Madhyamik ABTA Test Paper 2023History Page 50, 99
Madhyamik ABTA Test Paper 2023History Page 50
Madhyamik ABTA Test Paper 2023 History Page 50
বিভাগ-‘ক’
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১.১ ‘সাইলেন্ট স্প্রিং’ গ্রন্থের রচয়িতা হলেন-
ক) রামচন্দ্র গুহ
(খ) মাধব গ্যাডগিল
(গ) রাচেল কারসন
(ঘ) রিচার্ড গ্রোভ।
উত্তরঃ (গ) রাচেল কারসন
১.২ ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন-
(ক) ফরাসিরা
(খ) ইংরেজরা
(গ) ওলন্দাজরা
(ঘ) পর্তুগীজরা।
উত্তরঃ (খ) ইংরেজরা
১.৩ ‘বামাবোধিনী’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন-
(ক) উমেশচন্দ্র দত্ত
(খ) গিরিশচন্দ্র ঘোষ
(গ) হরিশচন্দ্র মুখার্জি
(ঘ) কালীপ্রসন্ন সিংহ।
উত্তরঃ (ক) উমেশচন্দ্র দত্ত
১.৪ ‘তত্ত্ববোধিনী সভা’ প্রতিষ্ঠা করেন–
(ক) রামমোহন রায়
(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(গ) কেশবচন্দ্র সেন
(ঘ) বিজয়কৃষ্ণ গোস্বামী।
উত্তরঃ (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
১.৫ সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কোন গভর্নর জেনারেলের সময় ?–
(ক) ওয়ারেন হেস্টিংস
(খ) লর্ড কর্ণওয়ালিশ
(গ) উইলিয়াম বেন্টিঙ্ক
(ঘ) লর্ড ডালহৌসি।
উত্তরঃ (ক) ওয়ারেন হেস্টিংস
১.৬ ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয়—
(ক) ১৮৫৯ খ্রিস্টাব্দে
(খ) ১৮৬০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৮ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
১.৭ কাকে ‘বিদ্রোহীদের রাজা’ বলে সমসাময়িক পত্রপত্রিকায় চিহ্নিত করা হয় ?–
(ক) ঈশানচন্দ্র রায়
(খ) শম্ভুনাথ পাল
(গ) অনুপ নারায়ণ
(ঘ) কৃপানাথ।
উত্তরঃ (ক) ঈশানচন্দ্র রায়
১.৮ ১৮৫৭–র বিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন-
(ক) ফারুকসিয়র
(খ) দ্বিতীয় শাহ আলম
(গ) দ্বিতীয় বাহাদুর শাহ
(ঘ) জান্দাহার শাহ।
উত্তরঃ (গ) দ্বিতীয় বাহাদুর শাহ
১.৯ হিন্দুমেলা প্রতিষ্ঠা করেন-
(ক) রাধাকান্ত দেব
(খ) রামমোহন রায়
(গ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(ঘ) নবগোপাল মিত্র।
উত্তরঃ (ঘ) নবগোপাল মিত্র।
১.১০ ‘ভারতমাতা’ চিত্রটি অঙ্কন করেন-
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) অবনীন্দ্রনাথ ঠাকুর
(গ) গগণেন্দ্রনাথ ঠাকুর
(ঘ) সত্যেন্দ্রনাথ ঠাকুর।
