকে হ্যাপ্লয়েড বলে এবং দ্বিগুণ সংখ্যক বা 2n সংখ্যক ক্রোমোজোমকে ডিপ্লয়েড সেট বলে । উদাহরণ : মানুষের গ্যামেট হ্যাপ্লয়েড প্রকৃতির ও দেহকোশ ডিপ্লয়েড প্রকৃতির ।

 27. DNA- এর দু’টি কাজ লেখো । 

Ans: বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে কাজ করে । ORNA ও প্রোটিন সংশ্লেষ করে । প্রশ্ন অঙ্গজ জননের সংজ্ঞা দাও । যে জনন পদ্ধতিতে জীব তার দেহের কোনো অংশ বা অঙ্গ থেকে নিজ আকৃতিবিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করে তাকে অঙ্গজ জনন বলে ।

28.অযৌন জননের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো । 

Ans: সুবিধা — কম সময়ে বেশি জীব সৃষ্টি হয় । ও অপত্য জীব জনিতৃ জীবের 

অসুবিধা – নতুন বৈশিষ্ট্য সৃষ্টির সম্ভাবনা থাকে না । ও পরিবেশের পরিবর্তন হলে অভিযোজনে সক্ষম হয় না ।

29.অপুংজনি বা পার্থেনোজেনেসিস কী ? উদাহরণ দাও ।

Ans: নিষেক ছাড়াই অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্য জীব সৃষ্টিকে অপুংজনি বা পার্থেনোজেনেসিস বলে । উদাহরণ স্পাইরোগাইরা , বোলতা , মৌমাছি ইত্যাদি ।

30.জনুক্রম কাকে বলে ? উদাহরণ দাও । 

Ans: জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশা বা অযৌন ও যৌন জনন দশা বা স্পোরোফাইট ও গ্যামেটোফাইট দশার চক্রাবর্ত আবর্তনকে জনুক্রম বলে । উদাহরণ : উদ্ভিদ – মস , ফার্ন ইত্যাদি । প্রাণী— প্যারামেসিয়াম , মনোসিস্ট ইত্যাদি ।

31.জনুক্রম কাকে বলে ? উদাহরণ দাও । ?

Ans: যৌন জননের একককে গ্যামেট বলে । — এটি দুই প্রকার । যথা – পুংগ্যামেট বা শুক্রাণু এবং স্ত্রীগ্যামেট বা ডিম্বাণু ।

32.অ্য|মাইটোসিস কাকে বলে ? উদাহরণ দাও ।

Ans: যে পদ্ধতিতে মাতৃকোশের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত ( নিউক্লিও পর্দা অবলুপ্তি ও বেমতত্ত্ব গঠন ছাড়া ) হয়ে দু’টি অপত্য কোশ উৎপন্ন করে তাকে অ্যামাইটোসিস কোশ বিভাজন বলে । উদাহরণ : ইস্ট , অ্যামিবা , ব্যাকটেরিয়া ইত্যাদিতে দেখা যায় ।

33..একটি সপুষ্পক উদ্ভিদের পাতার কোশে ক্রোমোজোম সংখ্যা 18 হলে তার সস্যে ও জননকোশে ক্রোমোজোম সংখ্যা কত হবে ? 


Ans: পাতার কোশ ডিপ্লয়েড , 2n = 18 জননকোশে ক্রোমোজোমের সংখ্যা n = 9 M সস্যের ক্রোমোজোম সংখ্যা 3n = 3×9 = 27


মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২৩ ডাউনলোড লিংক

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Madhyamik History Suggestion 2025 | মাধ্যমিক ইতিহাস সাজেশন

West Bengal Class 9 LifeScience Suggestion।।নবম শ্রেণীর জীবন বিজ্ঞান 2022 | তৃতীয় অধ্যায় | জৈবনিক প্রক্রিয়া||

Class 7 Second Unit Test Model Question 2022