উত্তরঃ (খ) অবনীন্দ্রনাথ ঠাকুর
১.১১ ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অব সায়েন্স’ প্রতিষ্ঠা করেন—
(ক) প্রফুল্লচন্দ্র রায়
(খ) জগদীশচন্দ্র বসু
(গ) নীলরতন সরকার
(ঘ) মহেন্দ্রলাল সরকার।
উত্তরঃ (ঘ) মহেন্দ্রলাল সরকার।
১.১২ ‘ইতিহাসমালা’ রচনা করেন-
(ক) ডেভিড হেয়ার
(খ) উইলিয়াম কেরি
(গ) আলেকজান্ডার ডাফ
(ঘ) উইলিয়াম জোনস।
উত্তরঃ (খ) উইলিয়াম কেরি
১.১৩ কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়-
(ক) ১৯৩১ খ্রিস্টাব্দে
(খ) ১৯৩২ খ্রিস্টাব্দে
(গ) ১৯৩৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৩৪ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (ঘ) ১৯৩৪ খ্রিস্টাব্দে।
১.১৪ আল্লুরি সীতারাম রাজু কোন আন্দোলনের সাথে জড়িত-
(ক) রম্পা বিদ্রোহ
(খ) একা আন্দোলন
(গ) বকস্ত আন্দোলন
(ঘ) তানা ভগত আন্দোলন।
উত্তরঃ (ক) রম্পা বিদ্রোহ
১.১৫ ‘হিন্দুস্থান সোসালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠা করেন-
(ক) মুজফ্ফর আহমদ
(খ) মানবেন্দ্রনাথ রায়
(গ) এস এ ডাঙ্গে
(ঘ) ভগৎ সিং।
উত্তরঃ (ঘ) ভগৎ সিং
১.১৬ বীরাষ্টমী ব্রত সূচনা করেন-
(ক) সরোজিনী নাইডু
(খ) সরলাদেবী চৌধুরানী
(গ) অ্যানি বেশান্ত
(ঘ) কমলাদেবী চট্টোপাধ্যায়।
উত্তরঃ (খ) সরলাদেবী চৌধুরানী
১.১৭ ধারাসানা লবণ সত্যাগ্রহে নেতৃত্ব দেন-
(ক) বাসন্ত দেবী
(খ) কল্পনা দত্ত
(গ) সরোজিনী নাইডু
(ঘ) লীলা নাগ।
উত্তরঃ (গ) সরোজিনী নাইডু
১.১৮ সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন-
(ক) বি আর আম্বেদকর
(খ) জ্যোতিরাও ফুলে
(গ) রামস্বামী নায়কর
(ঘ) শ্রী নারায়ণ গুরু।
উত্তরঃ (খ) জ্যোতিরাও ফুলে
১.১৯ ‘মার্জিনাল ম্যান‘ গ্রন্থের রচয়িতা হলেন-
(ক) বিপান চন্দ্র
(খ) হিরন্ময় বন্দ্যোপাধ্যায়
(গ) জ্যোতির্ময় সেনগুপ্ত
(ঘ) প্রফুল্ল চক্রবর্তী।
উত্তরঃ (ঘ) প্রফুল্ল চক্রবর্তী
১.২০ ভারতের সবচেয়ে বড়ো দেশীয় রাজ্যটি ছিল –
(ক) কাশ্মীর
(খ) হায়দ্রাবাদ
(গ) জুনাগড়
(ঘ) ত্রিবাঙ্কুর।
উত্তরঃ (খ) হায়দ্রাবাদ
বিভাগ-খ’
২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ-২.১ একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্র কোনটি ?
উত্তরঃ সমাচার দর্পন
২.১.২ এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ উইলিয়াম জোনস
২.১.৩ সুই মুণ্ডা কোন বিদ্রোহের নেতা ছিলেন ?
উত্তরঃ কোল বিদ্রোহের নেতা
২.১.৪ ভাষার ভিত্তিতে প্রথম পুনর্গঠিত রাজ্য কোনটি ?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ
উপবিভাগ-২.২ ঠিক না ভুল নির্ণয় করো :
২.২.১ সিপাহি বিদ্রোহকে ভারতের স্বাধীনতার যুদ্ধ বলে প্রথম উল্লেখ করেন বিনায়ক দামোদর সাভারকার।
উত্তরঃ ঠিক
২.২.২ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউ পরবর্তীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়।
উত্তরঃ ঠিক
২.২.৩ বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দেন ড. রাজেন্দ্র প্রসাদ।
উত্তরঃ ভুল
Note : বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দেন সর্দ্দার বল্লভভাই প্যাটেল।
২.২.৪ ১৯৪৬–র ১২ ফেব্রুয়ারি রশিদ আলি দিবস পালিত হয়।
উত্তরঃ ঠিক
উপবিভাগ-২.৩ ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও :
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
| ২.৩.১ ক্রিকেট খেলা | ১. মধুসূদন গুপ্ত |
| ২.৩.২ শব ব্যবচ্ছেদ | ২. স্বামী বিবেকানন্দ |
| ২.৩.৩ সংস্কৃত প্রেস | ৩. ইংরেজ |
| ২.৩.৪ বর্তমান ভারত | ৪. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর |
উত্তরঃ
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
| ২.৩.১ ক্রিকেট খেলা | ৩. ইংরেজ |
| ২.৩.২ শব ব্যবচ্ছেদ | ১. মধুসূদন গুপ্ত |
| ২.৩.৩ সংস্কৃত প্রেস | ৪. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর |
| ২.৩.৪ বর্তমান ভারত | ২. স্বামী বিবেকানন্দ |
উপবিভাগ-২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো।
২.৪.১ চুয়াড় বিদ্রোহের এলাকা।
২.৪.২ সাঁওতাল বিদ্রোহের এলাকা।
২.৪.৩ সিপাহি বিদ্রোহের কেন্দ্র কানপুর।
২.৪.৪ দেশীয় রাজ্য হায়দ্রাবাদ।
উত্তরঃ
উপবিভাগ-২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:
২.৫.১ বিবৃতি : উনিশ শতক ছিল বাংলার ইতিহাসে নবজাগরণের যুগ।
ব্যাখ্যা-১ ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তিত হয়।
ব্যাখ্যা-২ ভারতে পাশ্চাত্য আদর্শে উদ্বুদ্ধ নব্য প্রজন্মের উন্মেষ ঘটে।
ব্যাখ্যা-৩ সাহিত্য, সংস্কৃতি, শিল্প, বিজ্ঞানে জোয়ার আসে।
উত্তরঃ ব্যাখ্যা-৩ সাহিত্য, সংস্কৃতি, শিল্প, বিজ্ঞানে জোয়ার আসে।
২.৫.২ বিবৃতি : বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে (১৯০৫) কৃষকরা তেমন সক্রিয় ছিল না।
ব্যাখ্যা-১ ব্রিটিশদের অত্যাচারের ভয়ে তারা অংশ নেয়নি।
ব্যাখ্যা-২ আন্দোলনের কোনো কৃষিভিত্তিক কর্মসূচি ছিল না।
ব্যাখ্যা-৩ সামাজিক ভেদাভেদের জন্য তারা আন্দোলনে সামিল হয়নি।
উত্তরঃ ব্যাখ্যা-২ আন্দোলনের কোনো কৃষিভিত্তিক কর্মসূচি ছিল না।
২.৫.৩ বিবৃতি : কার্লাইল সার্কুলার জারি করা হয়েছিল।
ব্যাখ্যা-১ শিক্ষক আন্দোলন দমন করতে।
ব্যাখ্যা-২ ব্যবসায়ীদের আন্দোলন বন্ধ করতে।
ব্যাখ্যা-৩ ছাত্রদেরকে আন্দোলন থেকে দূরে রাখতে।
উত্তরঃ ব্যাখ্যা-৩ ছাত্রদেরকে আন্দোলন থেকে দূরে রাখতে।
২.৫.৪ বিবৃতি : বিশ শতকে দলিত শ্রেণি রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠে।
ব্যাখ্যা-১ দলিতদের মধ্যে শিক্ষার প্রসার ঘটে।
ব্যাখ্যা-২ দলিতরা তাদের সামাজিক মর্যাদা ও অধিকার লাভকে গুরুত্ব দেয়।
ব্যাখ্যা-৩ দলিতরা ভোটাধিকার লাভ করে।
উত্তরঃ ব্যাখ্যা-২ দলিতরা তাদের সামাজিক মর্যাদা ও অধিকার লাভকে গুরুত্ব দেয়।
Madhyamik ABTA Test Paper 2023History Page 99
Madhyamik ABTA Test Paper 2023 History Page 99
বিভাগ-‘ক’
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১.১ নারী দিবস হিসাবে পালিত হয়-
(ক) ৫ মার্চ
(খ) ৫ জুলাই
(গ) ৮ মার্চ
(ঘ) ৮ জুলাই।
উত্তরঃ (গ) ৮ মার্চ
১.২ আধুনিক ইতিহাসচর্চায় সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান-
(ক) স্মৃতিকথা
(খ) সরকারি নথিপত্র
(গ) সংবাদপত্র
(ঘ) ব্যক্তিগত পত্র।
উত্তরঃ (খ) সরকারি নথিপত্র
১.৩ বামাবোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন-
(ক) উমেশচন্দ্র দত্ত
(খ) শিশিরকুমার ঘোষ
(গ) সন্তোষকুমার দত্ত
(ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ।
উত্তরঃ (ক) উমেশচন্দ্র দত্ত
১.৪ ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেমানান নামটি হল-
(ক) রাজা রামমোহন রায়
(খ) কালীপ্রসন্ন সিংহ
(গ) ডেভিড হেয়ার
(ঘ) ড্রিঙ্কওয়াটার বিটন।
উত্তরঃ (খ) কালীপ্রসন্ন সিংহ
১.৫ কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়–
(ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (গ) ১৮৫৯ খ্রিস্টাব্দে
১.৬ কোল বিদ্রোহ (১৮৩১-৩২ খ্রিস্টাব্দ) অনুষ্ঠিত হয় –
(ক) মেদিনীপুরে
(খ) বারাসতে
(গ) ছোট নাগপুরে
(ঘ) উত্তরবঙ্গে।
উত্তরঃ (গ) ছোট নাগপুরে
১.৭ মহম্মদ মহসিন যে বিদ্রোহের নেতৃত্ব দেন-
(ক) পাবনা
(খ) ফরাজি
(গ) চুয়াড়
(ঘ) ওয়াহাবি।
উত্তরঃ (খ) ফরাজি
১.৮ অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন–
(ক) কুনওয়ার সিং
(খ) হজরত মহল
(গ) বাবা রামচন্দ্র
(ঘ) তাঁতিয়া তোপি।
উত্তরঃ (খ) হজরত মহল
১.৯ ‘ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি’ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত-
(ক) রাধাকান্ত দেব
(খ) উইলিয়াম অ্যাডাম
(গ) কর্নেল ওলকট
(ঘ) উইলিয়াম ওয়েডারবান।
উত্তরঃ (গ) কর্নেল ওলকট
১.১০ ‘বর্তমান ভারত’ প্রথম প্রকাশিত হয়—
(ক) উদ্বোধন
(খ) প্রবাসী
(গ) দেশ
(ঘ) সোমপ্রকাশ পত্রিকায়।
উত্তরঃ (ক) উদ্বোধন পত্রিকায়।
১.১১ শিশুশিক্ষা গ্রন্থটি রচনা করেন–
(ক) রামরাম বসু
(খ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ঘ) মদনমোহন তর্কালঙ্কার।
উত্তরঃ (ঘ) মদনমোহন তর্কালঙ্কার।
১.১২ মারকিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন-
(ক) মেঘনাথ সাহা
(খ) প্রফুল্লচন্দ্র রায়
(গ) জগদীশ বসু
(ঘ) উপেন্দ্রনাথ ব্রহ্মচারী।
উত্তরঃ (খ) প্রফুল্লচন্দ্র রায়
১.১৩ একা আন্দোলনের অন্যতম নেতা ছিলেন-
(ক)স্বামী বিদ্যানন্দ
(খ) মাদারী পাশী
(গ) বল্লবভাই প্যাটেল
(ঘ) স্বামী সহজানন্দ।
উত্তরঃ (খ) মাদারী পাশী
১.১৪ তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়-
(ক) মেদিনীপুর জেলায়
(খ) বারভূম জেলার
(গ) নদীয়া জেলায়
(ঘ) বর্ধমান জেলায়।
উত্তরঃ (ক) মেদিনীপুর জেলায়
১.১৫ ভারতের কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ঘোষিত হয়—
(ক) ১৯৩০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৩৪ খ্রিস্টাব্দে
(গ) ১৯২৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪১ খ্রিস্টাব্দে।
উত্তরঃ (খ) ১৯৩৪ খ্রিস্টাব্দে
১.১৬ আইন অমান্য আন্দোলনের সাথে যুক্ত ছিলেন–
(ক) বীণা দাস
(খ) কমলাদেবী চট্টোপাধ্যায়
(গ) রোকেয়া সাখাওয়াত হোসেন
(ঘ) কল্পনা চট্টোপাধ্যায়।
উত্তরঃ (ক) বীণা দাস
১.১৭ কলকাতায় ‘রশিদ আলি দিবস’ পালিত হয়-
(ক) ১৯৪৬ খ্রিস্টাব্দে ১১ ফেব্রুয়ারি
(খ) ১৯৪৬ খ্রিস্টাব্দে ১২ ফেব্রুয়ারি
(গ) ১৯৪৬ খ্রিস্টাব্দে ১৩ ফেব্রুয়ারি
(ঘ) ১৯৪৬ খ্রিস্টাব্দে ১৪ ফেব্রুয়ারি।
উত্তরঃ (খ) ১৯৪৬ খ্রিস্টাব্দে ১২ ফেব্রুয়ারি
১.১৮ দলিতদের প্রথম হরিজন আখ্যা দিয়েছিলেন-
(ক) জ্যোতিরাও ফুলে
(খ) ডঃ আম্বেদকর
(গ) শ্রী নারায়ণ গুরু
(ঘ) গান্ধীজি।
উত্তরঃ (ঘ) গান্ধীজি।
১.১৯ ভারতের লৌহমানবরূপে পরিচিত ছিলেন-
(ক) ভগৎ সিং
(খ) সুভাষচন্দ্র বসু
(গ) বল্লবভাই প্যাটেল
(ঘ) জওহরলাল নেহরু।
উত্তরঃ (গ) বল্লবভাই প্যাটেল
১.২০ ‘একাত্তরের ডাইরি’ কী ধরনের গ্রন্থ ? –
(ক) জীবনস্মৃতি
(খ) স্মৃতিকথা
(গ) আত্মজীবনী
(ঘ) পৌরাণিক ।
উত্তরঃ (খ) স্মৃতিকথা
বিভাগ-খ’
২। নিচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) :
উপবিভাগ-২.১ একটি বাক্যে উত্তর দাও :
২.১.১ একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো।
উত্তরঃ রাজতরঙ্গিনী
২.১.২ দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় কাকে?
উত্তরঃ বীরসালিঙ্গম পানতুলু
২.১.৩ সিধু কোন বিদ্রোহের নেতা ছিলেন ?
উত্তরঃ সাঁওতাল বিদ্রোহের
২.১.৪ কুনবি পাতিদার কাদের বলা হয় ?
উত্তরঃ গুজরাটের কুনবি সম্প্রদায়ভুক্ত এক শ্রেণীর মানুষ যারা রাজস্ৰ আদায় করতো তাদের কুনবি পাতিদার বলা হতো।
উপবিভাগ-২.২ ঠিক না ভুল নির্ণয় করো :
২.২.১ অ্যানাল পত্রিকা গোষ্ঠীর উদ্ভব হয় ফ্রান্সে।
উত্তরঃ ঠিক
২.২.২ রামমোহন রায়কে ‘রাজা’ উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর।
উত্তরঃ ঠিক
২.২.৩ জমিদার সভার সভাপতি ছিলেন দ্বারকানাথ ঠাকুর।
উত্তরঃ ভুল
Note : জমিদার সভার প্রথম সভাপতি ছিলেন রাধাকান্ত দেব।
২.২.৪ গান্ধীজি ডান্ডি অভিযানে মূল স্বেচ্ছাসেবী দলে কোনো নারীকে অন্তর্ভুক্ত করেননি।
উত্তরঃ ভুল
Note : গান্ধীজি ডান্ডি অভিযানে মূল স্বেচ্ছাসেবী দলে সরোজিনী নাইডু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
উপবিভাগ-২.৩ ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও :
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
| ২.৩.১ রামরতন মল্লিক | ১. মোতিলাল তেজওয়াত |
| ২.৩.২ রাজস্থান | ২. ডঃ আম্বেদকর |
| ২.৩.৩ ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি | ৩. জ্যোতিরাও ফুলে |
| ২.৩.৪ সত্যশোধক সমাজ | ৪. বাংলার নানা সাহেব |
উত্তরঃ
| ‘ক’ স্তম্ভ | ‘খ’ স্তম্ভ |
| ২.৩.১ রামরতন মল্লিক | ৪. বাংলার নানা সাহেব |
| ২.৩.২ রাজস্থান | ১. মোতিলাল তেজওয়াত |
| ২.৩.৩ ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি | ২. ডঃ আম্বেদকর |
| ২.৩.৪ সত্যশোধক সমাজ | ৩. জ্যোতিরাও ফুলে |
উপবিভাগ-২.৪ প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করো।
২.৪.১ মুণ্ডা বিদ্রোহের এলাকা।
২.৪.২ মীরাট
২.৪.৩ শ্রীরামপুর।
২.৪.৪ জুনাগড়।
উত্তরঃ
উপবিভাগ-২.৫ নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:
২.৫.১ বিবৃতি: ইংরেজ কোম্পানি এদেশে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছিল।
ব্যাখ্যা-১ ভারতীয়দের শিক্ষিত করে তুলতে।
ব্যাখ্যা-২ ভারতে বসবাসকারী সমস্ত ইউরোপীয়দের শিক্ষিত করে তুলতে।
ব্যাখ্যা-৩ ভারতে আগত ইংরেজ সিভিলিয়ানদের দেশীয় ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞানলাভ করানোর জন্য।
উত্তরঃ ব্যাখ্যা-৩ ভারতে আগত ইংরেজ সিভিলিয়ানদের দেশীয় ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞানলাভ করানোর জন্য।
২.৫.২ বিবৃতি: হিদুমেলার একটি প্রধান বৈশিষ্ট্য ছিল শরীরচর্চা।
ব্যাখ্যা-১ হিন্দুমেলা ছিল মূলত একটি ব্যায়ামাগার।
ব্যাখ্যা-২ হিন্দুমেলা ছিল একটি গোপন বিপ্লবী সংস্থা।
ব্যাখ্যা-৩ হিন্দুমেলা শরীরচর্চার মাধ্যমে দেশবাসীর আত্মবিশ্বাস প্রতিষ্ঠা করতে চেয়েছিল।
উত্তরঃ ব্যাখ্যা-৩ হিন্দুমেলা শরীরচর্চার মাধ্যমে দেশবাসীর আত্মবিশ্বাস প্রতিষ্ঠা করতে চেয়েছিল।
২.৫.৩ বিবৃতি: এ দেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য হ্যালহেড তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন।
ব্যাখ্যা-১ বাংলা ভাষা না জানলে ইংরেজ কর্মচারীদের শাস্তি দেওয়া হত।
ব্যাখ্যা-২ ইংরেজ কর্মচারীরা বাংলা ভাষা ও সাহিত্যে অনুরাগী ছিলেন।
ব্যাখ্যা-৩ এ দেশে বাণিজ্য ও রাজত্ব চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল।
উত্তরঃ ব্যাখ্যা-৩ এ দেশে বাণিজ্য ও রাজত্ব চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল।
২.৫.৪ বিবৃতি: ভারতের কমিউনিস্ট পার্টিকে ‘দ্বিজ’ বলা হয়।
ব্যাখ্যা-১ এই দলে ব্রাহ্মণদের সংখ্যা ছিল বেশি।
ব্যাখ্যা-২ এই দল দুবার প্রতিষ্ঠিত হয়।
ব্যাখ্যা-৩ ইংরেজরা ব্যঙ্গ করে এই দলকে ‘দ্বিজ’ বলে ডাকত।
উত্তরঃ ব্যাখ্যা-২ এই দল দুবার প্রতিষ্ঠিত হয়।
_____________________
Our Facebook :- SB exclusive Information
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন