Madhyamik Physical Science Suggestion 2023 WBBSE||মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৩
Suggestion by Soumen Bera
(Whatsapp- 9749886701)
মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৩
সাধারণ অংশ – পরিবেশের জন্য ভাবনা
MCQ, অতিসংক্ষিপ্ত, শূন্যস্থান পূরণ, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (মান ১, ২)
Madhyamik Physical Science Suggestion 2023
PDF Chapter 1
PDF Download করার জন্য
MCQ Questions and Answers (বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর) : প্রতিটি প্রশ্নের মান ১
১) গ্রিনহাউস এফেক্ট-এ কার্বন ডাই-অক্সাইড গ্যাসের উত্তর অবদান মােট –
ক) 30%
খ) 20%
গ) 50%
ঘ) 60%
উত্তর: গ) 50%
২) কোনটি বায়ােগ্যাসের উপাদান নয়?
ক) নাইট্রোজেন
খ) অক্সিজেন
গ) কার্বন ডাই-অক্সাইড
গ) হাইড্রোজেন
উত্তর: খ) অক্সিজেন
৩) কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি ?
ক) কাঠ
খ) এলপিজি
গ) কয়লা
ঘ) ডিজেল
উত্তর: খ) এলপিজি
৪) বিশ্ব উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি দায়ী রশ্মি তির কোনটি?
ক) অবলােহিত রশ্মি
খ) অতিবেগুনি রশ্মি
গ) গামা রশ্মি
ঘ) এক্স রশ্মি
উত্তর: ক) অবলােহিত রশ্মি
৫) বায়ােগ্যাসের প্রধান উপাদান কোনটি?
ক) মিথেন
খ) হাইড্রোজেন
গ) অক্সিজেন
ঘ) অ্যাসিটিলিন
উত্তর: ক) মিথেন
৬) বায়ুমণ্ডলের যে স্তর বেতার যােগাযােগে সাহায্য করে সেটি হলাে –
ক) স্ট্রাটোস্ফিয়ার
খ) ট্রপােস্ফিয়ার
গ) আয়নােস্ফিয়ার
ঘ) ওজোনােস্ফিয়ার
উত্তর: গ) আয়নােস্ফিয়ার
৭) বায়োফুয়েল এর একটি উদাহরণ হলাে –
ক) কয়লা
খ) গ্যাসোলিন
গ) ডিজেল
ঘ) গোবর গ্যাস
উত্তর: ঘ) গোবর গ্যাস
৮) এলপিজির প্রধান উপাদান কোনটি?
ক) মিথেন
খ) ইথেন
গ) বিউটেন
ঘ) প্রলেন
উত্তর: গ) বিউটেন
৯) প্রধান গ্রিনহাউস গ্যাস হলাে –
ক) CFC
খ) CO2
গ) CH4
ঘ) N2O
উত্তর: খ) CO2
১০) বায়ুমণ্ডলের কোন স্তর ক্ষতিকর অতিবেগুনি রশ্মি কে শোষণ করে?
ক) থার্মোস্ফিয়ার
খ) ট্রপােস্ফিয়ার
গ) স্ট্র্যাটোস্ফিয়ার
ঘ) মেসোস্ফিয়ার
উত্তর: গ) স্ট্র্যাটোস্ফিয়ার
১১) বিশ্ব উষ্ণায়নের প্রধান কারন কোনটি?
ক) ক্লোরো ফ্লোরো কার্বন নির্গমন
খ) মিথেন গ্যাস নির্গমন
গ) জীবাশ্ম জ্বালানির দহন
ঘ) নাইট্রাস অক্সাইড নির্গমন
উত্তর: গ) জীবাশ্ম জ্বালানির দহন
১২) সােলার কুকার-এর বাক্সটির ঢাকনা কী দিয়ে তৈরি হয়?
ক) প্লাস্টিক
খ) অ্যালুমিনিয়াম
গ) কাচ
ঘ) কাগজ
উত্তর: গ) কাচ
১৩) জ্বালানির তাপন মুল্য-এর একক –
ক) জুল/মিটার
খ) কিলাে জুল/গ্রাম
গ) নিউটন
ঘ) ওয়াট
উত্তর: খ) কিলাে জুল/গ্রাম
১৪) বায়ুমণ্ডলের উচ্চতম স্তরটি হলাে –
ক) থার্মোস্ফিয়ার
খ) এক্সোস্ফিয়ার
গ) মেসােফিয়ার
ঘ) ম্যাগনেটোস্ফিয়ার
উত্তর: ঘ) ম্যাগনেটোস্ফিয়ার
১৫) নীচের কোনটি গ্রিনহাউস গ্যাস?
ক) O2
খ) N2
গ) CO2
ঘ) CL2
উত্তর: গ) CO2
১৬) বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল কোনটি?
ক) থার্মোস্ফিয়ার
খ) স্ট্র্যাটোস্ফিয়ার
গ) মেসােস্ফিয়ার
ঘ) এক্সোস্ফিয়ার
উত্তর: গ) মেসােস্ফিয়ার
১৭) কোন গ্যাসকে ফ্রেয়ন গ্যাস বলে?
ক) ওজোন
খ) মিথেন
গ) কার্বন ডাই-অক্সাইড
ঘ) CFC
উত্তর: ঘ) CFC
১৮) সৌরচুল্লিতে সূর্যালােকের কোন রশ্মিটি ব্যবহৃত হয়?
ক) দৃশ্যমান রশ্মি
খ) অতিবেগুনি রশ্মি
গ) অবলােহিত তরঙ্গ
ঘ) রেডিও তরঙ্গ
উত্তর: গ) অবলােহিত তরঙ্গ
১৯) কোন জ্বালানির তাপন মূল্য সর্বোচ্চ?
ক) পেট্রোল
খ) LPG
গ) হাইড্রোজেন
ঘ) কয়লা
উত্তর: গ) হাইড্রোজেন
২০) একটি জৈব প্রিনহাউস গ্যাস হলাে –
ক) মিথেন
খ) নাইট্রোজেন
গ) কার্বন ডাই-অক্সাইড
ঘ) নাইট্রাস অক্সাইড
উত্তর: ক) মিথেন
২১) ভূপৃষ্ঠের নিকটবর্তী বায়ুমণ্ডলীয় স্তর কোনটি?
ক) আয়নােস্ফিয়ার
খ) ম্যাগনেটোস্ফিয়ার
গ) ট্রপােস্ফিয়ার
ঘ) ওজোনােস্ফিয়ার
উত্তর: গ) ট্রপােস্ফিয়ার
২২) স্ট্র্যাটোস্ফিয়ার -এর সর্বোচ্চ অংশের উষ্ণতা প্রায় –
ক) 15°C
খ) 0°C
গ) 50°C
ঘ) কোনােটিই নয়
উত্তর: খ) 0°C
২৩) নীচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
ক) মিথেন
খ) গ্যাসােলিন
গ) তরল হাইড্রোজেন
ঘ) কেরােসিন
উত্তর: গ) তরল হাইড্রোজেন
২৪) ওজোন গ্যাস ধ্বংসে কোনটি অনুঘটকের কাজ করে?
ক) NO
খ) NO2
গ) N2O5
ঘ) CFC
উত্তর: ঘ) CFC
২৫) সৌরকোশ কোনটি দিয়ে বানানাে হয় ?
ক) অপরিবাহী
খ) অর্ধপরিবাহী পদার্থ
গ) পরিবাহী পদার্থ
ঘ) কোনােটিই নয়
উত্তর: খ) অর্ধপরিবাহী পদার্থ
২৬) বায়ুমণ্ডলের কোন স্তরটির উষ্ণতা সর্বোচ্চ ?
ক) থার্মোস্ফিয়ার
খ) স্ট্র্যাটোস্ফিয়ার
গ) মেসােস্ফিয়ার
ঘ) ট্রপােস্ফিয়ার
উত্তর: ক) থার্মোস্ফিয়ার
২৭) রেফ্রিজারেটর থেকে নির্গত ওজোন স্তর বিনষ্টকারী মূল গ্যাসটি হলো –
ক) O2
খ) CFC
গ) CO2
ঘ) CH4
উত্তর: খ) CFC
২৮) একটি অপ্রচলিত শক্তি হলাে –
ক) তড়িৎ শক্তি
খ) রাসায়নিক শক্তি
গ) ভূতাপ শক্তি
ঘ) চৌম্বক শক্তি
উত্তর: গ) ভূতাপ শক্তি
২৯) মেরুজ্যোতি বায়ুমণ্ডলের যে স্তরে দেখা যায় –
ক) ট্রপােস্ফিয়ার
খ) আয়নােস্ফিয়ার
গ) স্ট্র্যাটোস্ফিয়ার
ঘ) এক্সোস্ফিয়ার
উত্তর: ঘ) এক্সোস্ফিয়ার
৩০) প্রতি কিলােমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা প্রায় –
ক) 10° সেন্টিগ্রেড বাড়ে
খ) 10° সেন্টিগ্রেড কমে
গ) 6.5° সেন্টিগ্রেড বাড়ে
ঘ) 6.5° সেন্টিগ্রেড কমে
উত্তর: ঘ) 6.5° সেন্টিগ্রেড কমে
৩১) কোন স্তর থেকে বেশিরভাগ কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশন পৃথিবীকে আবর্তন করে ?
ক) ট্রপােস্ফিয়ার
খ) মেসােস্ফিয়ার
গ) থার্মোস্ফিয়ার
ঘ) এক্সোস্ফিয়ার
উত্তর: ঘ) এক্সোস্ফিয়ার
৩২) CFC ব্যবহৃত হয় –
ক) মাইক্রোওয়েভ ওভেনে
খ) ফ্রিজে
গ) মিক্সার গ্রাইন্ডারে
ঘ) টোস্টারে
উত্তর: খ) ফ্রিজে
৩৩) CNG-এর তাপন মুল্য –
ক) 55 kJ/g
খ) 50 kJ/g
গ) 45 kJ/g
ঘ) 17 kJ/g
উত্তর: গ) 45 kJ/g
৩৪) কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়?
ক) থার্মোস্ফিয়ার
খ) ট্রপােস্ফিয়ার
গ) স্ট্র্যাটোস্ফিয়ার
ঘ) মেসােস্ফিয়ার
উত্তর: গ) স্ট্র্যাটোস্ফিয়ার
৩৫) জীবাশ্ম জ্বালানির মধ্যে সবচেয়ে কম দূষণ ঘটায় –
ক) ডিজেল
খ) কেরােসিন
গ) প্রাকৃতিক গ্যাস
ঘ) কয়লা
উত্তর: গ) প্রাকৃতিক গ্যাস
৩৬) কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ?
ক) ওজোন
খ) মিথেন
গ) অক্সিজেন
ঘ) নাইট্রোজেন
উত্তর: খ) মিথেন
৩৭) বায়ুশক্তি জেনারেটর-এর যথাযথ কার্যকারিতার জন্য বায়ুপ্রবাহের ন্যূনতম বেগ হওয়া উচিত –
ক) 15 km/h
খ) 25 km/h
গ) 35 km/h
ঘ) 45 km/h
উত্তর: ক) 15 km/h
Short Question and Answers (অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর) : প্রতিটি প্রশ্নের মান ১
১) বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী একটি অজৈব গ্যাসের নাম লেখাে।
উত্তর: কার্বন ডাই-অক্সাইড।
২) কোন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি?
উত্তর: হাইড্রোজেনের তাপন মূল্য (150 kJ/g) সবচেয়ে বেশি।
৩) ওজোন হােল গঠনে CFC-এর ভূমিকা কী?
উত্তর: ওজোন হােল গঠনে CFC থেকে উৎপন্ন জায়মান ক্লোরিন ওজোন গ্যাসকে ভেঙে অক্সিজেন-এ পরিণত করে। এইভাবে ওজোন স্তরে ওজোন হােল গঠিত হয়।
৪) একটি পুনর্নবীকরণযােগ্য শক্তির উৎসের নাম লেখাে।
উত্তর: বায়ুশক্তি।
৫) পাওয়ার অ্যালকোহল কী?
উত্তর: পেট্রোল-এর সাথে 23% ইথানল মিশিয়ে যে জ্বালানি তৈরি করা হয় তা হলাে পাওয়ার অ্যালকোহল।
৬) আয়নােস্ফিয়ার-এর অপর নাম কী ?
উত্তর: থার্মোস্ফিয়ার।
৭) ক্ষুদ্ধমণ্ডল কোন স্তরকে বলা হয় ?
উত্তর: ট্রপােস্ফিয়ারকে।
৮) তাপন মূল্যের একক কী?
উত্তর: কিলাে জুল / গ্রাম।
৯) ম্যাগনেটোস্ফিয়ার-এর এরূপ নামকরণের কারণ কী?
উত্তর: চৌম্বক ক্ষেত্রের উপস্থিতির জন্য এই অঞ্চলকে ম্যাগনেটোস্ফিয়ার বলা হয়।
১০) CFC-এর পুরাে নাম কী?
উত্তর: ক্লোরোফ্লোরো কার্বন।
১১) গ্রিনহাউস কথাটির অর্থ কী?
উত্তর: এর অর্থ হলাে গাছপালা পরিচর্যার কাচের ঘর।
১২) গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী প্রধান গ্যাস কোনটি?
উত্তর: কার্বন ডাই-অক্সাইড।
১৩) স্থিতিশীল উন্নয়ন কাকে বলে?
উত্তর: যে উন্নয়ন ব্যাবস্থায় প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট না করে দেশের মঙ্গল করা যায়, তাকেই স্থিতিশীল উন্নয়ন বলে।
১৪) গােবর গ্যাস-এ কত শতাংশ মিথেন থাকে?
উত্তর: গােবর গ্যাসে প্রায় 600 শতাংশ মিথেন থাকে।
১৫) মেথানােজেনিক ব্যাকটেরিয়া কাকে বলে?
উত্তর: মিথেন গ্যাস উৎপাদনকারী ব্যাকটেরিয়াকে মেথানােজেনিক ব্যাকটেরিয়া বলে।
১৬) একটি মেথানােজেনিক ব্যাকটেরিয়ার নাম লেখাে।
উত্তর: মিথানকক্কাস
১৭) সুইট গ্যাস কাকে বলে?
উত্তর: কোল বেড মিথেনকে সুইট গ্যাস বলে। কারণ এর মধ্যে H2S গ্যাস থাকে না।
১৮) ফায়ার আইস কাকে বলা হয় ?
উত্তর: মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয়।
১৯) মিথেন হাইড্রেট-এর রাসায়নিক সংকেত লেখাে।
উত্তর: 4CH4, 23H2O
২০) জেট প্লেন চলাচল করে বায়ুমণ্ডলের কোন স্তরে ?
উত্তর: জেট প্লেন চলাচল করে শান্তমণ্ডল স্তরে।
২১) থার্মোস্ফিয়ার-এর সর্বাধিক উষ্ণতা কত?
উত্তর: থার্মোস্ফিয়ার-এর সর্বাধিক উষ্মতা 1200° সেন্টিগ্রেড।
২২) ODS কথাটির সম্পূর্ণ রূপ লেখাে।
উত্তর: ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্স।
২৩) ভূতাপ শক্তির প্রধান উৎস কী?
উত্তর: আগ্নেয়গিরি ও উষ্ণ প্রস্রবণ হলাে ভূতাপ শক্তির প্রধান উৎস।
২৪) এলপিজি ও হাইড্রোজেন-এর মধ্যে কোনটির তাপন মূল্য সর্বোচ্চ?
উত্তর: হাইড্রোজেন।
২৫) ক্রমবর্ধমান তাপন মূল্য হিসেবে সাজাও।
কেরােসিন, পেট্রোল, কয়লা।
উত্তর: কয়লা < কেরােসিন < পেট্রোল।
২৬) ভূউষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করাে।
উত্তর: মেরুপ্রদেশের বরফ গলন ও সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি।
২৭) বায়ােগ্যাসের মুখ্য উপাদান কী?
উত্তর: মিথেন।
২৮) ভারতবর্ষে পেট্রোল-এর সাথে কোন জৈব জ্বালানি মেশানাে হয়?
উত্তর: ইথানল।
২৯) বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন দু’টি গ্যাসের নাম লেখাে।
উত্তর: CO2 ও CH4
৩০) ওজোন গহ্বর তৈরির একটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করাে।
উত্তর: অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বকের ক্যানসার জাতীয় রােগ হয়।
৩১) তড়িৎচুম্বকীয় তরঙ্গের কোনটি বায়ুমণ্ডলে ওজোন গ্যাস তৈরিতে মুখ্য ভূমিকা পালন করে?
উত্তর: অতিবেগুনি রশ্মি।
৩২) রান্নার গ্যাস এলপিজি-এর তাপন মূল্য কত?
উত্তর: 50 কিলাে জুল প্রতি গ্রাম।
৩৩) বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি ঘনত্ববিশিষ্ট স্তর কোনটি ?
উত্তর: ট্রপােস্ফিয়ার
৩৪) জীবাশ্ম জ্বালানির দহনে কোন গ্যাস উৎপন্ন হয়?
উত্তর: কার্বন ডাই অক্সাইজ।
৩৫) বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ?
উত্তর: আয়নােস্ফিয়ার।
Fill in the blanks (শূন্যস্থান পূরণ করাে) : প্রতিটি প্রশ্নের মান ১
১) পৃথিবীর ছাতা বলা হয় বায়ুমণ্ডলের ____________ স্তরকে।
উত্তর: ওজোন
২) তাপ সঞ্চালনের ফলে বায়ুর মধ্যে যে চক্রাকার স্রোতের সৃষ্টি হয় ____________ তাকে বলে।
উত্তর: পরিচলন স্ত্রোত
৩) ____________ হলো কারণ, বিশ্ব উষ্ণায়ন হলাে তার ফল।
উত্তর: গ্রিনহাউস এফেক্ট
৪) গুজেন গ্যাসের ঘনত্ব ____________ একক-এর কম হলে তাকেই ওজোন গহ্বর বলে।
উত্তর: 200
৫) সুপারসনিক বিমান নির্গত যে গ্যাস ওজোন স্তরকে ভেঙে দেয় সেই গ্যাসটি হলো ____________ ।
উত্তর: নাইট্রিক অক্সাইড
৬) সােলার প্যানেলে সৌরকোশগুলি ____________ সমবায়ে যুক্ত থাকে।
উত্তর: শ্রেণি
৭) বায়োমাসে অন্তর্নিহিত শক্তি আসলে ____________
উত্তর: সৌরশক্তি
৮) ____________ শক্তি প্রত্যক্ষ বা পরােক্ষভাবে সূর্য থেকে পাওয়া যায় না।
উত্তর: ভূতাপীয়
৯) অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বকের __________ হতে পারে।
উত্তর: ক্যানসার।
১০) __________ গাছের তেল বায়ােডিজেল উৎপাদনে ব্যবহৃত হয়।
উত্তর: মহুয়া / জ্যাট্রোফা
১১) __________ যৌগে মিথেন বহুসংখ্যক জল অণু দিয়ে গঠিত খাচায় আবদ্ধ থাকে।
উত্তর: মিথেন হাইড্রেট
১২) প্রাকৃতিক সৌরপর্দা হলাে __________।
উত্তর: ওজোন স্তর।
১৩) একটি অপ্রচলিত শক্তির উৎস হলাে __________ ।
উত্তর: বায়ােগ্যাস
১৪) CFC-এর পুরাে নাম __________ ।
উত্তর: ক্লোরোফ্লোরো-কার্বন
১৫) বায়ােগ্যাসের প্রধান উপাদান __________ ।
উত্তর: মিথেন
১৬) শক্তির প্রধান উৎস __________ ।
উত্তর: সূর্য
১৭) একটি জীবাশ্ম জ্বালানি হলাে __________ ।
উত্তর: কয়লা
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (মান ২)
Brief Question and Answers (সংক্ষিপ্ত প্রশ্নোত্তর) : প্রতিটি প্রশ্নের মান ২
১) নাইট্রোজেনের অক্সাইডসমূহ কীভাবে ওজোন স্তরের ক্ষতি করে?
উত্তর: নাইট্রোজেনের অক্সাইড যথা— নাইট্রিক অক্সাইড ওজোন স্তরের অণুর সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই-অক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন করে। উৎপন্ন এই নাইট্রোজেন ডাই-অক্সাইড পুনরায় অক্সিজেন পরমাণুর সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড ও ওজোনে পরিণত হয়। এভাবে উৎপন্ন নাইট্রিক অক্সাইড পুনরায় আরেকটি ওজোনকে ভেঙে দেয়। এই পদ্ধতি ক্রমাগত চলে এবং ওজন স্তরের বিনাশ ঘটে।
২) বিশ্ব উষ্ণায়ন বলতে কী বােঝো? এর দু’টি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করে।
উত্তর: গ্রিনহাউস প্রভাব-এর ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বলে।
এর দুটি ক্ষতিকারক প্রভাব –
(১) মেরুপ্রদেশের বরফ গলে সমুদ্রের জলের উচ্চতা বেড়ে যাবে এবং উপকূলবর্তী এলাকা ডুবে যাবে।
(খ) ঝড়-বৃষ্টির পরিমাণে পরিবর্তন ও অনিয়মিত হবে।
৩) গ্রিনহাউস প্রভাব কমানাের দু’টি উপায় লেখাে।
উত্তর: (১) জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে যাতে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কমে যায়।
(২) বনভূমি রক্ষা করতে হবে এবং বনসৃজনের ওপর জোর দিতে হবে।
৪) মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলে কেন? এটি কোথায় পাওয়া যায় ?
উত্তর: মিথেন হাইড্রেট হলাে একপ্রকার কেলাসাকার কঠিন পদার্থ। জলের অণর সমন্বয়ে গঠিত বরফ সদৃশ এই কেলাসের মধ্যে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস আবহ অবস্থায় থাকে। এই গ্যাস দাহ্য প্রকৃতির হওয়ায় এটি আগুনের সংস্পর্শে এলেই জ্বলতে থাকে, তাই একে ফায়ার আইস বলে।
সমুদ্রের তলদেশে 100 মিটার গভীরে পাললিক শিলাস্তর-এর নীচে মিথেন হাইড্রেট পাওয়া যায়।
৫) ক্লোরােফ্লোরাে কার্বন কীভাবে ওজোন স্তরকে ধ্বংস করে?
অথবা, ওজোন স্তর ধ্বংসের কারণগুলি লেখাে।
উত্তর: রেফ্রিজারেটর, বাতানুকূল যন্ত্র, এরােসল স্প্রে-তে CFC ব্যবহৃত হয়। এই CFC গ্যাস স্ট্রাটোস্ফিয়ারে পৌঁছায় এবং অতিবেগুনি রশ্মির প্রভাবে ক্লোরিন পরমাণু গঠন করে। এই সক্রিয় ক্লোরিন পরমাণু লক্ষ লক্ষ ওজোন অণুকে অক্সিজেনে পরিণত করে।
CL + O3 = ClO + O2, CIO + O3 = 2O2 + Cl
৬) ওজোন স্তর কীভাবে সৃষ্টি হয়?
উত্তর: স্ট্রাটোস্ফিয়ারে উপস্থিত অক্সিজেন অণু অতিবেগুনি রশ্মির প্রভাবে অক্সিজেন পরমাণুতে বিয়ােজিত হয়।
এই পারমাণবিক অক্সিজেন আণবিক অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ওজোন অণু তৈরি করে। এইভাবে স্ট্র্যাটোস্ফিয়ার-এর 16 কিলােমিটার থেকে 30 কিলােমিটার-এর মধ্যে একটি ওজোন স্তর সৃষ্টি হয়।
O2 + অতিবেগুনি রশ্মি = O + O; O2 + O = O3
৭) গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রভাব কমানাের দুটি গুরুত্বপূর্ণ উপায় লেখাে?
অথবা, গ্রিনহাউস প্রভাব কমানোর দুটি উপায় লেখাে।
উত্তর: গ্লোবাল ওয়ার্মিং-এর প্রভাব থেকে পথিবীকে রক্ষা করতে নিম্নলিখিত কাজ দু’টি করা আবশ্যক।
(ক) কার্বন ডাই-অক্সাইড উৎপাদনকারী জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে, যথা—কাঠকয়লা, ডিজেল-পেট্রোল ইত্যাদির ব্যবহার কমাতে হবে।
(খ) প্রচুর বনসৃজন ও বন সংরক্ষণ করতে হবে, এতে বায়ুমণ্ডলের অতিরিক্ত কাবন ডাই-অক্সাইড গ্যাস গাছপালা দ্বারা শােষিত হবে।
৮) স্থিতিশীল উন্নয়ন বলতে কী বােঝায়?
অথবা, স্থিতিশীল উন্নয়নের ধারণাটি কী?
উত্তর: যে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের পরিমিত ও যথাযথ ব্যবহার, বর্তমান জীবনযাত্রার মানােন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদকে সুরক্ষিত করে মানবজাতির সার্বিক মঙ্গলসাধন করা যায়, তাকে স্থিতিশীল উন্নয়ন বলে।
৯) স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল কেন বলা হয়?
অথবা, স্ট্রাটোস্ফিয়ার অঞ্চলে জেট বিমান চলাচল করতে পারে কেন?
উত্তর: স্ট্র্যাটোস্ফিয়ার অঞলে খুব কম পরিমাণে বায়ু, ধুলিকণা ও জলকণা থাকায় ঝড়-বৃষ্টি প্রায় কিছুই হয় না। তাই জেট বিমানগুলি ঝড়-বৃষ্টি এড়িয়ে চলার জন্য এই স্তরে চলাচল করে। তাই একে শান্তমণ্ডল বলা হয়।
১০) চিরাচরিত শক্তির উৎস বা অনবীকরণযােগ্য শক্তির উৎস বলতে কী বােঝাে? উদাহরণ দাও।
উত্তর: যেসব শক্তির উৎসকে অনেক দিন ধরে ব্যবহার করার ফলে তাদের ভাণ্ডার বর্তমানে শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং যেগুলি একবার শেষ হয়ে গেলে পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা নেই তাদের চিরাচরিত বা অনবীকরণযােগ্য শক্তির উৎস বলে।
যেমন—কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি জীবাশ্ম জ্বালানি হলাে চিরাচরিত বা অনবীকরণযােগ্য শক্তির উৎস।
১১) মেরুপ্রভা কাকে বলে এবং কোন স্তরে এটি দেখা যায় ?
উত্তর: আয়নােস্ফিয়ার স্তরে বায়ু থাকে না। এখানে তড়িদাহত কণা থাকে। এই তড়িদাহত কণার চৌম্বক বিক্ষেপের কারণে সুমের ও কুমেরু অঞ্চলে এক ধরনের আলাের বিচ্ছুরণ দেখা যায়। এই ঘটনাকে মেরুজ্যোতি বা মেরুপ্রভা বলে।
বায়ুমণ্ডলের আয়নােস্ফিয়ারে মেরুপ্রভা দেখা যায়।
১২) ক্ষুব্ধমণ্ডল কাকে ও কেন বলা হয় ?
উত্তর: ট্রপােস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। কেননা ট্রপােস্ফিয়ারে ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ ইত্যাদি থাকে। এখানে আবহাওয়ার প্রতিনিয়ত পরিবর্তন হয় এবং ঝড় বৃষ্টিপাত ও বজ্রপাত ঘটে থাকে। তাই এই অঞ্চলকে ক্ষুন্ধমণ্ডল বলা হয়।
মিথেন হাইড্রেট কী? এটি কোথায় পাওয়া যায় ?
মিথেন হাইড্রেট হলাে 4 CH4, 23 H2O সংকেত বিশিষ্ট বরফের ন্যায় কেলাসাকার সাদা কঠিন পদার্থ। এর মধ্যে 13.4% মিথেন থাকে।
সমুদ্রের তলদেশে 1100 মিটার গভীরে পাললিক শিলাস্তরের নীচে মিথেন হাইড্রেট পাওয়া যায়।
১৩) ট্রপোপজ কী?
উত্তর: যে অঞলে ট্রপােস্ফিয়ার শেষ হয়েছে এবং স্ট্রাটোস্ফিয়ার শুরু হয়েছে সেই অঞলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতার পরিবর্তন হয় না, তাকে ট্রপােপজ বলে।
১৪) সৌরশক্তি ও বায়ুশক্তির একটি করে অসুবিধা লেখাে।
উত্তর: সৌরশক্তির অসুবিধা : রৌদ্রোজ্জ্বল দিন না হলে অর্থাৎ মেঘলা দিনে বা রাতের বেলা সৌরবিদ্যুৎ উৎপাদন অসম্ভব।
বায়ুশক্তির অসুবিধা : বায়ুশক্তির একটি অসুবিধা হলাে কেবলমাত্র উপকুল ও মরু অঞ্চলে যেখানে বাতাসের বেগ বেশি সেখানে বায়ুকল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদন সম্ভব।
১৫) ওজোন মণ্ডল কী?
উত্তর: ভূপৃষ্ঠ থেকে প্রায় 20-50 কিমি উচ্চতায় স্ট্র্যাটোস্ফিয়ারে পৃথিবীকে ঘিরে বায়ুমণ্ডলের ওজোন গ্যাস (O3) সমৃদ্ধ যে স্তর থাকে তাকে ওজোন মণ্ডল বলে।
১৬) কয়েকটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখাে। পরিবেশে এই গ্যাসগুলির ভূমিকা লেখাে।
উত্তর: CO, NO, CFC, CH4 ও জলীয় বাষ্প। এই গ্যাসগুলি বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে, যার ফল বিশ্ব উষ্ণায়ন।
১৭) জ্বালানির স্থিতিশীল ব্যবহার কাকে বলে?
উত্তর: ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নের ধারাকে বজায় রাখতে বর্তমান প্রজন্মের জ্বালানি চাহিদা মিটিয়ে ভবিষ্যতের জন্য জ্বালানি সংরক্ষণ ও বিকল্প জ্বালানির উৎস সন্ধান ও ব্যবহারকে বলে জ্বালানির স্থিতিশীল ব্যবহার।
১৮) জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়ােজনীয়তা কী?
উত্তর: জনসংখ্যা বৃদ্ধি ও সভ্যতার উন্নতির ফলে কয়লা, প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম জাতীয় বিভিন্ন অনবীকরণযােগ্য চিরাচরিত শক্তির ব্যবহার বেড়ে গেছে। তাই এদের পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে। বিজ্ঞানীদের ধারণা, একবিংশ শতাব্দীর শেষের দিকে এই শক্তির উৎসগুলি একদম শেষ হয়ে যাবে। এর ফলে শক্তি সংকটের সৃষ্টি হবে। তাই এই জ্বালানির প্রয়ােজনীয়তার দিকে লক্ষ রেখে এদের সংরক্ষণের প্রয়ােজন।
১৯) অতিবেগুনি রশ্মির দু’টি ক্ষতিকারক প্রভাব লেখাে।
উত্তর: ১) মানুষের চামড়ায় ক্যানসার, সানবার্ন ও বিভিন্ন চর্মরােগ সৃষ্টি করে।
২) প্রজনন ক্ষমতা ও রােগ প্রতিরােধ ক্ষমতা হ্রাস পায়।
২০) সভ্যতার উন্নতিসাধনে বিকল্প শক্তির ব্যবহার প্রয়ােজন কেন?
উত্তর: বর্তমানে আমরা যে-সমস্ত জীবাশ্ম জ্বালানি শক্তি উৎপাদনের কাজে ব্যবহার করছি সেগুলির ভাণ্ডার সীমিত। সেগুলি একদিন না একদিন শেষ হয়ে যাবে। ফলে জ্বালানির অভাবে সভ্যতার উন্নয়ন থমকে যাবে। তাই সভ্যতার উন্নয়নের ধারাকে বজায় রাখতে হলে বিকল্প শক্তির সন্ধান ও ব্যবহার প্রয়ােজন।
২১) ফটোভােল্টিক কোশ কী?
উত্তর: এই কোশের সাহায্যে সৌরশক্তিকে তড়িৎশক্তিতে রূপান্তরিত করা হয়। এই কোশ অর্ধপরিবাহী সিলিকন (Si) দিয়ে তৈরি করা হয়। এতে সিলিকন-বােরনের একটি স্তর এবং সিলিকন-আর্সেনিকের একটি স্তরকে পাশাপাশি রেখে তার দিয়ে যুক্ত করা হয়। এর ওপর সূর্যালােক পড়লে অর্ধ-পরিবাহী সিলিকনের ইলেকট্রনগুলি উত্তেজিত হয়ে গতিশীল হয়। এই কোশকে ফটোভােল্টিক কোশ বা সৌরকোশ বলে।
২২) গ্রিনহাউস কী?
উত্তর: শীতপ্রধান অঞ্চলে প্রচণ্ড ঠান্ডার হাত থেকে উদ্ভিদকে বাঁচিয়ে রাখতে কাচ বা পলিথিনের ঘর তৈরি করা হয়। এর মধ্যে গাছপালা সবুজ ও সতেজ থাকে। এই ঘরকে গ্রিনহাউস বলে।
২৩) গ্রিনহাউস এফেক্ট কী?
শীতপ্রধান অঞ্চলে প্রবল ঠান্ডার হাত থেকে উদ্ভিদকে রক্ষা করার জন্য কাচ বা পলিথিনের ঘর তৈরি করে গাছপালা লাগানাে হয়। এই কাচ বা পলিথিন ভেদ করে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট আলােকরশ্মি প্রবেশ করে কিন্তু উদ্ভিদ কর্তৃক শােষণের পর বড়াে তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট ইনফ্রারেড রশ্মিতে পরিণত হয় যা ঐ কাচ বা পলিথিন ভেদ করে বাইরে বেরিয়ে আসতে পারে না। ফলে গ্রিনহাউসের ভেতরটা গরম থাকে।
তেমনই সূর্য থেকে আগত আলােকরশ্মি ভূপৃষ্ঠে এসে পড়ে এবং তার কিছু অংশ পুনরায় বিকিরিত হয়ে ফিরে যায়। কিন্তু বায়ুমণ্ডলে উপস্থিত N2O, CH4, CFC ও জলীয় বাষ্প দ্বারা শােষিত হয়ে তা পুনরায় মহাশূন্যে ফিরে যেতে পারে না। ফলে বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়ে। এই ঘটনাটি গ্রিনহাউসের অনুরূপ বলে একে বলা হয় গ্রিনহাউস এফেক্ট।
২৪) এলপিজি-র তাপনমূল্য 2800 কিলােক্যালােরি প্রতি মিটার3 -এর অর্থ কী?
উত্তর: 1 ঘনমিটার আয়তনের এলপিজি-কে অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণ দহন করলে 2800 কিলােক্যালােরি তাপ উৎপন্ন হয়।
২৫) বায়ুমণ্ডলে ওজোন স্তরের গুরুত্ব কী?
অথবা, ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বা পৃথিবীর ছাদ বলা হয় কেন?
উত্তর: ওজোন স্তর সূর্যরশ্মির ক্ষতিকর UV-B, UV-V অতিবেগুনি রশ্মিকে শােষণ করে। ফলে ওই ক্ষতিকর রশ্মি পৃথিবীতে পৌছাতে পারে না এবং পরিবেশ এই রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পায়।
২৬) উৎকৃষ্ট জ্বালানির শর্তগুলি কী?
উত্তর: উৎকৃষ্ট জ্বালানির শর্তগুলি হলাে —
১) তাপনমূল্য বেশি হবে।
২) জ্বালানির দহনে ধোঁয়া বা কোনাে বিষাক্ত গ্যাস উৎপন্ন হবে না।
৩) জ্বালানি সস্তা ও সহজলভ্য হবে।
২৭) বায়ােফুয়েল কী?
উত্তর: কাঠ, গাছের শুকনাে ডালপালা, কৃষিজ বর্জ্য, গােবর, মৃত প্রাণীর দেহাবশেষ ইত্যাদি কার্বনঘটিত পদার্থকে একত্রে বলা হয় বায়ােমাস। এই বায়ােমাসকে সরাসরি জ্বালানি হিসেবে ব্যবহার করে বা এই বায়ােমাসকে পচিয়ে তা থেকে বায়ােগ্যাস উৎপন্ন করে সেটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। বায়ােমাসের এই রাসায়নিক শক্তিকে বলা হয় বায়ােফুয়েল।
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন ও উত্তর : (Mark-1)|গ্যাসের আচরণ (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর |মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন |Madhyamik Physical Science Chapter 2 Question Answers
1. গ্যাসীয় পদার্থের অণুগুলির মধ্যে আন্তরাণবিক
A) ব্যবধান বেশি ও আকর্ষণ বেশি
B) ব্যবধান কম ও আকর্ষণ কম
C) ব্যবধান বেশি ও আকর্ষণ কম
D) ব্যবধান কম ও আকর্ষণ বেশি
উ:- ব্যবধান বেশি ও আকর্ষণ কম
2. গ্যাসের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
A) ভর ও আয়তন
B) ভর ও উয়তা
C) ভর, আয়তন ও উষ্ণতা
D) কোনােটিই নয়
উ:- ভর, আয়তন ও উষ্ণতা
3. নিউটন/বর্গমিটার কোন্ ভৌতরাশির একক?
A) বল
B) চাপ
C) ক্ষেত্রফল
D) কোনােটিই নয়
উ:- চাপ
4. নিম্নলিখিত কোনটি গ্যাসের চাপের একক নয়?
A) নিউটন
B bar
C torr
D) পাস্কাল
উ:- নিউটন
5. 76 সেমি পারদস্তম্ভের চাপ সমান—
A) 1 পাস্কাল
B) 1 বার
C) 1 টর
D) 1 অ্যাটমােস্ফিয়ার
উ:- 1 অ্যাটমােস্ফিয়ার
6. নীচের কোনটি চাপের SI একক ?
A) NM²
B) Nm
C) Nm
D) N
উ:- NM²
7. ম্যানােমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়—
A) গ্যাসের ভর
B) গ্যাসের উষ্ণতা
C) গ্যাসের আয়তন
D) গ্যাসের চাপ
উ:- গ্যাসের চাপ
উ:- গ্যাসের চাপ
8. একটি গ্যাসের চাপ তার ঘনত্বের
A) সমানুপাতিক
B) ব্যস্তানুপাতিক
C) বর্গের সমানুপাতিক
D) বর্গের ব্যস্তানুপাতিক
উ:- সমানুপাতিক
9. প্রমাণ চাপ মাপা হয়, সমুদ্রপৃষ্ঠে
A) 0°C উষ্ণতায় 0° অক্ষাংশে
B) 0°C উষ্ণতায় 45° অক্ষাংশে
C) 0K উষ্ণতায় 45° অক্ষাংশে
D) 0K উয়তায় 0° অক্ষাংশে
উ:- 0°C উষ্ণতায় 45° অক্ষাংশে
10. বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করতে ব্যবহার করা হয়—
A) ব্যারােমিটার
B) থার্মোমিটার
C) ক্যালােরিমিটার
D) হিপসোমিটার
উ:- ব্যারােমিটার
11. বয়েলের সূত্রে ধ্রুবক রাশি দুটি হলাে গ্যাসের
A) চাপ ও উষ্ণতা
B) আয়তন ও উষ্ণতা
C) ভর ও উষ্ণতা
D) ভর ও আয়তন
উ:- ভর ও উষ্ণতা
12. বয়েলের সূত্রানুসারে P-V লেখচিত্রের প্রকৃতি হলাে—
A) অধিবৃত্ত
B) সরলরেখা
C) সমপরাবৃত্ত
D) উপবৃত্ত
উ:- সরলরেখা
13. বয়েলের সূত্রানুসারে PV-P লেখচিত্রের প্রকৃতি হলাে—
A) অধিবৃত্ত
B) সরলরেখা
C) সমপরাবৃত্ত
D) উপবৃত্ত
উ:- সরলরেখা
14. স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনাে গ্যাসের চাপ অর্ধেক করলে, গ্যাসটির আয়তন পূর্বের
A) অর্ধেক হবে
B) দ্বিগুণ হবে
C) চারগুণ হবে
D) এক চতুর্থাংশ হবে
উ:- দ্বিগুণ হবে
15. জলাশয়ের তলদেশে উৎপন্ন বুদবুদ জলের উপরিতলে আসলে বুদবুদটির আয়তন
A) বাড়ে
B) কমে
C) কখনও বাড়ে
D) কখনও বাড়ে, কখনও কমে
উ:- বাড়ে
16. বয়েলের সূত্রানুসারে, PV = K (ধ্রুবক)। এক্ষেত্রে K এর মান নির্ভর করে—
A) গ্যাসের প্রকৃতির উপর
B) বায়ুমণ্ডলীয় চাপের উপর
C) অভিকর্ষজ ত্বরণ g) এর মানের উপর
D) আবদ্ধ গ্যাসের পরিমাণের উপর
উ:- আবদ্ধ গ্যাসের পরিমাণের উপর
17. আয়তনের SI এককটি হলাে—
A) লিটার
B) মিলিলিটার
C) ঘন মিটার
C) ঘনসেন্টিমিটার
উ:- ঘন মিটার
18. চার্লসের সূত্রে ধ্রুবক রাশি দুটি হলাে, গ্যাসের
A) চাপ ও উষ্ণতা
B) আয়তন ও উষ্ণতা
C) উষ্ণতা ও ভর
D) চাপ ও ভর।
উ:- চাপ ও ভর।
19. চার্লসের সূত্রানুসারে, V বনাম t লেখচিত্রের প্রকৃতি হবে
A) মূলবিন্দুগামী সরলরেখা
B) সরলরেখা তবে মূলবিন্দুগামী নয়
C) অধিবৃত্ত
D) সমপরাবৃত্ত
উ:- সরলরেখা তবে মূলবিন্দুগামী নয়
20. চার্লসের সূত্রানুসারে, V বনাম T লেখচিত্রের প্রকৃতি হবে
A) মূলবিন্দুগামী সরলরেখা
B) সরলরেখা তবে মূলবিন্দুগামী নয়
C) অধিবৃত্ত
D) সমপরাবৃত্ত
উ:- মূলবিন্দুগামী সরলরেখা
21. পরমশূন্য উষ্ণতার মান কত-
A) 273 K
B) -273 K
C) 373 K
D) 0K
উ:- 0K
22. প্রমাণ উষ্ণতার মান কত-
A) 273 K
B) 373 K
C) 100 K
D) 0K
উ:- 273 K
23. রেনোর চাপ সূত্রের ধ্রুবক রাশি দুটি হলো গ্যাসের-
A) চাপ ও আয়তন
B) উষ্ণতা ও আয়তন
C) আয়তন ও ভর
D) উষ্ণতা ও ভর
উ:- আয়তন ও ভর
24. রেনোর চাপ সূত্রে, P বনাম T লেখচিত্রের প্রকৃতি হল-
A) মূল বিন্দুগামী সরলরেখা
B) X- অক্ষের সমান্তরাল সরলরেখা
C) অধিবৃত্ত
D) সমপরাবৃত্ত
উ:- মূল বিন্দুগামী সরলরেখা
25. মহাবিশ্বের সবচেয়ে কম উয়তাটি হলাে—
A) 0K
B) -273K
C) 0°C
D) 0°F
উ:- 0K
26. বাস্তব গ্যাসগুলির আচরণ আদর্শ গ্যাসের আচরণ। থেকে সবচেয়ে বেশি বিচ্যুত হয়
A) নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়
B) উচ্চ চাপ ও নিম্ন উষ্ণতায়
C) উচ্চ চাপ ও উচ্চ উষ্ণতায়
D) নিম্ন চাপ ও নিম্ন উষ্ণতায়
উ:- উচ্চ চাপ ও নিম্ন উষ্ণতায়
27. কোন উষ্ণতাটির কোনাে অস্তিত্ব নেই?
A) 273 K
B) 373°C
C) -373°F
D) -273K
উ:- -273K
28. অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাসের দুটি নমুনার ভর, আয়তন ও চাপ সমান হলে, তাদের চরম তাপমাত্রার অনুপাত হবে—
A) 32
B) 16
C) 18
D) 4
উ:- 16
29. কোন স্কেলে তাপমাত্রার মান কখনই ঋণাত্মক হয় না?
A) সেন্টিগ্রেড
B) ফারেনহাইট
C) পরম স্কেল
D) কোনােটিই নয়
উ:- পরম স্কেল
30. গ্যাস অণুগুলির পারস্পরিক ও পাত্রের দেওয়ালের সাথে সংঘর্ষ হলাে—
A) পূর্ণ স্থিতিস্থাপক
B) আংশিক স্থিতিস্থাপক
C) অস্থিতিস্থাপক
D) কোনােটিই নয়
উ:- পূর্ণ স্থিতিস্থাপক
31. সুগন্ধি ধূপের গন্ধ ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে গ্যাসের কোন্ ক্রিয়ার জন্য?
A) ব্যাপন
B) পাতন
C) অভিস্রাবন
D) আশ্রাবন
উ:- ব্যাপন
32. মিথেনের আণবিক ওজন 16; নীচের কোনটি এর বাষ্পঘনত্ব?
A) 22.4
B) 8
C) 16
D) 32
উ:- 8
33. গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে যেহেতু গ্যাস অণুগুলির মধ্যে কোনাে আকর্ষণ বল নেই, তাই গ্যাস অণুগুলির সম্পূর্ণ শক্তি হলাে—
A) চাপ শক্তি
B) রাসায়নিক শক্তি
C) গতিশক্তি
D) স্থিতিশক্তি
উ:- গতিশক্তি
34. উষ্ণতা বাড়ালে গ্যাস অণুগুলির গতিবেগ
A) অপরিবর্তিত থাকবে
B) বাড়বে
C) কমবে
D) প্রথমে বাড়বে ও পরে কমবে।
উ:- বাড়বে
35. গ্যাস অণুর বেগ কোন্ বিষয়ের উপর নির্ভর করে?
A) চাপ
B) আয়তন
C) উষ্ণতা
D) সবগুলি
উ:- উষ্ণতা
শূন্যস্থান পূরণ করো: (Marks-1)|গ্যাসের আচরণ (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর|মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৩ |Fill in the blanks with Appropriate word from Physical Science 2nd Chapter
1. গ্যাসীয় পদার্থের অণুগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল কম
2. গ্যাসীয় পদার্থের অণুগুলির মধ্যে আন্তরাণবিক ব্যবধান বেশি
3. 1 অ্যাটমােস্ফিয়ার (atm) চাপ= (Pa) পাস্কাল
4. 1 অ্যাটমােস্ফিয়ার (atm) চাপ = 76 cm Hg.
5. 1 অ্যাটমােস্ফিয়ার (atm) চাপ = (bar) বার
6. 1 অ্যাটমােস্ফিয়ার (atm) চাপ = (torr) টর
7. পরীক্ষাধীন গ্যাসের চাপ মাপতে ব্যবহৃত যন্ত্র, হলাে ম্যানােমিটার
8. বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপক যন্ত্রটি হলাে ব্যারােমিটার
9. পরীক্ষামূলকভাবে বয়েলের সূত্রটি প্রমাণের জন্য প্রয়ােজনীয় পাম্প নির্মাণ করেছিলেন বিজ্ঞানী রবার্ট হুক
10. বয়েলের সূত্রানুসারে, P বনাম V লেখকে সমোষ্ণ লেখ বলে।
11. স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও আয়তন সম্পর্কিত সূত্র আবিষ্কার করেন বয়েল
12. স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও উষ্ণতা সম্পর্কিত সূত্র আবিষ্কার করেন চার্লস
13. স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও উষ্ণতা সম্পর্কিত সূত্র আবিষ্কার করেন রেনো
14. স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের P=V লেখচিত্রটি হলাে সমপরাবৃত্ত
15. স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের PV-P লেখচিত্রটি হলাে X-অক্ষের সমান্তরাল
16. স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের V-t লেখচিত্রটি হলাে সরলরেখা কিন্তু মূল বিন্দুগামী নয়
17. স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের V-T লেখচিত্রটি হলাে মূলবিন্দুগামী সরলরেখা
18. স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের P-T লেখচিত্রটি হলাে মূলবিন্দুগামী সরলরেখা
19. 373 K উষ্ণতার সেলসিয়াস স্কেলে মান হলাে 100°C
20. গ্যাসের উষ্ণতা ও গ্যাসের ভর হলাে বয়েলের সূত্রে ধ্রুবক রাশি।
21. গ্যাসের চাপ ও গ্যাসের ভর হল ধুবক চার্লসের সূত্রে ধ্রুবক রাশি।
22. মােলার আয়তনের মান গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না।
23. STP তে 1 গ্রাম CO2 এর ভর 44 গ্রাম
24. STP তে 2 গ্রাম H2 এর আয়তন 22.4 লিটার
25. জলের মােলার ভর 18 গ্রাম
26. দুটি অণুর ধাক্কার ক্ষেত্রে ভরবেগ গতিশক্তি উভয়ই সংরক্ষিত থাকে।
27. আর্দ্র বায়ু শুষ্ক বায়ু অপেক্ষা হাল্কা হালকা
28. গ্যাসের ব্যাপন ক্রিয়া অণুগুলির গতিশীলতার প্রমাণ
29. পরমশূন্য উন্নতায় গ্যাসের গড় গতিশক্তি শূন্য
30. গ্যাসের চাপ হলো গ্যাস অনুগুলির গতিশীলতার ফল
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: (Marks-2)| গ্যাসের আচরণ (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর|মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৩
1. ফুটবলে পাম্প করে হাওয়া ঢােকালে বা বেলুন ফোলালে উহার আয়তন ও চাপ উভয়ই বৃদ্ধি পায়। ঘটনাটি কী বয়েল সূত্রকে লজ্জিত করে?
Ans : একটি নির্দিষ্ট উষ্ণতায় ফুটবল বা বেলুনের মধ্যে হাওয়া ঢােকালে, ফুটবল বা বেলুনের মধ্যে গ্যাসের চাপ ও আয়তন উভয়ই বৃদ্ধি পায়। এক্ষেত্রে আপাত দৃষ্টিতে বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে বলে মনে হতে পারে। প্রকৃতপক্ষে ফুটবল বা বেলুনটির ভিতর বায়ু ঢােকানাের ফলে উহার ভিতরের বায়ুর ভর অপরিবর্তিত থাকে না, বেড়ে যায়। সুতরাং বয়েলের সূত্রটি এক্ষেত্রে প্রযােজ্য নয়। ফলে তা লঙ্ঘিত হওয়ার প্রশ্নই ওঠে না।
2. গভীর জলের তলদেশ থেকে একটি বুদবুদ উপরের দিকে উঠতে থাকলে তার আয়তন ক্রমশ বাড়তে থাকে কেন?
Ans : তরলের ক্ষেত্রে চাপ, তরলপৃষ্ঠ হতে গভীরতার সমানুপাতিক। গভীর জলের নীচ থেকে যত উপরের দিকে ওঠা যায়। জলের চাপ ততই কমতে থাক। বুদবুদ একটি গ্যাসীয় উপাদান। উষ্ণতা সর্বত্র সমান ধরে নিয়ে বয়েলের সূত্রানুযায়ী বলা যায়, বায়ুর বুদবুদ গভীর জলের তলদেশ থেকে উপরে ওঠার সময় যেহেতু উহার চাপ ক্রমশ কমতে থাকে সেহেতু বুদবুদের আয়তন ক্রমশ বাড়তে থাকে।
3. পরমশূন্য উন্নতাকে পরম বলার কারণ কী ?
Ans: পরমশূন্য উষ্ণতাকে ‘পরম’ বলার কারণ,“পরম শূন্য উষ্ণতা গ্যাসের প্রকৃতি, ভর, প্রাথমিক চাপ, আয়তন বা অন্য কোনাে ভৌত অবস্থার ওপর নির্ভরশীল নয়। সব গ্যাসের ক্ষেত্রেই এই উষ্ণতার মান একই হয়। এছাড়া মহাবিশ্বে, পরমশূন্য উষ্ণতা (-273°C) এর চেয়ে নিম্নতর উষ্ণতা সৃষ্টি করাও সম্ভব নয়। একারণে, পরম শূন্য উষ্ণতাকে ‘পরম’ বলা হয়।
4. পরম শূন্য উষ্ণতায় যে কোনাে গ্যাসের আয়তন বাস্তবে কী শূন্য হয়ে যায়—ব্যাখ্যা করাে।
Ans: গাণিতিকভাবে, চার্লসের সূত্রানুসারে পরম শূন্য উষ্ণতায় স্থির চাপে যে কোনাে গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। কিন্তু, বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে, -273°C উষ্ণতায় পৌঁছানাের আগেই সমস্ত গ্যাসই ঘনীভূত হয়ে তরলে বা জমে কঠিনে পরিণত হয়। ফলে, যেহেতু কঠিন বা তরলের ক্ষেত্রে চার্লসের সূত্রটি প্রযােজ্য হয় না, তাই বাস্তবে কোনাে গ্যাসকেই পরমশূন্য উষ্ণতা পর্যন্ত ঠান্ডা করে উহার আয়তন শূন্য করা যায় না।
5. বয়েল ও চার্লসের সূত্রে নির্দিষ্ট ভরের গ্যাসের কথা উল্লেখ করার কারণ কী?
Ans: যে কোনাে গাসের চাপ ও আয়তন গ্যাসের ভরের ওপর নির্ভর করে। স্থির চাপ ও উষ্ণতায়, গ্যাসের ভর বাড়ালে গ্যাসটির আয়তন বৃদ্ধি পায় ও ভর কমালে আয়তন হ্রাস পায়। আবার, স্থির আয়তন ও উষ্ণতায়, গ্যাসের ভর বাড়ালে চাপ বাড়ে ও ভর কমালে চাপ কমে। এই কারণে, বয়েল ও চার্লসের সূত্রে নির্দিষ্ট ভরের গ্যাসের কথা উল্লেখ করা অবশ্যই প্রয়ােজন।
6. কোনাে গ্যাসের আয়তন বলার সময় চাপ ও উষ্ণতার উল্লেখ করতে হয় কেন?
Ans: নির্দিষ্ট ভরের কোনাে গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপ ও উষ্ণতার ওপর নির্ভর করে। স্থির উষ্ণতায়, গ্যাসের চাপ বাড়ালে আয়তন কমে ও চাপ কমালে আয়তন বাড়ে। আবার স্থির চাপে, গ্যাসের উষ্ণতা বাড়ালে আয়তন বাড়ে ও উষ্ণতা কমালে আয়তন কমে। এই কারণে, গ্যাসের আয়তন বলার সময় গ্যাসটির চাপ ও উষ্ণতার উল্লেখ করা অবশ্যই প্রয়ােজন।
7. উষ্ণতার পরম স্কেল কাকে বলে?
Ans: উষ্ণতার পরম স্কেল : – 273°C উষ্ণতা অর্থাৎ পরম শূন্য উষ্ণতাকে শূন্য ধরে এবং উষ্ণতার প্রতি একক ব্যবধানকে এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার সমান করে মেপে বিজ্ঞানী কেলভিন উষ্ণতা পরিমাপের যে নতুন স্কেল উদ্ভাবন করেছিলেন, তাকে উষ্ণতার পরম স্কেল বা চরম স্কেল বলে। এই স্কেলে তাপমাত্রার পাঠকে ‘T’ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এবং তাপমাত্রার একককে ‘K’ দ্বারা সূচিত করা হয়।
8. সেলসিয়াস স্কেলপাঠ ও কেলভিন স্কেলপাঠের মধ্যে সম্পর্ক কী?
Ans: সেলসিয়াস স্কেলের -273°C উষ্ণতাকে কেলভিন স্কেলে শূন্য এর সমান ধরা হয়। সেলসিয়াস স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক (0°C) ও স্ফুটনাঙ্ক (100°C) এর সমান কেলভিন স্কেলে পাঠ দুটি হলাে যথাক্রমে 273K ও ও 373K। সেলসিয়াস স্কেলে কোনাে বস্তুর উষ্ণতার পাঠ t°C হলে পরম স্কেলে ওই উষ্ণতার পাঠ,(T = (273+t)K.
9. আণবিক গতির ভিত্তিতে গ্যাসের চাপের ব্যাখ্যা দাও। ক্রিয়াশীল এই বলই হলাে গ্যাসের চাপ।
Ans: গ্যাস অণুগুলির মধ্যে আন্তরাণবিক ব্যবধান কঠিন বা তরলের তুলনায় অনেক বেশি হওয়ার কারণে আন্তরাণবিক আকর্ষণ বল খুবই নগণ্য হয়। তাই গ্যাস অণুগুলি সর্বদা গতিশীল হয়। এই গতি অবিরাম ও সম্পূর্ণ এলােমেলাে। এই অবস্থায় অণুগুলি নিজেদের মধ্যে ও পাত্রের দেওয়ালের সঙ্গে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয় এবং সংঘর্ষের পরে অণুগুলির ভরবেগের পরিবর্তন ঘটে। এই ভরবেগের পরিবর্তনের হারই হলাে দেওয়াল কর্তৃক অণুগুলির উপর প্রযুক্ত বল। ফলে, অণুগুলিও দেওয়ালের উপর প্রতিক্রিয়া বল প্রয়ােগ করে। পাত্রের দেওয়ালে একক ক্ষেত্রফলে লম্বভাবে ক্রিয়াশীল এই বল হলো গ্যাসের চাপ।
10. আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে?
Ans: আদর্শ গ্যাস : যে সব গ্যাস যে কোনাে চাপ ও উষ্ণতায় বয়েল ও চার্লসের সূত্র অর্থাৎ PV = nRT সূত্র মেনে চলে, তাদের আদর্শ গ্যাস বলে। বাস্তবে আদর্শ গ্যাসের কোনাে অস্তিত্ব নেই।
বাস্তব গ্যাস : যে সব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র পুরােপুরি মেনে চলে না তাদের বাস্তব গ্যাস বলে। যেমন, N2 , O2 , H2 , CO2 ইত্যাদি হলাে বাস্তব গ্যাস।
11 আদর্শ গ্যাসের বাস্তব অস্তিত্ব না থাকলেও ইহার কল্পনার প্রয়ােজনীয়তা কী?
Ans: আদর্শ গ্যাসের কোনাে বাস্তব অস্তিত্ব না থাকলেও বা গ্যাসের আদর্শ আচরণ কাল্পনিক হলেও কিছু শর্তসাপেক্ষে ব্যবহারিক ক্ষেত্রে তা একটি কার্যকরী মডেল, যার সাহায্যে কোনাে বাস্তবগ্যাসের চাপ, আয়তন বা উষ্ণতার আপাত মান নির্ণয় করা যায়।
12. কীরূপ অবস্থায় বাস্তব গ্যাস, আদর্শ গ্যাসের মতাে আচরণ করে এবং কেন?
Ans: সাধারণত, উচ্চ উষ্ণতায় কিংবা নিম্নচাপে থাকা যে কোনাে বাস্তব গ্যাসই অনেকাংশে আদর্শ গ্যাসের মতাে আচরণ করে। কারণ—এইরূপ অবস্থায় গ্যাসের অণুগুলির পারস্পরিক ব্যবধান এতটাই বেড়ে যায় যে, অণুগুলির মধ্যকার আন্তরাণবিক আকর্ষণ বল প্রায় শূন্য হয় এবং অণুগুলির আকার এই ব্যবধানের তুলনায় নগণ্য বলে ধরা যেতে পারে।
13. উষ্ণতার কেলভিন স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে কোনটি বেশি মৌলিক ও কেন?
Ans: উষ্ণতার কেলভিন স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে কেলভিন স্কেল বেশি মৌলিক। কারণ, কেলভিন স্কেলে পরম শূন্য উষ্ণতা (-273°C বা OK) কে নিম্নস্থিরাঙ্ক হিসাবে নির্বাচন করা হয়েছে। পরমশূন্য উষ্ণতা গ্যাসের প্রকৃতি, পরিমাণ ও অন্যান্য ভৌতধর্মের উপর নির্ভরশীল নয়। নির্দিষ্ট শর্তে OK উষ্ণতায় সব গ্যাসের আয়তন ও চাপ শূন্য হয়ে যায়। মহাবিশ্বে এর চেয়ে কম উষ্ণতা থাকতে পারে না। ফলে কেলভিন স্কেলের নিম্নস্থিরাঙ্ক নির্বাচনের ক্ষেত্রে সঠিক বিজ্ঞানসম্মত যুক্তি আছে। অন্য দিকে সেলসিয়াস স্কেলের নিম্নস্থিরাঙ্ক নির্বাচন বিজ্ঞানীর নিজস্ব নির্বাচন। এজন্য কেলভিন স্কেল সেলসিয়াস স্কেল অপেক্ষা বেশি মৌলিক।
14. কোনাে “গ্যাসের আয়তন 500 c.c.”—উক্তিটি সঠিক কিনা ব্যাখ্যা করাে।
Ans: কোনাে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওর চাপ ও উষ্ণতার উপর নির্ভরশীল। তাই গ্যাসের আয়তন বলার সময় গ্যাসের চাপ ও উষ্ণতা উল্লেখ করা প্রয়ােজন। প্রদত্ত উক্তিটিতে গ্যাসের চাপ ও উষ্ণতার উল্লেখ না থাকায় উক্তিটি অসম্পূর্ণ। ফলে উক্তিটি সঠিক নয়।
15. একটি রবারের বেলুনকে অক্সিজেন গ্যাস দিয়ে ফুলিয়ে ওর মুখ ভালাে ভাবে বন্ধ করে চন্দ্রপৃষ্ঠে নিয়ে গেলে কী ঘটবে?
Ans: চাঁদে বায়ুমন্ডল না থাকায় চন্দ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপের মান শূন্য হয়। ফলে বেলুনের ভিতরের গ্যাসের চাপ বাইরে শুন্য বায়ুচাপ অপেক্ষা অনেক বেশি হওয়ায় বেলুনটির আয়তন ক্রমশ বাড়তে থাকবে এবং একসময় সেটি ফেটে যাবে।
16. গ্যাসের উপর চাপের প্রভাব আলােচনা করাে।
Ans: স্থির উষ্ণতায় কোনাে নির্দিষ্ট ভরের গ্যাসের উপর চাপ বৃদ্ধি করলে অণুগুলি পরস্পরের কাছে আসে। ফলে গ্যাসের ঘনত্ব বাড়ে ও আয়তন কমে। অনুরূপে গ্যাসটির উপর চাপ হ্রাস করলে গ্যাসের ঘনত্ব কমে ও আয়তন বাড়ে।
17. অ্যাভােগাড্রো সূত্রটি বিবৃত করাে ও ব্যাখ্যা করাে।
Ans: অ্যাভােগাড্রো সূত্র : একই চাপ ও উষ্ণতায় সমআয়তন সকল গ্যাসে (মৌলিক বা যৌগিক) সমসংখ্যক অণু থাকে।
ব্যাখ্যা : অ্যাভােগাড্রো সূত্র অনুসারে, একই চাপ ও উষ্ণতায় V লিটার হাইড্রোজেন গ্যাসে যদি n সংখ্যক হাইড্রোজেন অণু থাকে, তবে ওই একই চাপ ও উষ্ণতায় V লিটার অক্সিজেন, V লিটার কার্বন ডাই অক্সাইড এবং V লিটার অ্যামােনিয়া গ্যাসের মধ্যেও n সংখ্যক অণু থাকবে।
18. অ্যাভােগাড্রো প্রকল্পকে বর্তমানে অ্যাভােগাড্রো সূত্র বলা হয় কেন?
Ans: অ্যাভােগাড্রো প্রদত্ত আণবিক তত্ত্বটি পরীক্ষা দ্বারা প্রমাণিত না হওয়ায় ইহাকে প্রকল্প বলা হতাে। কিন্তু বর্তমানে অ্যাভােগাড্রো প্রকল্পকে পরীক্ষা দ্বারা প্রমাণ করা না গেলেও ইহার সাহায্যে গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র, ডালটনের পরমাণুবাদ ও অন্যান্য অনেক সুত্রের ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়েছে। রসায়নশাস্ত্রে এমন কোনাে সূত্র পাওয়া যায়নি যা অ্যাভােগাড্রো সূত্র বিরােধী। একারণে অ্যাভােগাড্রো প্রকল্পকে বর্তমানে অ্যাভােগাড্রো সূত্র বলা হয়।
19. গে-লুসাকের গ্যাস আয়তন সুত্রটি বিবৃত করাে।
Ans: গে-লুসাকের গ্যাস আয়তন সুত্র : একই চাপ ও উষ্ণতায় গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিকারক গ্যাসগুলি তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে এবং বিক্রিয়াজাত পদার্থ গ্যাসীয় হলে ওই একই চাপ ও উষ্ণতায়, উৎপন্ন গ্যাসের আয়তনও বিকারক গ্যাসগুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকে।
20. উদাহরণসহ গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রটি ব্যাখ্যা করাে।
Ans: বাস্তব পরীক্ষায় দেখা যায় যে, একই চাপ ও উষ্ণতায় 1 আয়তন নাইট্রোজেন ও 3 আয়তন হাইড্রোজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে সর্বদা 2 আয়তন অ্যামােনিয়া গ্যাস উৎপন্ন করে। সুতরাং এই বিক্রিয়ায়, একই চাপ ও উষ্ণতায় নাইট্রোজেন, হাইড্রোজেন ও অ্যামােনিয়া গ্যাসের আয়তনিক অনুপাত = 1 : 3 : 2; এটি একটি সরল অনুপাত যা গে-লুসাকের সূত্রকে সমর্থন করে।
21. অণুর সংজ্ঞা দাও। অণু কয় প্রকার ও কী কী?
Ans: অণুর সংজ্ঞা ও মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই পদার্থের সমস্ত ধর্ম বর্তমান এবং যা স্বাধীনভাবে থাকতে পারে, তাকে ওই পদার্থের অণু বলে।
POINT: অণু দুই প্রকার, যথা—মৌলিক অণু ও যৌগিক অণু।
22. অ্যাভােগাড্রো সংখ্যা কাকে বলে? উহার মান কত?
Ans: অ্যাভােগাড্রো সংখ্যা : এক গ্রাম অণু পরিমাণ সব পদার্থে (মৌলিক বা যৌগিক) সমসংখ্যক অণু বর্তমান এবং এই সংখ্যাকে অ্যাভােগাড্রো সংখ্যা বলে।
অ্যাভােগাড্রো সংখ্যার মান (N) = 6.023 × 1023
23. গ্রাম অণু ও গ্রাম আণবিক আয়তন বা মােলার আয়তনের সংজ্ঞা দাও।
Ans: গ্রাম অণু ও কোনাে পদার্থের আণবিক ভর যত, তত গ্রাম ভরের পরিমাণকে ওই পদার্থের গ্রাম আণবিক ভর বা 1 গ্রাম অণু বা 1 মােল বলে। যেমন, 1 গ্রাম অণু নাইট্রোজেন = 28 গ্রাম নাইট্রোজেন, 1 গ্রাম অণু অক্সিজেন = 32 গ্রাম অক্সিজেন।
24. গ্রাম আণবিক আয়তন বা মােলার আয়তন : নির্দিষ্ট উষ্ণতা ও চাপে 1 গ্রাম অণু বা 1 মােল পরিমাণ যে কোনাে গ্যাসের আয়তনকে গ্যাসটির মােলার আয়তন বলে। প্রমাণ চাপ ও উষ্ণতায় সব গ্যাসের ক্ষেত্রে মােলার আয়তন = 22.4 লিটার। .
25. গ্যাসের চাপের উপর আয়তনের প্রভাব আলােচনা করে।
Ans: কোনাে নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে, উষ্ণতা স্থির রেখে গ্যাসটির আয়তন বাড়িয়ে দিলে অণুগুলির গতিশক্তির কোনাে পরিবর্তন ঘটবে না ফলে অণুগুলি পাত্রের দেওয়ালে কম পরিমাণ আঘাত করবে অর্থাৎ পাত্রের দেওয়ালে প্রযুক্ত বলের পরিমাণ কমে যাবে। অতএব এক্ষেত্রে গ্যাসটির অর্থাৎ চাপ কমবে।
দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নোত্তর:(Marks-2)| গ্যাসের আচরণ (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর|মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন ২০২৩
1. গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যগুলি বিবৃত করাে।
Ans: গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যগুলি হলাে—
[i] সকল গ্যাসই অসংখ্য অণু দ্বারা গঠিত। অণুগুলি নিরেট, গােলাকার ও স্থিতিস্থাপক। একই গ্যাসের প্রতিটি অণুই অভিন্ন।
[ii] গ্যাস অণুগুলি বিন্দু সদৃশ। তাই গ্যাস অণুগুলির মােট আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য।
[iii] গ্যাসের অণুগুলি সর্বদা স্বতঃস্ফূর্ত, অনিয়মিত ও অবিরাম বিশৃঙ্খল গতিতে ঘুরতে থাকে—ইহাকে ব্রাউনীয় গতি বলে।
[iv] গ্যাস অণুগুলি নিজেদের সঙ্গে ও পাত্রের দেওয়ালের সাথে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটায়। ফলে অণুগুলির মােট ভরবেগ ও গতিশক্তি সংরক্ষিত থাকে।
[v] অণুগুলির মধ্যে সংঘর্য তাৎক্ষণিক।
[vi] পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী পথে গ্যাস অণুগুলি সমবেগে সরলরেখায় যায়। এই মধ্যবর্তী দূরত্বকে মুক্তপথ বলে।
[vii] সংঘর্ষের সময় ব্যতীত গ্যাস অণুগুলির মধ্যে কোনাে আন্তরাণবিক আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে না।
2. বাস্তব গ্যাসগুলির আদর্শ গ্যাসের আচরণ হতে বিচ্যুতির কারণ কী?
Ans: বিজ্ঞানী ভ্যানডারওয়াল সর্বপ্রথম বাস্তব গ্যাসগুলির আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির কারণ হিসাবে গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যের দুটি ত্রুটি উল্লেখ করেন। ত্রুটি দুটি হলাে—
[i] আয়তন-সংক্রান্ত ত্রুটি
[ii] চাপ-সংক্রান্ত ত্রুটি।
[i] আয়তন-সংক্রান্ত ত্রুটি : গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে, গ্যাস অণুগুলির মােট আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য ধরা হয়েছিল। কিন্তু, বাস্তবে গ্যাস অণুগুলি যতই ক্ষুদ্র হােক না কেন, এদের নির্দিষ্ট আয়তন আছে। ফলে পাত্রের কার্যকর আয়তন পাত্রের মােট আয়তনের তুলনায় সামান্য কম হয়। উচ্চ চাপ ও নিম্ন উষ্ণতায় গ্যাস অণুগুলির মােট আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য বলে উপেক্ষা করা চলে না।
[i] চাপ-সংক্রান্ত ত্রুটি : গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে গ্যাস অণুগুলির মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ণ বল নেই। উচ্চ চাপ ও নিম্ন উষ্ণতায় বাস্তব গ্যাসের অণুগুলির আন্তরাণবিক ব্যবধান হ্রাসের কারণে আন্তরাণবিক আকর্ষণ বল বিবেচনাধীন হয়ে পড়ে। ফলে আকর্ষণমুক্ত আদর্শ গ্যাস অণুগুলি পাত্রের দেওয়ালে যে পরিমাণ চাপ সৃষ্টি করে, বাস্তব গ্যাসের অণুরা সেই পরিমাণ চাপ সৃষ্টি করতে পারে । ফলে বাস্তব গ্যাসে চাপ সংক্রান্ত ত্রুটি সৃষ্টি হয়।
3. আণবিক স্তরে ও ইন্দ্রিয়গ্রাহ্য স্তরে গ্যাসের চাপের ব্যাখ্যা দাও।
Ans: গ্যাসের চাপের ব্যাখ্যা : যে কোনাে গ্যাসই অসংখ্য গতিশীল অণুদ্বারা গঠিত। প্রতি অণুর ভরবেগ ও গতিশক্তি থাকে। অণুগুলি পাত্রের দেওয়ালে ধাক্কা খাওয়ার ফলে ওদের বেগের অভিমুখের পরিবর্তন ঘটে। ফলে অণুগুলির ভরবেগের পরিবর্তন হয় যেহেতু একক সময়ে বস্তুর ভরবেগের পরিবর্তনই বলের ধারণার জন্ম দেয়, সেই হিসাবে গ্যাস অণুগুলিও আবদ্ধ পাত্রের দেওয়ালে লম্বভাবে বল প্রয়ােগ করে। (আণবিক স্তরে)
4. অ্যাভােগাড্রো সূত্রের অনুসিদ্ধান্তগুলি কী কী?
Ans:অ্যাভােগাড্রো সূত্রের অনুসিদ্ধান্তগুলি হলাে—
[i] নিষ্ক্রিয় গ্যাসগুলি ছাড়া অন্যান্য মৌলিক গ্যাসের অণু দ্বিপরমাণুক।
[ii] প্রমাণ চাপ ও উষ্ণতায় (STP) এক গ্রাম অণু পরিমাণ যে কোনাে গ্যাসের (মৌলিক বা যৌগিক) আয়তন 22.4 লিটার।
[iii] যে কোনাে গ্যাসের আণবিক গুরুত্ব (M) তার বাষ্প ঘনত্বের (D) দ্বিগুণ। অর্থাৎ M=2D
5. অ্যাভােগাড্রো সূত্রের অবদানগুলি উল্লেখ করাে।
Ans: অ্যাভােগাড্রো সূত্রের অবদানগুলি হলাে—
[i] অ্যাভােগাড্রোই সর্বপ্রথম অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য নিরূপণ করেন।
[ii] অ্যাভােগাড্রো সূত্রের সাহায্যে গে-লুসাকের গাঢ় আয়তন সূত্রে প্রমাণ ও যথাযথ ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়েছে।
[iii] অ্যাভােগাড্রো সূত্রের সাহায্যে গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র ও ডালটনের পরমাণুবাদের মধ্যে সমন্বয় সাধন করা যায়।
6. গ্যাসের অণুর গতিশীলতার পক্ষে দুটি যুক্তি দাও।
Ans: গ্যাসের চাপ ও গ্যাসের ব্যাপন ধর্ম প্রমাণ করে যে, গ্যাস ‘অণুগুলি সর্বদাই গতিশীল।
(i) গ্যাসের চাপ: কোনাে আনন্দ পাত্রে রাখা গ্যাসের অণুগুলি পাত্রের ভিতর দেওয়ালে অনবরত ধাক্কা খায়। এই ধাক্কার ফলে অণুগুলি পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলে ভালে যে বল প্রয়ােগ করে সেটিই হলাে গ্যাসের চাপ। স্পষ্টতই, গ্যাস অণুগুলির গতিশীলতার কারণে গ্যাসের চাপের সৃষ্টি হয়।
(ii) গ্যাসের ব্যাপন ধর্ম ও পরস্পরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে না এইরূপ দুই বা তার বেশি সংখ্যক গ্যাসকে কোনো আবল্প পাত্রে রাখলে গ্যাসগুলি স্বতঃস্ফূর্তভাবে পরপরের সঙ্গে মিশে একটি সমসত্ব গ্যাসমিশ্রণে পরিণত হয়। গ্যাস অণুগুলির এভাবে পরস্পরের মধ্যে স্বতঃস্ফুর্তভাবে ছড়িয়ে পড়ার প্রবণতাকে ব্যাপন বালে। স্পষ্টতই গ্যাস অণুগুলির গতিশীলতার কারণে গ্যাসের ব্যাপন ধর্ম দেখা যায়।
7. গ্যাসের গাতীয় তত্ত্ব হতে ব্যাপনের অবতারণা ব্যাখ্যা করে।
Ans: গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে, গ্যাস মধ্যস্থ অণুগুলি সরলরেখা বরাবর সকল দিকে ছােটাছুটি করে। অণুগুলি সারাক্ষণ নিজেদের মধ্যে ও পাত্রের দেওয়ালের সঙ্গে সংঘর্ষ ঘটায়। অনবরত সংঘর্ষের ফলে অণুগুলির শক্তি ও বেগের পরিবর্তন ঘটে। এর ফলে কোনাে নির্দিষ্ট মুহুর্তে গ্যাসের মধ্যে শূন্য থেকে তাসীম সমস্ত বেগবিশিষ্ট অণু থাকে। গতিবেগের তারতম্যের ফলে নির্দিষ্ট বেগবিশিষ্ট অণুগুলির ছড়িয়ে পড়ার প্রবণতা অন্যান্য বেগবিশিষ্ট অণুগুলির থেকে আলাদা হয়। এছাড়া ভারী অণুর গতিবেগ কম হয় ও হালকা অণুর গতিবেগ বেশি হয় গ্যাস অণুগুলির এই বিশৃঙ্খল আণবিক গতির কারণে পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে না এমন দুটি গ্যাস পরস্পরের সঙ্গে সমসত্ত্বভাবে মিশে যেতে পারে। গ্যাসের এই ধর্মকে ব্যাপনধর্ম বলে। বস্তুতপক্ষে গ্যাসের এই ব্যাপন ধর্মের অবতারণা গ্যাসের গতীয় তত্ত্ব বিশ্লেষণের ফলে পাওয়া যায়।
রাসায়নিক গণনা অধ্যায় (Chemical Calculation)
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত সাম্প্রতিক প্রশ্ম কাঠামো ও নম্বর বিভাজন নীতি অনুসারে ভৌতবিজ্ঞান (Physical Science) “বিষয়েররাসায়নিকগণনাঅধ্যায় (Chemical Calculation)” থেকে ১ নম্বরের বহুবিকল্প ভিত্তিক প্রশ্ম (M.C.Q.) ও ৩ নম্বরের দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ম থাকবে। নতুন প্রশ্ম কাঠামো অনুযায়ী “রাসায়নিকগণনা (Chemical Calculation)”অধ্যায় থেকে ১ নম্বরের অতিসংক্ষিপ্ত ও ২ নম্বরের প্রশ্ম আসবে না।
“রাসায়নিক গণনা (Chemical Calculations)” অধ্যায়ের বহুবিকল্প ভিত্তিক প্রশ্ম (M.C.Q.)
1. STP তে 11.2 L একটি গ্যাসের ভর 22g । গ্যাসটির বাষ্পঘনত্ব– 44 / 22 / 66 / 11
উঃ- 22
2. STP তে 2 মোল অক্সিজেনের আয়তন– 44.8 L/22.4 L/112 L/44.8ml
উঃ- 44.8 L
3. 12g কার্বনের সঙ্গে 32g অক্সিজেনের এর বিক্রিয়ায় কত মোল কার্বন–ডাই–অক্সাইড উৎপন্ন হবে ? 1 / 2 / 0.5 /4.4
উঃ- 1 মোল।
4. একটি গ্যাসের বাস্পঘনত্ব 8 । 24 গ্রাম ওই গ্যাসের NTP তে আয়তন হবে– 6.72 L/ 22.4L / 33.6 L/67.2 L
উঃ- 33.6 L ।
5. 500 g চুনাপাথর উত্তপ্ত করলে কত গ্রাম CO2পাওয়া যাবে-100 g / 200 g /210 g / 220 g
উঃ- 220 g ।
6. STP তে 11.2 L একটি CO2 গ্যাসের ভর– 11 g / 22 g / 44 g / 11.2 g
উঃ- 22 g ।
7. 4NH3 + 3NO2 = 2N2+6H2O বিক্রিয়াটিতে N2 ও NH3 এর মোল অনুপাত কী ? 1:2 / 2:1 / 2:3/ 1:3
উঃ- 1:2
8. 9.8 gm H2SO4 প্রশমিত করতে কত গ্রাম কষ্টিক সোডা প্রয়োজন ? [H=1,O=16,Na=23,
S=32]- 8g / 16g / 24g / 12g
উঃ- 49 g H2SO4 প্রশমিত হয় 40 g NaOH দ্বারা ।
9.8 g H2SO4 প্রশমিত হয় = (40 x 9.8)/ (49 x 10)
= 8 gm
9. 12g কার্বনের দহনে উৎপন্ন CO2 এর পরিমান– 32g / 44g / 22g /
28g
উঃ- 44g
10.1 মোল কার্বনকে সম্পূর্ণ দহনে যে গ্যাস পাওয়া যায় তার STP তে আয়তন – 2.2L / 22.4L /22.4 ml / 2.24 ml
উঃ- 22.4L
11. কোনো গ্যাসের আনবিক ওজন 16 হলে, গ্যাসটির বাষ্পঘনত্ব হবে– 22.4 / 8 / 16 / 32 ।
উঃ- 8
12. 28g CO গ্যাসের আয়তন -11.2L / 22.4L / 67.2L / 44.8L
উঃ- 22.4L
13. কোনো গ্যাসের বাষ্পঘনত্ব 17 হলে, তার গ্রাম আনবিক ভর হবে– 17g / 34g / 44g /
8.5g
উঃ- 34g
14. কোনো গ্যাসের আনবিক ওজন 32 হলে, গ্যাসটির বাষ্পঘনত্ব হবে– 64 / 8 / 16 / 32 ।
উঃ- 16
15. NTP তে 67.2L অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা– 1 / 2 / 3 / 4
উঃ- 3
16. STP তে 5.6 L একটি CO2 গ্যাসের ভর– 44g / 22g / 11g / 5.6g
উঃ- 11g
17. 2 মোল O2 এর সঙ্গে 4 মোল H2 এর বিক্রিয়ায় উৎপন্ন স্টিমের মোল সংখ্যা কত ? – 2 / 4 / 6 / 1
উঃ- 2 O2+ 4 H2 4 H2O, অতএব, স্টিমের মোল সংখ্যা= 4
18. একটি গ্যাসের আণবিক ভর 64; গ্যাসটির বাষ্পঘনত্ব কত? 64 / 32 / 16 / 128
উঃ- 32 ।
19.STP 44.8 লিটার একটি গ্যাসের ভর 56 গ্রাম। গ্যাসটির আণবিক ভর কত? 44.8 / 56 /14 / 28
উঃ- 28 ।
20. কার্বন যুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্পঘনত্ব 13 হলে, তার আণবিক সংকেত নীচের কোনটি হতে পারে ? CO2 / C2H4 / C2H6 / C2H2 .
উঃ- C2H2
রাসায়নিক গণনা অধ্যায়ের (Chemical Calculation) দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন (LAQ)
1.ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 g হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে ? [Fe=56, S=32, H=1]
2. 5.6 লিটার অক্সিজেন গ্যাস প্রস্তুত করতে কী পরিমান পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করতে হবে ? [K=39, Cl=35.5, O=16]
3. 63 g লোহিত তপ্ত লোহার ওপর দিয়ে স্টিম চালনা করলে কী পরিমান হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে ? STP তে ওই গ্যাসের আয়তন কত হবে ? [Fe=56]
5. কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করলে উৎপন্ন অক্সিজেন 2.5 গ্রাম হাইড্রোজেনকে সম্পূর্ণভাবে জারিত করে জলে পরিণত করবে ? [K=39, Cl=35.5, O=16]
উঃ- 2H2 + O2 → 2H2O
বিক্রিয়ায় হাইড্রোজেনের ভর 4 গ্রাম এবং অক্সিজেনের ভর 32 গ্রাম।
অর্থাৎ, 4 গ্রাম হাইড্রোজেন জারিত করতে অক্সিজেন লাগে 32 গ্রাম।
2.5 গ্রাম হাইড্রোজেন জারিত করতে অক্সিজেন লাগে=(32 x 2.5)/4 = 20 গ্রাম।
2KClO3 → 2KCl + 3O2
বিক্রিয়ায় KClO3 এর ভর 2(39+35.5+3×16)=245 গ্রাম
বিক্রিয়ায় O2 এর ভর 3(2×16) = 96 গ্রাম
96 গ্রাম O2 পেতে প্রয়োজনীয় KClO3 = 245 গ্রাম
অতএব, 20 গ্রাম O2 পেতে প্রয়োজনীয় KClO3 = (245×20)/96 = 51.04 গ্রাম
6. 4.8 g অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন ? [K=39, Cl=35.5]
উঃ- 2KClO3 → 2KCl + 3O2
বিক্রিয়ায় KClO3 এর ভর 2(39+35.5+3×16)=245 গ্রাম
বিক্রিয়ায় O2 এর ভর 3(2×16) = 96 গ্রাম
96 গ্রাম O2 পেতে প্রয়োজনীয় KClO3 = 245 গ্রাম
অতএব, 4.8 গ্রাম O2 পেতে প্রয়োজনীয় KClO3 = (245×4.8)/96 = 12.25 গ্রাম
পরমানুর নিউক্লিয়াস (Atomic Nucleus)
দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ের পরমানুর নিউক্লিয়াস (Atomic Nucleus) অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ MCQ , VSAQ এবং SAQ প্রশ্ম ও তার করে দেওয়া হলো। ছাত্র-ছাত্রীদের ভৌত বিজ্ঞান বিষয়ে মাধ্যমিকের প্রস্তুতি নিতে সাহায্য করবে।
পরমানুর নিউক্লিয়াস (Atomic Nucleus) অধ্যায়ের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন-উত্তর:
1. 92U238 থেকে 4 টি আলফা কণা এবং 4 টি বিটা কণা নির্গত হলে নতুন মৌলের ভরসংখ্যা ও পরমানু ক্রমাঙ্ক হবে- 222, 82 / 222, 84 / 222, 86 / 222, 88
উঃ- 222, 88
2. ক্যানসার রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়- তেজস্ক্রিয় কার্বন / তেজস্ক্রিয় সালফার / তেজস্ক্রিয় কোবাল্ট / তেজস্ক্রিয় ফসফরাস।
উঃ- তেজস্ক্রিয় সালফার ।
3. কোনটি ∝ রশ্মি- He2+ / He+ / He / H+
উঃ- He2+
4. পারমাণবিক চুল্লীতে ভারী জল ব্যবহৃত হয়- জ্বালানি রূপে / শীতক রূপে / দ্রাবক রূপে / মডারেটর রূপে।
উঃ- মডারেটর রূপে।
5. কোনটির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি- ∝ / β / γ / দৃশ্যমান আলো।
উঃ- γ
6. গ্যাসকে আয়নিত করার ক্ষমতা অনুযায়ী সঠিক ক্রম- ∝ > β > γ / γ >β>∝ / ∝ >γ >β / γ>∝>β
উঃ- ∝ > β > γ
7. 92U238 পরমানুটি থেকে একটি আলফা কণা নির্গত হলে অপত্য পরমানুটি কী হবে?
90Po234 / 90Th234 / 90Rd234 / 90Pb234
উঃ- 90Th234 ।
8. চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে যাওয়ার সময় কোন রশ্মির বিক্ষেপ সবচেয়ে বেশি হয়? ∝ রশ্মি / β রশ্মি /γ রশ্মি / X রশ্মি ।
উঃ- β- রশ্মি।
9. 88Ra226 তেজস্ক্রিয় পরিবর্তনে 86Rn222 এ পরিণত হলে নির্গত কণা হল- ∝ কণা / β কণা / প্রোটন / নিউট্রন।
উঃ- ∝ কণা।
পরমানুর নিউক্লিয়াস অধ্যায়ের গুরুত্বপূর্ণ VSAQ প্রশ্ন-উত্তর:–
1.নিউক্লিয়ার রিঅ্যাকটরে জ্বালানি হিসেবে কী ব্যবহৃত হয়?
উঃ- 92U235 জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।
2. কোন তেজস্ক্রিয় রশ্মিটি চৌম্বক ক্ষেত্র দ্বারা সর্বাধিক বিচ্যুত হয়?
উঃ- β-রশ্মি।
3. তেজস্ক্রিয়তার SI একক কী?
উঃ- বেকারেল।
4. নিউক্লিয় চুল্লীতে কোন ধরনের বিক্রিয়া ঘটে?
উঃ- নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া।
5. ভর বিচ্যুতি বা ভর ত্রুটি কাকে বলে?
উঃ- একটি পরমানুর নিউক্লিয়াসের প্রকৃত ভর ওর প্রত্যাশিত ভরের চেয়ে কম হয়, ভরের এই পার্থক্যকে ভর বিচ্যুতি বলে।
ভর বিচ্যুতি = প্রত্যাশিত ভর – প্রকৃত ভর।
6. কোন তেজস্ক্রিয় কণা নির্গমনে আইসোবার সৃষ্টি হয়?
উঃ- β-কণা।
7. পারমাণবিক চুল্লীতে কোন ধরনের বিক্রিয়া প্রয়োগ করা হয়?
উঃ- নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া।
8. তেজস্ক্রিয় রশ্মি গুলিকে গ্যাস আয়নিত করার ক্ষমতার উর্দ্ধক্রমে সাজাও।
উঃ- ∝ রশ্মি >β রশ্মি >γ রশ্মি ।
9. 92U235 নিউক্লিয়াসকে ধীর গতিসম্পন্ন নিউট্রন কণা দ্বারা আঘাত করা হলে কোন কোন নিউক্লিয়াস উৎপন্ন হয়?
উঃ- 56Ba141 , 36Kr92
10. নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়ায় একটি ধাপে কয়টি নিউট্রন সৃষ্টি হয়?
উঃ- 3 টি।
11. চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয়তার একটি ব্যবহার উল্লেখ করো।
উঃ- রেডিয়েশন থেরাপির সাহায্যে লিউকোমিয়া, ক্যানসার, টিউমার ইত্যাদির চিকিৎসা হয়। কোবাল্ট-60 টিউমারের চিকিৎসায় ব্যবহৃত হয়।
12. আধান হীন তেজস্ক্রিয় রশ্মিটি উল্লেখ করো।
উঃ- গামা রশ্মি।
13. β রশ্মি পরমানুর কোন অংশ থেকে নির্গত হয়?
উঃ- নিউক্লিয়াস থেকে।
14. কোনো তেজস্ক্রিয় পরমানু থেকে কোন তেজস্ক্রিয় রশ্মি নির্গত হলে পারমাণবিক সংখ্যা অপরিবর্তিত থাকে?
উঃ- γ- রশ্মি।
15. 89A240 পরমানু থেকে 1 টি ∝ কণা নির্গত হলে 90A240 পরমানু সৃষ্টি হয়। [সত্য / মিথ্যা]
উঃ- মিথ্যা।
16. ∝ , β , γ র মধ্যে কোনটি আধানহীন ?
উঃ- γ
17. তেজস্ক্রিয় রশ্মি পরমানুর কোন অংশ থেকে নির্গত হয়?
উঃ- পরমানুর নিউক্লিয়াস থেকে। কারন তেজস্ক্রিয়তা হল পরমানুর নিউক্লিয় ঘটনা।
18. নিউক্লিয়াস গঠনের সময় যে ভরত্রুটি হয় তা কোন শক্তিতে রূপান্তরিত হয়?
উঃ- বন্ধন শক্তিতে।
19. কোন তেজস্ক্রিয় রশ্মি ধনাত্মক কণার স্রোত?
উঃ- ∝- রশ্মির।
20. পৃথিবীর বয়স নির্ণয়ে কোন আইসোটোপ ব্যবহৃত হয়?
উঃ- 6C14
21. কোনো তেজস্ক্রিয় মৌল থেকে একটি ∝ কণা ও দুটি β কণা নির্গত হল। জনক পরমানু ও দুহিতা পরমানুর সম্পর্ক কী?
উঃ- জনক পরমানু ও দুহিতা পরমানু পরস্পরের আইসোটোপ।
পরমানুর নিউক্লিয়াস (Atomic Nucleusঅধ্যায়ের গুরুত্বপূর্ণ SAQ প্রশ্ন-উত্তর:
1. নিউক্লিয় সংযোজনকে তাপ নিউক্লিয় বিক্রিয়া বলে কেন?
উঃ- নিউক্লিয়াসের সংযোজন ঘটাতে গেলে ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস গুলির মধ্যে বিকর্ষণ বলকে আতিক্রম করতে হয় । এর জন্য প্রচুর শক্তির প্রয়োজন হয় । অতি উচ্চ উষ্ণতা এবং চাপে নিউক্লিয় সংযোজন ঘটানো হয়। প্রায় 107 K উষ্ণতায় নিউক্লিয়াসগুলি যথেষ্ট তাপীয় গতিশক্তি পেয়ে কুলম্বীয় বাধা অতিক্রম করে সংযোজন বিক্রিয়া ঘটায়। তাই নিউক্লিয় সংযোজন বিক্রিয়াকে তাপ-নিউক্লিয় বিক্রিয়া বলে।
2. তেজস্ক্রিয়তা (Radioactivity) একটি নিউক্লিয় ঘটনা- ব্যাখ্যা করো।
উঃ- তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটানা। এর সঙ্গে পরমানু মধ্যস্থ নিউক্লিয়াসের বাইরের ইলেকট্রনের কোনো সম্পর্ক নেই। বাহ্যিক চাপ, উষ্ণতা, রাসায়নিক বিক্রিয়া, তড়িৎ বা চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না। তেজস্ক্রিয়তা হল একটি নিউক্লিয়াসের ভাঙন বা বিঘটন। তেজস্ক্রিয় বিকিরনের ফলে তিন ধরনের রশ্মি উৎপন্ন হয় আলফা, বিটা ও গামা। এর ফলে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন মৌল উৎপন্ন হয়।
3. নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে? গোল্ড (79Ag197) তেজস্ক্রিয় নয় কিন্তু রেডিয়াম (88Ra226) তেজস্ক্রিয় কেন?
উঃ- একটি নিউক্লিয়াসের নিউক্লিয়ন গুলি এক সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে নিউক্লিয়াসের গঠনের সময় যে শক্তি মুক্ত করে, তাকে ওই নিউক্লিয়াসের বন্ধন শক্তি বলে।
যে সব মৌলের নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটনের সংখ্যার অনুপাত 1.5 এর চেয়ে বেশি অথবা পারমাণবিক গুরুত্ব 206 এর বেশি সেই নিউক্লিয়াস গুলি অস্থায়ী হয় এবং তেজস্ক্রিয় বিকিরন করে স্থায়ী হওয়ার চেষ্টা করে। সেই সব মৌলগুলি তেজস্ক্রিয় হয়। গোল্ড (79Ag197) এর ক্ষেত্রে নিউট্রন এবং প্রোটনের সংখ্যার অনুপাত 1.5 এর চেয়ে কম। তাই এটি তেজস্ক্রিয় নয়। কিন্তু রেডিয়াম (88Ra226) এর ক্ষেত্রে নিউট্রন এবং প্রোটনের সংখ্যার অনুপাত 1.5 এর বেশি হয় বলে এটি তেজস্ক্রিয় হয়।
4. ∝, β ও γ রশ্মির ভর, আধান ও ভেদন ক্ষমতার তুলনা করো।
| রশ্মি | ভর | আধান | ভেদন ক্ষমতা |
| ∝-রশ্মি | 6.64 x 10-27 kg | ধনাত্মক | কম |
| β-রশ্মি | 9.1 x 10-31 Kg | ঋণাত্মক | বেশি |
| γ -রশ্মি | ভর নেই | নিস্তড়িৎ | অনেক বেশি |
উঃ-
5. 92U235 তেজস্ক্রিয় বিকিরণ শেষে 82Pb207 এ পরিণত হয়। পরিবর্তনটিতে নির্গত ∝ ও β কণার সংখ্যা নির্ণয় করো।
উঃ- 92U235 ➝ 82Pb207 ,পরিবর্তনে ভরের পার্থক্য = (235-207)= 28 একক
একটি ∝ কণা নির্গত হলে ভর 4 একক হ্রাস পায়। অর্থাৎ 7 টি ∝ কণা নির্গত হয়েছে।
আবার, একটি ∝ কণা নির্গত হওয়ার পর পরমানু ক্রমাঙ্ক 2 একক হ্রাস পায়।
অর্থাৎ, অন্তিম মৌলের পরমানু ক্রমাঙ্ক (92-14)= 78 হওয়ার কথা ছিল।
কিন্তু পরমানু ক্রমাঙ্ক 82 হয়েছে। তার মানে পরমানু ক্রমাঙ্ক 14 একক হ্রাস পেয়ে আবার 4 একক বৃদ্ধি পেয়েছে।
আমরা জানি, একটি β- কণা নির্গত হলে পরমানু ক্রমাঙ্ক 1 একক বৃদ্ধি পায়।
অর্থাৎ পরমানুটি থেকে 4 টি β- কণা নির্গত হয়েছে।
অতএব, ওপরের পরিবর্তনটিতে 7 টি ∝ কণা এবং 4 টি β- কণা নির্গত হয়েছে।
6. নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনের দুটি পার্থক্য লেখো।
উঃ-
| নিউক্লিয় বিভাজন | নিউক্লিয় সংযোজন |
| অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গুলিকে নিউট্রন দিয়ে আঘাত করে প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াসে ভাঙ্গা হয়। | দুই বা তার বেশি হালকা পরমানুর নিউক্লিয়াস যুক্ত করে একটি ভারী নিউক্লিয়াস তৈরী করা হয়। |
| নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় প্রচুর শক্তি উৎপন্ন হয়। | নিউক্লিয় সংযোজনে বিভাজনের তুলনায় অনেক বেশি শক্তি উৎপন্ন হয়। |
7. 92X235 ➞ 92X231 বিক্রিয়াটিতে কটি ∝ ও β কনা নির্গত হয়েছে?
উঃ- পরমানু দুটির ভরের পার্থক্য = (235-231)= 4 একক
একটি ∝ কণা নির্গত হলে ভর 4 একক হ্রাস পায়। অর্থাৎ একটি ∝ কণা নির্গত হয়েছে।
আবার, একটি ∝ কণা নির্গত হওয়ার পর পরমানু ক্রমাঙ্ক 2 একক হ্রাস পায়।
অর্থাৎ, অন্তিম মৌলের পরমানু ক্রমাঙ্ক (92-2)= 90 হওয়ার কথা ছিল।
কিন্তু পরমানু ক্রমাঙ্ক একই আছে। তার মানে পরমানু ক্রমাঙ্ক 2 একক হ্রাস পেয়ে আবার 2 একক বৃদ্ধি পেয়েছে।
আমরা জানি, একটি β- কণা নির্গত হলে পরমানু ক্রমাঙ্ক 1 একক বৃদ্ধি পায়।
অর্থাৎ পরমানুটি থেকে 2 টি β- কণা নির্গত হয়েছে।
অতএব, ওপরের পরিবর্তনটিতে 1 টি ∝ কণা এবং 2 টি β- কণা নির্গত হয়েছে।
8. নিউক্লিয়ার রিঅ্যাকটরে কোন নিউক্লিয় বিক্রিয়া ঘটে? একে শৃঙ্খল বিক্রিয়া বলে কেন?
উঃ- নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া। এই বিক্রিয়ায় একটি 92U235 এর নিউক্লিয়াসের বিভাজনে উৎপন্ন তিনটি নিউট্রনের প্রত্যেকটি অন্য নিউক্লিয়াসের বিভাজন ঘটাতে পারে। এর সঙ্গে আরও নিউট্রন উৎপন্ন হয়। এইভাবে নিউক্লিয় বিভাজন একবার শুরু হলে তা শৃঙ্খলের ন্যায় চলতে থাকে এবং নিউক্লিয় বিভাজনের হার দ্রুতগতিতে বাড়তে থাকে। বিক্রিয়াটি শৃঙ্খলের ন্যায় চলতে থাকে বলেই একে শৃঙ্খল বিক্রিয়া বলে।
9. নিউক্লিয় সংযোজন কাকে বলে ? একটি উদাহরণ দাও।
উঃ- যে নিউক্লিয় বিক্রিয়ায় দুই বা তার বেশি হালকা পরমানুর নিউক্লিয়াস যুক্ত হয়ে ভারী নিউক্লিয়াস গঠন করে এবং তার ফলে বিপুল পরিমান শক্তি নির্গত হয়, তাকে নিউক্লিয় সংযোজন বলে।
উদাহরণ:- দুটি ডয়টেরিয়াম নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি হিলিয়াম আইসোটোপ গঠন করে এবং সsঙ্গে নিউট্রন এবং শক্তি উৎপন্ন হয়।
1H2 + 1H2 ➝ 2He3 +0n1 + 3.27 MeV
10. নিউক্লিয় বিভাজন কাকে বলে ? উদাহরন দাও।
উঃ- যে প্রক্রিয়ায় একটি তেজস্ক্রিয় পরমানুর (যেমন- ইউরেনিয়াম, প্লুটোনিয়াম বা থোরিয়াম) ভারী নিউক্লিয়াসকে ধীর গতিসম্পন্ন নিউট্রন দিয়ে আঘাত করে প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াসে ভেঙে ফেলা হয় এবং তার সঙ্গে কিছু সংখ্যাক নিউট্রন এবং প্রচুর পরিমানে শক্তি উৎপন্ন হয়, তাকে নিউক্লিয় বিভাজন বলে।
উদাহরণ:- 92U234 + 0n1 ➝ 92U236 ➝ 56Ba141 + 36Kr92 + 30n1 + 200 মেব
ভৌত বিজ্ঞান বিষয়ের তাপের ঘটনাসসমূহ (Thermal Phenomena) অধ্যায়ের প্রশ্ম উত্তর:-
তাপের ঘটনাসসমূহ অধ্যায়ের কিছু ‘ সঠিক উত্তর নির্বাচনধর্মী ‘ প্রশ্ম এবং তার উত্তর (MCQ s and Answers on Thermal Phenomena Chapter 4 )-
1.কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুনাঙ্কের একক হল –
উঃ- oC-1
2. নীচের কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে ? উষ্ণতা / দৈর্ঘ্য / উপাদানের প্রকৃতি / প্রস্থচ্ছেদ । [MP-17]
উঃ- উপাদানের প্রকৃতি ।
3. নীচের পদার্থ গুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক ? রূপা / হীরা / তামা / অ্যালুমিনিয়াম। [MP-20]
উঃ- হীরা।
4. কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুনাঙ্ক আছে ? এক / দুই / তিন / চার।
উঃ- তিন।
5. তরলের আপাত প্রসারণ (γa) ও প্রকৃত প্রসারণ ( γr ) এর মধ্যে সম্পর্ক-
γa >γr , γa = γr , γa < γr , γa / γr =ধ্রুবক ।
উঃ- γa < γr
7. γr , γa , γg এর মধ্যে সম্পর্ক হল-
γa = γr + γg , γr = γa + γg , γg =γa +γr , γr = γa +γg
উঃ- γr = γa + γg
8. পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক K হলে, তাপীয় রোধাঙ্ক হবে-
K , 1/K2 , K2 , 1/K
উঃ- 1/K
9. তরলের প্রকৃত প্রসারণ, আপাত প্রসারণের থেকে- বেশি, কম, সমান, কম বা বেশি।
উঃ- বেশি।
তাপের ঘটনাসসমূহ অধ্যায়ের কিছু ‘ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী ‘ প্রশ্ম এবং তার উত্তর (VSAQ s and Answers on Thermal Phenomena Chapter 4 )-
1. তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুনাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য ? [MP-17]
উঃ- তরলের প্রকৃত প্রসারণ গুনাঙ্ক তার নিজস্ব ধর্ম।
2. তাপ পরিবাহিতাঙ্কের SI একক কী ? [MP-17, 18]
উঃ- J.S-1.m-1.K-1 বা W.m-1.K-1
3. উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম করো। [MP-17]
উঃ- গ্রাফাইট।
4. লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুনাঙ্ক কোনটির ? [MP-18]
উঃ- ইনভার ।
5. তাপের পরিবহন প্রক্রিয়ায় বস্তুটির উপাদান কণাগুলি স্থান পরিবর্তন করে। সত্য / মিথ্যা। [MP-19]
উঃ- মিথ্যা।
6. কোনো তরলের প্রকৃত প্রসারণ, তরলটি যে পাত্রে রাখা হয়, তার প্রসারণের ওপর নির্ভর করে। সত্য / মিথ্যা। [MP-18]
উঃ- সত্য মিথ্যা।
7. আয়তন প্রসারণ গুনাঙ্কের একক কী ? [MP-20]
উঃ- oC-1
8. তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও। [MP-20]
উঃ- থার্মোমিটারের কুণ্ডটি কোনো উষ্ণ বস্তুর সংস্পর্শে এলে কুণ্ডের ভেতরে থাকা তরল উত্তপ্ত হয়ে প্রাসারিত হয়।
9. কোনো পরিবাহীর রোধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহির তাপীয় রোধ এবং তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কী? [MP-19]
উঃ-
10. কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য , ক্ষেত্রফল ও আয়তন প্রসারণ গুনাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো।
উঃ-
11. তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে ?
উঃ- স্থির উষ্ণতায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর মধ্যে দিয়ে একক সময়ে যে তাপ প্রবাহিত হয়, তাকে তাপ পরিবাহিতাঙ্ক বলে।
12. লোহার ক্ষেত্র প্রসারণ গুনাঙ্ক 24 x10-6 / oC হলে লোহার আয়তন প্রসারণ গুনাঙ্কের মান কত?
উঃ-
13. কোনো পদার্থে তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়?
উঃ- পরিবহণ পদ্ধতিতে।
14. একটি উদাহরণ দাও যেখানে তাপ প্রয়োগে পদার্থের আয়তন কমে।
উঃ-
15. দ্বিধাতব পাতের একটি ব্যবহার লেখো।
উঃ- অগ্নিসংকেত যন্ত্রে দ্বিধাতব পাত (Bimetallic Strip) ব্যবহার করা হয়।
16. গ্যাসের প্রসারন গুনাঙ্কের মান লেখো।
উঃ- গ্যাসের প্রসারন গুনাঙ্ক (γp) = 1/273 oC-1
17. SI পদ্ধতিতে কঠিনের দৈর্ঘ্য প্রসারন গুনাঙ্কের একক লেখো।
উঃ- K-1
তাপের ঘটনাসসমূহ অধ্যায়ের কিছু ‘ সংক্ষিপ্ত উত্তরধর্মী ‘ প্রশ্ম এবং তার উত্তর (SAQ s and Answers on Thermal Phenomena Chapter 4 )-
1. স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্ক কাকে বলে ? এর মান কত ? [MP-17]
উঃ- চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা থেকে বৃদ্ধি করলে তার প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি হয়, তাকে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্ক বলে।
গ্যাসের প্রসারন গুনাঙ্ক (γp) = 1/273 oC-1
2. তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য উল্লেখ করো। [MP-17]
উঃ- (১) কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ না থাকলে যেমন তড়িৎ প্রবাহণ হয় না ঠিক তেমনি পরিবাহীর দুই প্রান্তে উষ্ণতার পার্থক্য না থাকলে তাপ পরিবহণ হয় না।
(২) তাপ পরিবহনের সময় পরিবাহীর তাপীয় রোধ সৃষ্টি হয় এবং তড়িৎ পরিবহনের সময় পরিবাহীর তড়িৎ রোধ সৃষ্টি হয়।
4. কঠিনের ক্ষেত্র প্রসারণ গুনাঙ্কের সংজ্ঞা দাও। এর SI একক কী ? [MP-18]
উঃ- প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক ক্ষেত্রফলে যে ক্ষেত্র প্রসারণ হয়, তাকে ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুনাঙ্ক বলে।
পদার্থের ক্ষেত্র প্রসারণ গুনাঙ্কের SI একক হল K-1।
5. কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন কোন তিনটি বিষয়ের ওপর নির্ভর করে লেখো। [MP-20]
উঃ- কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন যে তিনটি বিষয়ের ওপর নির্ভর করে তা হল-
১) কঠিন পদার্থের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল।
২) কঠিন পদার্থের দৈর্ঘ্য।
৩) কঠিন পদার্থের দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য।
6. একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল T1 উষ্ণতায় A1 বর্গমিটার ও T2 উষ্ণতায় A2 বর্গমিটার । ওই কঠিন পদার্থটির ক্ষেত্র প্রসারণ গুনাঙ্কের গাণিতিক রূপটি একক সহ লেখো। [MP-20]
উঃ-
7. তাপ প্রবাহমাত্রা ও তড়িৎ প্রবাহমাত্রার গাণিতিক রূপটি তুলনা করে তাপীয় রোধের রাশিমালাটি নির্ণয় করো।
উঃ-
8. ঢালাই এর সময় লোহার তৈরি রড ব্যবহার করা হয় কেন?
উঃ- তাপের বৃদ্ধি বা হ্রাসে লোহার তৈরি রডের মাপের যে বাড়া কমা হয় তা কংক্রিটের বাড়া কমার সঙ্গে প্রায় সমান হয়। লোহার তৈরি রডের মাপের এই বাড়া কমা কংক্রিটের সমান না হলে যে চাপ সৃষ্টি হবে তাতে ঢালাই ফেটে যেতে পারে।
9. তরলের প্রকৃত প্রসারণ গুনাঙ্ক ও আপাত প্রসারণ গুনাঙ্কের সংজ্ঞা দাও। এদের মধ্যে সম্পর্কটি লেখো।
উঃ- তরলের প্রকৃত প্রসারণ গুনাঙ্কঃ প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য 0oC উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো তরলের একক আয়ত্নে যে প্রকৃত প্রসারণ হয় তাকে ওই তরলের তরলের প্রকৃত প্রসারণ গুনাঙ্ক (γr) বলে।
তরলের আপাত প্রসারণ গুনাঙ্কঃ প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য 0oC উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো তরলের একক আয়ত্নে যে আপাত প্রসারণ হয় তাকে ওই তরলের তরলের আপাত প্রসারণ গুনাঙ্ক (γa) বলে।
γr এবং γa এর মধ্যে সম্পর্কঃ γr = γa + γg , যেখানে γg হল পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুনাঙ্ক।
10. শীতকালে পাথরের মেঝের তুলনায় কার্পেটের মেঝে আরামদায়ক মনে হয় কেন?
উঃ- শীতকালে কার্পেটের মেঝের তুলনায় পাথরের মেঝে বেশি ঠাণ্ডা মনে হয়। কার্পেটের তুলনায় পাথর তাপের সুপরিবাহী। পাথর মানুষের পা থেকে বেশি তাপ পরিবাহিত করে, কার্পেট কম তাপ পরিবাহিত করে, ফলে পাথরের মেঝে বেশি ঠাণ্ডা মনে হয় এবং কার্পেটের মেঝে কম ঠাণ্ডা মনে হয়।
12. তরলের দুই প্রকার আয়তন প্রসারণ গুনাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম, তা যুক্তিসহ লেখো।
উঃ- তরলের দুই প্রকার আয়তন প্রসারণ গুনাঙ্ক আপাত প্রসারণ গুনাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুনাঙ্ক। এদের মধ্যে প্রকৃত প্রসারণ গুনাঙ্ক তরলের নিজস্ব ধর্ম। তরলের প্রসারণ লক্ষ করতে হলে তরলকে একটি পাত্রে নিয়ে উত্তপ্ত করতে হয়। তাপ প্রয়োগের ফলে যেমন তরলের প্রসারণ হয় তেমনি তার সঙ্গে পাত্রেরও প্রসারণ হয়। পাত্রের প্রসারণ বিবেচনা করে তরলের যে আয়তন প্রসারণ হয়, তাকেই তরলের প্রকৃত প্রসারণ বলে। তাই তরলের প্রকৃত প্রসারণ গুনাঙ্ক হবে তরলের নিজস্ব ধর্ম।
13. একই আকৃতি বিশিষ্ট দুটি পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের অনুপাত 2:3 হলে পরিবাহী দুটির তাপীয় রোধের অনুপাত কত?
উঃ- তাপীয় রোধ, (RH)1 = I/K1.A , যেখানে K তাপ পরিবাহিতাঙ্ক
এবং (RH)2 = I/K2.A
(RH)1 : (RH)2 = K2 : K1
(RH)1 : (RH)2 = 3 : 2
পরিবাহী দুটির তাপীয় রোধের অনুপাত 3:2
14. দৈর্ঘ্য প্রসারন গুনাঙ্কের সংজ্ঞা দাও। তাপ পরিবাহিতার SI একক কি?
উঃ- প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য-প্রসারণ হয়, তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারন গুনাঙ্ক বলে।
তাপ পরিবাহিতার SI একক J.m-1 .s-1 .oC-1
15. তাপ পরিবাহিতাঙ্ক বলতে কি বোঝ? কোন পদার্থের তাপ পরিবহণ ক্ষমতা সর্বোচ্চ?
উঃ- স্থির উষ্ণতায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর মধ্যে দিয়ে একক সময়ে যে তাপ প্রবাহিত হয়, তাকে তাপ পরিবাহিতাঙ্ক বলে। হিরের তাপ পরিবহণ ক্ষমতা সর্বোচ্চ।
পর্যায় সারণি ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা (Periodic table and periodicity of the properties of elements) অংশের কিছু গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও উত্তরঃ-
4. চতুর্থ পর্যায়ে সন্ধিগত মৌলের সংখ্যা- 30 / 14 / 28 / 10.
উঃ- 10.
5. তৃতীয় পর্যায়ের চ্যালকোজেন মৌলটি হল- As / S / Ge / Sc.
উঃ- S.
6. বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা- 14 / 12 / 15 / 13
উঃ- 14
7. কোন হ্যালোজেন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম- F / Cl / Br / I.
উঃ- I.
8. কোনটি সন্ধিগত মৌল নয়- Fe / Co / Ca / Cr .
উঃ- Ca
9. কোনটি ক্ষার ধাতুর শ্রেণী- IA / IIA / VII B / 0 .
উঃ- IA
10. কোনটি ক্ষার ধাতু নয়- Cs / Rb / K / Al
উঃ- Al
11. দীর্ঘ পর্যায় সারণিতে শ্রেণির সংখ্যা- 9 / 13 / 18 / 19 [MP-22]
উঃ- 18
12. দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 17 এর অন্তর্গত Cl (17), I (53), F (9), Br (35) এর জারণ ধর্মের ক্রম হল- [MP-22]
F<Cl<Br<I / Cl>I>F>Br / Cl>F>Br>I / F>Cl>Br>I
উঃ- F>Cl>Br>I
পর্যায় সারণি ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা (Periodic table and periodicity of the properties of elements) অংশের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরঃ-
1. ক্ষার ধাতু গুলিকে আধুনিক দীর্ঘ পর্যায় সারণির কোন শ্রেণীতে অবস্থিত?
উঃ- গ্রুপ- 1
2. মৌল গুলিকে তড়িৎ ঋণাত্মকতার অধঃক্রমে সাজাও- Mg / Cl / Al / P.
উঃ- Cl>P>Al>Mg
3. “ দ্রাব্যতা একটি পর্যায়গত ধর্ম ”- সত্য / মিথ্যা ।
উঃ- মিথ্যা ।
4. O , N , C , F মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতার ক্রম লেখো।
উঃ- F > O > N > C
5. আধুনিক দীর্ঘ পর্যায় সারণির কত নম্বর শ্রেণীতে তিনটি ভৌত অবস্থার মৌল একসাথে থাকে ?
উঃ- গ্রুপ- 17
6. দ্বিতীয় পর্যায়ে থাকা ক্ষারীয় মৃত্তিকা মৌল কোনটি ?
উঃ- Be
7. কোন ক্ষারীয় মৃত্তিকা মৌলটি তেজস্ক্রিয় ?
উঃ- রেডিয়াম (Ra)
8. সন্ধিগত মৌলের একটি বৈশিষ্ট্য লেখো।
উঃ- সন্ধিগত মৌলগুলির সবচেয়ে বাইরের দুটি কক্ষ ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে না।
9.মৌলের আয়নন শক্তির একক কি ?
উঃ- ইলেকট্রন ভোল্ট (eV) ।
10. কোনো মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক 18 হলে, মৌলটির যোজ্যতা কত ?
উঃ- শূন্য ।
11. অতি দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ সংখ্যা কটি ?
উঃ- 18 টি ।
12. I, Br, Cl, F ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও। [MP-22]
উঃ- F>Cl>Br>I
13. হ্যালোজেন মৌলগুলির মধ্যে কোণটির প্রথম আয়নীভবন শক্তির মান সর্বাধিক ?
উঃ- ফ্লোরিন (F) ।
14. একটি মুদ্রা ধাতুর নাম লেখো।
উঃ- কপার (Cu)
15. কোন মৌলকে ‘দুষ্ট মৌল’ বলা হয় ?
উঃ- হাইড্রোজেন (H) ।
16. সবচেয়ে হালকা নিস্ক্রিয় গ্যাস কোনটি ?
উঃ- হিলিয়াম (He)
17. পারমানবিক ব্যাসার্ধের ঊর্দ্ধক্রমে সাজাও- Be , F , C , Li .
উঃ- F<C<Be<Li
18. O , Ne , C , Li আয়নীয় শক্তির বৃদ্ধির ক্রম লেখো।
উঃ- Li < C < O < Ne.
19. পর্যাবৃত্ত নয় এমন একটি ধর্মের উল্লেখ করো।
উঃ- তেজস্ক্রিয়তা ।
20. হাইড্রোজেনের সঙ্গে হ্যালোজেন মৌলের একটি বৈসাদৃশ্য লেখো।
উঃ- হাইড্রোজেন তীব্র বিজারক কিন্তু হ্যালোজেনগুলি তীব্র জারক।
21. দীর্ঘ পর্যায় সারণির কোন শ্রেণিতে গ্যাসীয়, তরল এবং কঠিন তিনটি ভৌত অবস্থার মৌলই বর্তমান? [MP-22]
উঃ- শ্রেণি 17।
22. ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণির কোন গ্রুপের অন্তর্গত? [MP-22]
উঃ- গ্রুপ- 1
সারণি ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা (Periodic table and periodicity of the properties of elements) অংশের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ম ও উত্তরঃ-
1. আয়নীয় বিভব পর্যায়কাকে বলে ? পর্যায় ও শ্রেনী বরাবর কিভাবে পরিবর্তিত হয় ?
উঃ- সর্বনিম্ন শক্তিস্তরে অবস্থিত কোনো মৌলের একটি বিচ্ছিন্ন, গ্যাসীয় পরমানু থেকে তার যোজ্যতা কক্ষের সবচেয়ে দূর্বল্ভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে সম্পূর্ণ রূপে অপসারিত করে পরমানুটিকে একক ধনাত্মক আধান বিশিষ্ট ক্যাটায়নে পরিণত করার জন্য প্রয়োজনীয় নুন্যতম শক্তিকে আয়নীয় বিভব বলে।
একই পর্যায়ের ডান দিক থেকে বাম দিকে গেলে আয়নীয় বিভব ক্রমাগত বৃদ্ধি পায়।
আর, একই শ্রেণী বরাবর উপর থেকে নীচে গেলে আয়নীয় বিভব হ্রাস পায়।
2. আধুনিক পর্যায় সূত্রটি লেখো।
উঃ- মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি মৌল গুলির ক্রমবর্ধ্মান পরমানু ক্রমাঙ্কের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়।
3. মেণ্ডেলিফের পর্যায় সূত্রটি লেখো।
উঃ- মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলি মৌল গুলির ক্রমবর্ধ্মান পারমাণবিক গুরুত্বের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়।
4. মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝায় ।
উঃ- অন্য কোনো মৌলের পরমানুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায়, বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে কোনো মৌলের পরমানুর নিজের দিকে আকর্ষন করার ক্ষমতাকে মৌলটির তড়িৎ ঋণাত্মকতা বলে।
5. ‘পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কিত’ – কেন ?
উঃ- পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কিত বিষয়। কারন গ্রুপ-I এর ক্ষারধাতু এবং গ্রুপ-17 এর হ্যালোজেন মৌলের সাথে হাইড্রোজেনের ধর্মের অনেক সাদৃশ্য আছে।
ক্ষারধাতুর সঙ্গে সাদৃশ্যঃ-১) ক্ষারধাতুর মতো হাইড্রোজেনের যোজ্যতা 1.
২) হাইড্রোজেন ক্ষারধাতুর মতো বিজারক দ্রব্য এবং উভয়ই অধাতুর সঙ্গে বিক্রিয়া করে যৌগ গঠন করে।
৩) হাইড্রোজেন ক্ষারধাতুর মতো একটি ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়।
হ্যালোজেনের সঙ্গে সাদৃশ্যঃ- ১) হ্যালোজেনের মতো হাইড্রোজেন ও দ্বি- পরমানুক।
২) হ্যালোজেনের মতো হাইড্রোজেনও ক্ষারধাতুর সঙ্গে বিক্রিয়ায় যৌগ গঠন করে।
6. সন্ধিগত মৌল বলতে কি বোঝায় ? কোনো মৌল ক্যাটায়নে পরিবর্তিত হলে তার পারমানবিক ব্যাসার্ধ কী একই থাকে ব্যাখ্যা করো।
উঃ- চতুর্থ থেকে সপ্তম পর্যায়ের যে মৌলগুলি আদর্শ মৌলের মধ্যে সন্ধি স্থাপন করে এবং যে মৌলগুলির সবচেয়ে বাইরের দুটি কক্ষ ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে না, তাদের সন্ধিগত মৌল বলে। তবে কয়েকটি মৌলকে যেমন জিঙ্ক (Zn), ক্যাডমিয়াম (Cd) বিশেষ কারনে সন্ধিগত মৌল বলা হয় না।
কোনো মৌল ক্যাটায়নে পরিবর্তিত হলে তার ইলেকট্রন সংখ্যা কমে যায়। অর্থাৎ নিউক্লিয়াসের আধান বেড়ে যায় এবং বাইরের কক্ষের ইলেকট্রনের প্রতি আকর্ষন বৃদ্ধি পায়। ফলে মৌলের পারমানবিক ব্যাসার্ধ হ্রাস পায়।
7. মৌল সমূহের পর্যাবৃত্ত ধর্ম বলতে কি বোঝায় ? একটি উদাহরণ দাও।
উঃ- মৌল সমূহের যেসব ভৌত ও রাসায়নিক ধর্মগুলি পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, তাদের পর্যাবৃত্ত ধর্ম বলে। যেমন পারমানবিক ব্যাসার্ধ ।
8. মেণ্ডেলিফের পর্যায় সারণির তিনটি ত্রুটি লেখো।
উঃ- মেণ্ডেলিফের পর্যায় সারণির তিনটি ত্রুটি হলঃ-
১) পর্যায় সারণীতে হাইড্রোজেনের জন্য নির্দিষ্ঠ স্থান স্থির করা সম্ভব হয়নি।
২) কিছু কিছু সমধর্মী মৌলগুলিকে বিভিন্ন গ্রুপে স্থান দেওয়া হয়েছে এবং কিছু কিছু ভিন্ন ধর্মী মৌলকে একই গ্রুপে স্থান দেওয়া হয়েছে।
৩) পারমাণবিক গুরুত্ব বিভিন্ন হওয়া সত্বেও মৌলের আইসোটোপগুলিকে একই স্থানে রাখা হয়েছে।
9. ওপর থেকে নিচে দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ –I মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে পরিবর্তিত হয় ?
উঃ- দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ –I এর ওপর থেকে নিচে ইলেকট্রন সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায় সংখ্যাও বাড়তে থাকে। অর্থাৎ মৌলগুলির কক্ষ পথের সংখ্যাও বাড়তে থেকে। ফলে পারমাণবিক ব্যাসার্ধও বাড়তে থেকে।
10. A, B, C মৌলগুলির পারমাণবিক সংখ্যা হল যথাক্রমে 6, 8, 11 । কোণটির তড়িৎ ঋণাত্মকতার মান সর্বোচ্চ ? কোণটির আয়নন বিভব সর্বোচ্চ ? কার বিজারণ ক্ষমতা সর্বোচ্চ ?
উঃ- A= কার্বন (C), B= অক্সিজেন (O), C= সোডিয়াম (Na)
তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে অক্সিজেন (O) এর বেশি।
অক্সিজেন (O) এর আয়নন বিভব সর্বোচ্চ।
সোডিয়াম (Na) এর বিজারণ ক্ষমতা সর্বোচ্চ।
11. দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি- 2 এর মৌলগুলিকে ক্ষারমৃত্তিকা ধাতু বলা হয় কেন? [MP-22]
উঃ- দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ-2 তে অবস্থিত Be, Mg, Ca, Sr এবং Ba ধাতুগুলিকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলে। কারন এই ধাতুগুলির অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়ায় ক্ষার উৎপন্ন করে।
12. একটি সন্ধিগত মৌল এবং একটি ইউরেনিয়ামোত্তর মৌলের উদাহরন দাও। [MP-22]
উঃ- সন্ধিগত মৌল- কপার (Cu) এবং ইউরেনিয়া্মোত্তর মৌল- ইউরেনিয়াম (U)।
13. দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি-16 এর প্রথম তিনটি মৌল হল O, S ও Se। এদের পারমানবিক ব্যাসার্ধের নিন্মক্রমে, তড়িৎ ঋণাত্মকতার উর্দ্ধক্রমে এবং আয়োনাইজেশন শক্তির নিন্মক্রমে সাজাও। [MP-22]
উঃ- পারমানবিক ব্যাসার্ধের নিন্মক্রমঃ Se > S > O
তড়িৎ ঋণাত্মকতার উর্দ্ধক্রমঃ Se < S < O
আয়োনাইজেশন শক্তির নিন্মক্রমঃ O > S > Se
14. হাইড্রোজেনের ধর্মের সঙ্গে দীর্ঘ পর্যায় সারণির শ্রেণি 17 মৌলগুলির দুটি সাদৃশ্য উল্লেখ করো। [MP-22]
উঃ- ১) হ্যালোজেনের মতো হাইড্রোজেন ও দ্বি- পরমানুক।
২) হ্যালোজেনের মতো হাইড্রোজেনও ক্ষারধাতুর সঙ্গে বিক্রিয়ায় যৌগ গঠন করে।ধাতুবিদ্যা (Metallurgy) অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও উত্তর ঃ-
1. প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক- বক্সাইট / হিমাটাইট / ম্যালাকাইট / চ্যালকোপাইরাইটিস। [MP-17]
উঃ- বক্সাইট ।
2. প্রদত্ত কোন ধাতুসংকরে জিঙ্ক বর্তমান- কাঁসা/ পিতল/ ব্রোঞ্জ/ ডুরালুমিন।[MP-18]
উঃ-
3. জার্মান সিলভারের প্রধান উপাদান- Ag / Cu / Fe / Zn ।
উঃ- Cu
4. থার্মিট মিশ্রণটি হল-(Fe2O3 +Al) / (Fe2O3 + Cu) / (FeO + Al) / (FeO + Cu)
উঃ- (Fe2O3 +Al)
5. ম্যালাকাইট কোন ধাতুর আকরিক- লোহা / দস্তা / অ্যালুমিনিয়াম / তামা ।
উঃ- তামা ।
6. থার্মিট পদ্ধিতিতে বিজারক রূপে ব্যবহৃত হয়- Al / Cu / Fe / Zn ।
উঃ- Al ।
7. ক্যালামাইন কোন ধাতুর আকরিক – Al / Cu / Fe / Zn ।
উঃ- Zn ।
8. সোডিয়াম ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয়- কার্বন বিজারণ পদ্ধতি/ তড়িৎ বিজারণ পদ্ধতি/ থার্মিট পদ্ধতি/ স্বতঃ বিজারণ পদ্ধতি।
উঃ- তড়িৎ বিজারণ পদ্ধতি।
9. ডুরালুমিনে কোনটি থাকে না – Al/Ni/Mg/Cu
উঃ- Ni
10. গ্যাল্ভানাইজেশনের কাজে ব্যবহৃত হয় – Al / Cu / Fe / Zn ।
উঃ- Zn ।
11. ডুরালুমিনের প্রধান উপাদান কোনটি – Mg / Mn / Zn / Al
উঃ- Al
12. লোহা ছাড়া অপর একটি ধাতুর নাম লেখো যা থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা যায়– Cu/Na/Zn/Cr
উঃ- Cr
13. কোন ধাতুটি ব্রোঞ্জ ও কাঁসাতে বর্তমান ? লোহা / নিকেল / তামা / টিন ।
উঃ- তামা ।
ধাতুবিদ্যা (Metallurgy) অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর ঃ-
1. আকরিকের সংজ্ঞা দাও উদাহরণসহ । [MP-16]
উঃ- যেসব খনিজ থেকে অপেক্ষাকৃত সহজ পদ্ধতিতে এবং স্বল্প ব্যয়ে লাভজনক বাণিজ্যিক উপায়ে উচ্চ মানের ধাতু নিষ্কাশন করা যায়, তাদের আকরিক বলে। যেমন রেড হিমাটাইট হল লোহার প্রধান আকরিক।
2. কপার ও অ্যালুমিনিয়ামের একটি করে ব্যবহার উল্লেখ করো। [MP-18]
উঃ- তড়িৎ এর সুপরিবাহীতার জন্য তড়িৎবাহী তার, মোটর, জেনারেটার ইত্যাদি নির্মানে ব্যবহৃত হয়।
রান্নার বাসনপত্র, দরজা-জানালার ফ্রেম, চেয়ার – টেবিল নির্মানে ব্যবহৃত হয়।
3. প্রদত্ত ধাতুগুলির একটি করে আকরিকের উদাহরণ দাও। জিঙ্ক , আয়রন, অ্যালুমিনিয়াম, কপার।
উঃ- জিঙ্ক এর আকরিক- জিংক ব্লেণ্ড বা ব্ল্যাক জ্যাক (ZnS)
আয়রন এর আকরিক- রেড হিমাটাইট (Fe2O3)
অ্যালুমিনিয়াম এর আকরিক- বক্সাইট (Al2O3, 2H2O)
কপার এর আকরিক- কপার পাইরাইটিস বা চ্যালকোপাইরাইটিস (CuFeS2)
4. জারণ-বিজারণের ইলেকট্রনীয় তত্ব অনুসারে দেখাও যে, নীচের বিক্রিয়াটিতে জারণ-বিজারণ একই সঙ্গে ঘটে। [MP-17]
Cu2++ Zn → Zn2+ + Cu
উঃ- যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমানু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে, তাকে জারণ বলে। Zn ⟶ Zn2+ + e
যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমানু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে, তাকে বিজারণ বলে। Cu2+ + e ⟶ Cu
সুতরাং , দেখা যাচ্ছে উপরিউক্ত বিক্রিয়াটিতে জারণ-বিজারণ একই সঙ্গে ঘটে।
5. CuSO4 এর জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কী হবে? [MP-17]
উঃ- CuSO4 এর জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে লাল রঙের আস্তরণ পড়ে।
Zn + CuSO4 ⟶ Cu↓ + ZnSO4
6. জিংক অক্সাইড থেকে কীভাবে জিংক ধাতু পাওয়া যায় ? বিক্রিয়াটির শমিত রাসায়নিক সমীকরণ লেখো। [MP-17]
উঃ- কার্বন – বিজারণ পদ্ধতিতে, জিংক অক্সাইড কে কার্বন দ্বারা বিজারিত করে জিংক ধাতু পাওয়া যায়। ZnO + C ⟶ Zn + CO
7. থার্মিট পদ্ধতির নীতিটি লেখো। রাসায়নিক সমীকরণ দাও।
উঃ- উচ্চ উষ্ণতায় অক্সিজেনের প্রতি অ্যালুমিনিয়ামের আসক্তি তীব্র হওয়ায় এটি তীব্র বিজারক হিসেবে কাজ করে। রেড হিমাটাইট অ্যালুমিনিয়াম চূর্ণ সহযোগে উত্তপ্ত করলে প্রায় 2000 ডিগ্রী উষ্ণতায় বিজারিত হয়ে গলিত আয়রনে পরিণত হয়। এই পদ্ধতিকে থার্মিট পদ্ধতি বলা হয়।
Fe2O3 + 2Al = 2Fe + Al2O3
8. ধাতু সংকর কাকে বলে? পিতলের উপাদান গুলি কী কী ?
উঃ- দুই বা ততোধিক ধাতুর সমসত্ব বা অসমসত্ব যে কোনো ধরনের সংযোগে উৎপন্ন যে পদার্থ অধিকাংশ ভৌতধর্মে একটি মাত্র ধাতুর ন্যায় আচরণ করে, তাকে ধাতু সংকর বলে।
পিতলের উপাদান গুলি হল- তামা (৭০%) এবং জিংক (৩০%)
9. ক্রায়োলাইট ও চ্যালকোসাইট কোন কোন ধাতুর আকরিক এবং ধাতু গুলির একটি করে ব্যবহার লেখো।
উঃ- ক্রায়োলাইট হল অ্যালুমিনিয়ামের আকরিক।
চ্যালকোসাইট কপারের আকরিক।
10. কার্বনেট রূপে কপার ও জিংকের একটি করে আকরিকের নাম রাসায়নিক সংকেত সহ লেখো।
উঃ- কপারের আকরিক- ম্যালাকাইট , CuCO3, Cu(OH)2
জিংকের আকরিক – ক্যালামাইন, ZnCO3
11. অ্যালুমিনা থেকে কার্বন–বিজারন প্রক্রিয়ায় অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় না কেন ?
উঃ- আলুমিনিয়াম একটি উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতু। তাই এর অক্সিজেনের প্রতি আসক্তি আছে। ফলে আলুমিনা ( Al2O3 ) একটি অত্যন্ত সুস্থিত যৌগ। তাই এটিকে উচ্চ উষ্ণতাতেও কার্বন দ্বারা বিজারিত করা সম্ভব হয় না। তাছাড়া অতি উচ্চ উষ্ণতায় আলুমিনিয়াম, কার্বনের সঙ্গে যুক্ত হয়ে Al4C3 উৎপন্ন করে।
12. লোহায় মরচে সৃষ্টির সময় সম্পন্ন হওয়া বিক্রিয়া গুলি লেখো।
উঃ- 2Fe + O2 + 2H2O = 2Fe(OH)2
4Fe(OH)2 + O2 = 2Fe2O3,3H2O (মরচে) + H2O
| সংকর ধাতু | সংযুক্তি | ব্যবহার |
| ডুরালুমিন | Al- 95%, Cu- 4%, Mg- .5%, Mn- .5% | বিমান,মোটর গাড়ির যন্ত্রাংশ, প্রেসার কুকার ইত্যাদি তৈরি করতে ব্যবহার হয়। |
| ব্রাস বা পিতল | Cu-60%, Zn-40% | বাসনপত্র, মূর্তি তৈরি করতে ব্যবহার হয়। |
| জার্মান সিলভার | Cu-25-30%, Zn-25-30%, Ni-40-50% | বাসনপত্র, গয়না, ফুলদানি তৈরিতে ব্যবহার হয়। |
| বেল মেটাল বা কাঁসা | Cu-80%, Sn-20% | বাসনপত্র, মূর্তি, মুদ্রা তৈরিতে ব্যবহার হয়। |
| ম্যাগনেলিয়াম | Al-98% Mg-2% | হালকা যন্ত্রপাতি, সস্তা মানের তুলাদণ্ড ও বিমানের যন্ত্রাংশ নির্মানে ব্যবহৃত হয়। |
| স্টেইনলেস স্টিল | Fe-73%, Cr-18%, Ni-8%, C-1% | বাসনপত্র, মূর্তি তৈরি করতে ব্যবহার হয়। |
| অ্যালনিকো | Al-20%, Ni-10%, Co-10% | স্থায়ী চুম্বক তৈরিতে ব্যবহৃত হয়। |
| গান মেটাল | Cu-85%, Zn-10%, Sn-5% | বন্দুক ও সামরিক যন্ত্রপাতি নির্মানে ব্যবহৃত হয়। |
ধাতুবিদ্যা (Metallurgy) অধ্যায়ের কিছু
গুরুত্বপূর্ণ বামস্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল ঃ–
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
| ১. যে মৌলের অ্যানায়ন লোহায় মরিচা পড়াকে ত্বরান্বিত করে। [MP-18] | ১. ক্লোরিন |
| ২. হিমাটাইট থেকে নিস্কাশিত হয়। [MP-18] | ২. আয়রন |
| ৩. ডুরালুমিনে বর্তমান। [MP-16] | ৩. আলুমিনিয়াম |
| ৪. ধাতু- সংকর কাঁসাতে উপস্থিত। [MP-17] | ৪.Cu-80%, Sn-20% |
| ৫. থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় (Fe2O3) কে বিজারিত করে। [MP-17] | ৫. Al |
| ৬. আকরিক থেকে ধাতু নিষ্কাশন পদ্ধতি। | ৬. বিজারণ বিক্রিয়া |
| ৭. যে আকরিকের মধ্যে আয়রন ও কপার উভয়েই বর্তমান । | ৭. কপার পাইরাইটিস |
| ৮. জার্মান সিল্ভারে যে ধাতু থাকে। | ৮. কপার, জিংক, নিকেল |
পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন (Inorganic Chemistry in the Laboratory and in Industry) অধ্যায়ের সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্মঃ-
1. কপার সালফেটের জলীয় দ্রবনে অতিরিক্ত পরিমান জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবনের রং কী হবে- হলুদ / সবুজ / নীল / বাদামী । [MP-18]
উঃ- নীল ।
2. প্রদত্ত কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুস্ক করতে ব্যবহৃত হয়- গাড় H2SO4 / P2O5/ CaO / CaCl2 . [MP-17]
উঃ- CaO ।
3. জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা – NH3 গ্যাস /H2S গ্যাস /N2 গ্যাস /HCl গ্যাস ।
উঃ- N2 গ্যাস ।
4. লেড নাইট্রেটের জলীয় দ্রবনে H2S গ্যাস পাঠালে যে বর্ণের অধঃক্ষেপ পড়ে তা হল– সাদা / নীল / সবুজ / কালো ।
উঃ– কালো ।
5. নেসলার বিকারক বাদামী বর্ণ হয় কার সংস্পর্শে – H2S/ NH3/ N2/ CO2 .
উঃ- NH3 গ্যাস।
6. নিচের কোনটি কিপযন্ত্রে প্রস্তুত করা হয় ? NH3 গ্যাস /H2S গ্যাস /N2 গ্যাস /HCl গ্যাস ।
উঃ- H2S গ্যাস।
7. লাইকার অ্যামোনিয়ায় অ্যামোনিয়ার শতকরা পরিমান– 15 ভাগ / 25 ভাগ / 35 ভাগ / 45 ভাগ ।
উঃ- 35 ভাগ ।
8. একটি নাইট্রোজেন ঘটিত জৈব সারের নাম লেখো।
উঃ- ইউরিয়া।
9. হেবার পদ্ধতিতে মলিবডেনাম ধাতুর ভূমিকা – অনুঘটক / বিকারক / উদ্দীপক / বিজারক ।
উঃ- উদ্দীপক।
পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন (Inorganic Chemistry in the Laboratory and in Industry) অধ্যায়ের অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্মঃ-
1. অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবনে অ্যামোনিয়ার জলীয় দ্রবন যোগ করলে যে অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো। [MP-18]
উঃ- অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, Al(OH)3 সাদা রঙের জেলির মতো অধঃক্ষেপ।
2. তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার লেখো। [MP-18]
উঃ- উচ্চ বাষ্পীভবনের লীনতাপের কারনে তরল অ্যামোনিয়া হিমায়করূপে বরফ উৎপাদন ও কোল্ড স্টোরেজে ব্যবহৃত হয়।
3. নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে অপর কোন জলীয় দ্রবন মিশ্রিত করে উত্তপ্ত করা হয় ? [MP-18]
উঃ- সোডিয়াম নাইট্রাইট (NaNO2) ।
4. ইউরিয়া প্রস্তুতির প্রারম্ভিক দ্রাব্যগুলি কী কী ? [MP-17,19]
উঃ- তরল অ্যামোনিয়া ও তরল কার্বন ডাইঅক্সাইড।
5. লেড নাইট্রটের জলীয় দ্রবনে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো। [MP-17]
উঃ- লেড সালফাইড (PbS) ।
6. আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবনে H2S গ্যাস চালনা করলে বর্ণের কী পরিবর্তন হবে ? [MP-17]
উঃ- সবুজ রঙের ক্রোমিক সালফেট এবং হলুদ রঙের সালফার অধঃক্ষিপ্ত হওয়ার কারনে দ্রবন ঘোলাটে সবুজ হয়।
7. সিলভার নাইট্রটের জলীয় দ্রবনে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো। [MP-19]
উঃ- বর্ণহীন সিলভার নাইট্রটের জলীয় দ্রবনে H2S গ্যাস চালনা করলে সিলভার সালফাইড (Ag2S) এর কালো রঙের অধঃক্ষেপ পড়ে ।
8. উচ্চ উষ্ণতায় ম্যাগনেশিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তার নাম লেখো। [MP-19]
উঃ- অ্যামোনিয়া।
9. ধূমায়মান সালফিউরিক অ্যাসিড কী ?
উঃ- স্পর্শ পদ্ধতিতে উৎপন্ন সালফার ট্রাই অক্সাইড 98% সালফিউরিক অ্যাসিডে শোষিত করে ওলিয়াম বা পাইরো সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়, একেই ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বলে।
10. লাইকার অ্যামোনিয়া কাকে বলে ?
উঃ- অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়ার বলে ।
11. H2S গ্যাসকে কোন নিরুদক দ্বারা শুষ্ক করা হয় ?
উঃ- ফসফরাস পেন্টা অক্সাইড (P2O5)।
12. ওলিয়াম কী ?
উঃ- পাইরো সালফিউরিক অ্যাসিডকে (H2S2O7) ওলিয়াম বলে ।
13. স্পর্শ পদ্ধতিতে ব্যবহৃত অনুঘটকটি কী ?
উঃ- ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড (V2O5)।
পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন (Inorganic Chemistry in the Laboratory and in Industry) অধ্যায়ের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্মঃ-
1. জলীয় কপার সালফেটের দ্রবনের মধ্যে H2S গ্যাস চালনা করলে কী ঘটে শমিত রাসায়নিক সমীকরণসহ লেখো। [MP-18]
উঃ- জলীয় কপার সালফেটের দ্রবনের মধ্যে H2S গ্যাস চালনা করলে কালো রঙের কিউপ্রিক সালফাইড অধঃক্ষিপ্ত হয়।
CuSO4 + H2S = CuS + H2SO4
2. উত্তপ্ত সোডিয়ামের ওপর অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলে, কী ঘটে সমীকরণ সহ লেখো।
উঃ- উত্তপ্ত সোডিয়ামের ওপর অ্যামোনিয়া গ্যাস চালনা করলে মোমের মতো সাদা কঠিন সোডামাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়।
2Na + 2NH3 = 2NaNH2 + H2
3. কিভাবে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে সংগ্রহ করা হয় ?
উঃ- উৎপন্ন HCl গ্যাস জলের সাহায্যে শীতলীকৃত শীতক নলের ভেতর দিয়ে পাঠিয়ে ঠাণ্ডা করা হয় এবং তারপর কোয়ার্জ পূর্ণ শোষক স্তম্ভের নীচ থেকে ওপরেরে দিকে পাঠানো হয়। ওপর থেকে জল যোগ করা হয়। স্তম্ভের তলা থেকে বিশুদ্ধ হাইড্রোক্লোরিক অ্যাসিড সংগ্রহ করা হয়।
4. অ্যামোনিয়া গ্যাসকে গাড় H2SO4দ্বারা শুষ্ক করা হয় না কেন ?
উঃ- অ্যামোনিয়া ক্ষারকীয় গ্যাস। ঘন H2SO4 অ্যাসিড আম্লিক জলশোষক পদার্থ। উভয়ের মধ্যে বিক্রিয়ায় অ্যামোনিয়াম সালফেট লবন উৎপন্ন হয়। তাই অ্যামোনিয়া শুষ্ক করতে ঘন H2SO4 অ্যাসিড ব্যবহার করা হয় না।
2NH3 + H2SO4 = (NH4)2SO4
5. পরীক্ষাগারে N2প্রস্তুতির রাসায়নিক উপকরণ ও বিক্রিয়ার শমিত সমীকরণ দাও।
উঃ- রাসায়নিক উপকরণ- সোডিয়াম নাইট্রাইট (NaNO2) এবং অ্যামোনিয়াম ক্লোরাইড (NH4Cl) ।
বিক্রিয়ার শমিত সমীকরণ-
NaNO2 + NH4Cl = NH4NO2 + NaCl ;
NH4NO2 = N2 + 2H2O
6. অ্যামোনিয়া গ্যাস বিজারাণ ধর্মী প্রমান করো।
উঃ- অ্যামোনিয়া কিউপ্রিক অক্সাইডকে কপারে বিজারিত করে এবং নিজে নাইট্রোজেনে জারিত হয় ।
3CuO + 2NH3 = 3Cu + N2 + 3H2O
7. হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্পোৎপাদনের শর্তাবলি ও বিক্রিয়ার শমিত সমীকরণ লেখো। [MP-18]
উঃ- শর্তাবলি:-
অ্যামোনিয়াম ক্লোরাইড এবং শুষ্ক কলিচুন 1:3 ভরের অনুপাতে ভালোভাবে মেশানো দরকার। মিশ্রণটি শক্ত কাচের পরীক্ষা নলে বা গোলতল ফ্লাক্সে নিয়ে ধীরে ধীরে খুব সাবধানে উত্তপ্ত করা দরকার।
শমিত সমীকরণ:-
Ca(OH)2 + 2NH4Cl = CaCl2 + 2NH3+ 2H2O
8. শর্তাবলি ও বিক্রিয়ার শমিত সমীকরণসহ ইউরিয়াকে কীভাবে শিল্পোৎপাদনের করা হয় লেখো। [MP-19]
উঃ– শর্তাবলি:- অতিরিক্ত পরিমান নির্জল তরল অ্যামোনিয়া ও তরল কার্বন ডাইঅক্সাইড 150 গুণ বায়ুমণ্ডলীয় চাপে, 200oC তাপমাত্রায় উত্তপ্ত করে ইউরিয়া প্রস্তুত করা হয়।
বিক্রিয়ার শমিত সমীকরণ:-
প্রথম ধাপ- 2NH3 + CO2 = NH2COONH4
দ্বিতীয় ধাপ- NH2COONH4 = NH2-CO-NH2+ H2ও
9. কিপযন্ত্রে প্রস্তুত করা হয় এমন একটি গ্যাসের নাম লেখো। গ্যাসটি প্রস্তুতির শমিত সমীকরণ লেখো। [MP-17]
উঃ- কিপযন্ত্রে প্রস্তুত করা হয় এমন একটি গ্যাসের নাম হাইড্রোজেন সালফাইড (H2S) ।
গ্যাসটি প্রস্তুতির শমিত সমীকরণ- FeS + H2SO4 = FeSO4+ H2S
10. লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার আগে ঠাণ্ডা করা প্রয়োজন কেন ?
উঃ- অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়ার বলে । উষ্ণতা বৃদ্ধি পেলে জলের মধ্যে অ্যামোনিয়ার দ্রাব্যতা কমে যায়। লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার সময় উষ্ণতা বেশি হলে দ্রবন থেকে অতিরিক্ত অ্যামোনিয়া বেরিয়ে এসে দ্রবনের উপর সঞ্চিত থাকে। বোতলের ছিপি খুললে এই গ্যাস সজোরে বেরিয়ে আসে। ক্ষার ধর্মী এই গ্যাস চোখের পক্ষে মারাত্মক ক্ষতিকর । শ্বাসনালীর ভেতর এই গ্যাস প্রবেশ করলে শ্লৈষ্মিক – ঝিল্লি আক্রান্ত হয়। এর জন্য লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার আগে ঠাণ্ডা করা প্রয়োজন ।
11. অ্যামোনিয়াম ক্লোরাইডকে শুষ্ক কলিচুন সহ উত্তপ্ত করলে কী ঘটে সমীকরণ সহ লেখো। [MP-20]
উঃ- পরীক্ষাগারে অ্যামোনিয়াম ক্লোরাইডর সাথে শুষ্ক কলিচুনের মিশ্রণ উত্তপ্ত করলে ক্যালশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া ও জলীয় বাস্প উৎপন্ন হয়।
Ca(OH)2 + 2NH4Cl = CaCl2 + 2NH3+ H2O
12. অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কীভাবে নাইট্রিক অক্সাইড উৎপাদন করা হয় অনুঘটকের নাম ও শর্ত লেখো। বিক্রিয়ার শমিত সমীকরণ লেখো। [MP-20]
উঃ- অ্যামোনিয়া ও অতিরিক্ত বায়ুর মিশ্রণ (1 : 7.5 আয়তন অনুপাতে) 750oC – 900oC উষ্ণতায় প্ল্যাটিনাম-রোডিয়াম তারজালি অনুঘটকের ভেতর দিয়ে পাঠালে অ্যামোনিয়া নাইট্রিক অক্সাইডে জারিত হয়।
4NH3 + 5O2 = 4NO + 6H2O
13. লেড নাইট্রেটের জলীয় দ্রবনে H2S গ্যাস পাঠালে কী ঘটে সমীকরণ সহ লেখো।
উঃ- লেড নাইট্রটের জলীয় দ্রবনে H2S গ্যাস চালনা করলে সিলভার সালফাইড (PbS) এর কালো রঙের অধঃক্ষেপ পড়ে এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়।
Pb(NO3)2 + H2S = PbS + 2HNO3
তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া (Electric Current and Chemical Reaction) অংশের কিছু গুরুত্বপূর্ণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ও উত্তর:-
1. প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহণ করতে পারে- গলিত NaCl / তরল HCl / কঠিন NaCl / গ্লূকোজের জলীয় দ্রবন । [MP-2018]
উঃ- গলিত NaCl
2. অম্লায়িত জলের তড়িদবিশ্লেষনের সময় ক্যাথোডে ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন অনুপাত- 1:2 / 2:1 / 1:1 / 2:3.
উঃ- 2:1
3. অ্যালুমিনার তড়িদবিশ্লেষনে অ্যানোড হিসেবে ব্যবহৃত হয় ঃ- প্ল্যাটিনাম / কপার / গ্রাফাইট / স্টিল।
উঃ- গ্রাফাইট ।
4. জলীয় দ্রবনে তড়িৎ অবিশ্লেষ্য যৌগের উদাহরণ হল – KCl, NaCl, চিনি, MgCl2
উঃ- চিনি ।
5. কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ – অ্যালকোহল / বেঞ্জিন / কেরোসিন /লঘু নাইট্রিক অ্যাসিড দ্রবন ।
উঃ- লঘু নাইট্রিক অ্যাসিড দ্রবন ।
6. তড়িদবিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে ঘটে -জারন / বিজারণ ।
উঃ- বিজারণ।
7. নিচের কোনটি মৃদু তড়িদবিশ্লেষ্য – CuSO4/ HCl / H2SO4 / CH3COOH
উঃ- CH3COOH
8. তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত পাত্রটির নাম কী – ভোল্টমিটার / অ্যামমিটার / ক্যালরিমিটার / ভোল্টামিটার ।
উঃ- ভোল্টামিটার ।
9. তড়িদবিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় – শব্দ শক্তিতে / তাপ শক্তিতে / রাসায়নিক শক্তিতে / চৌম্বক শক্তিতে ।
উঃ- রাসায়নিক শক্তিতে ।
10. কোনটি তীব্র তড়িদবিশ্লেষ্য – H2CO3 / NH4OH / NaOH / HCOOH
উঃ- NaOH
11. অ্যাসিটিক অ্যাসিড একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কারন অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবনে- তড়িতের অপরিবাহী / সম্পূর্ণরুপে বিয়োজিত হয় / আংশিক বিয়োজিত হয় / বিয়োজিত হয় না। [MP-22]
উঃ- আংশিক বিয়োজিত হয় ।
12. তড়িৎ বিশ্লেষনের সময়- ক্যাথোডে জারণ ও অ্যানোডে বিজারণ ঘটে / উভয় তড়িদারে জারণ ঘটে / উভয় তড়িদারে বিজারণ ঘটে / ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে। [MP-22]
উঃ- ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে।
তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া (Electric Current and Chemical Reaction) অংশের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:-
1. একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবন মৃদু তড়িদবিশ্লেষ্য। [MP-2018]
উঃ- অ্যাসিটিক অ্যাসিড (CH3COOH)
2. কোনো তড়িদবিশ্লেষ্যের জলীয় দ্রবনের তড়িদবিশ্লেষণের সময় দ্রবনে তড়িতের বাহক কারা ? [MP-2017]
উঃ- আয়ন ।
3. তামার চামচের ওপর রুপোর তড়িৎলেপন করতে ক্যাথোড হিসেবে কী ব্যবহার করা হয়? [MP-2018]
উঃ- তামার চামচকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়।
4. তড়িদবিশ্লেষণের সময় কোন ইলেক্ট্রোডকে ক্যাথোড বলা হয়? [MP-2018]
উঃ- ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত তড়িৎদ্বারে ক্যাটায়ন গুলি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। এই তড়িৎদ্বারকে ক্যাথোড বলা হয়।
5. কপার তড়িদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবনের তড়িদবিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়? [MP-2017]
উঃ- Cu2+ আয়ন।
6. তড়িদবিশ্লেষণ প্রক্রিয়ায় জারণ বিক্রিয়া ঘটে কোন তড়িদ্দারে ?
উঃ- অ্যানোডে ।
7. জলের তড়িদবিশ্লেষনের সময় অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয় ?
উঃ- অক্সিজেন ।
8. তড়িদবিশ্লেষনের সময় কি ধরনের তড়িৎ ব্যবহার করা হয় ?
উঃ- তড়িদবিশ্লেষনের সময় সর্বদা সমপ্রবাহ তড়িৎ (DC) ব্যবহার করা হয়।
9. জলের তড়িদবিশ্লেষনের সময় ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয় ?
উঃ- হাইড্রোজেন ।
10. Cu2+ +2e ⟶ Cu , Cu -2e ⟶ Cu2+ এই বিক্রিয়া দুটির মধ্যে কোনটি ক্যাথোডে ঘটে ?
উঃ- Cu2+ +2e ⟶ Cu এই বিক্রিয়াটি ক্যাথোডে ঘটে ।
11. সিলভার প্লেটিং এ ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যটির নাম কী কী?
মধ্যে কোনটি ক্যাথোডে ঘটে ?
উঃ- Cu2+ +2e ⟶ Cu এই বিক্রিয়াটি ক্যাথোডে ঘটে ।
11. সিলভার প্লেটিং এ ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যটির নাম কী কী ?
উঃ- সামান্য পটাশিয়াম সায়ানাইড (KCN) এবং পটাশিয়াম কার্বনেট (K2CO3) মিশ্রিত পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড ( K[Ag(CN)2] ) ।
12. কোন অধাতু তড়িৎ পরিবহণ করে ?
উঃ- গ্রাফাইট ।
13. তড়িদবিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ?
উঃ- তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় ।
13. কঠিন NaCl এর তড়িৎ পরিবাহিতা গলিত NaCl এর তড়িৎ পরিবাহিতা থেকে বেশি। [সত্য/মিথ্যা] [MP-22]
উঃ- মিথ্যা।
14. তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোডে কী বিক্রিয়া ঘটে? [MP-22]
উঃ- বিজারণ বিক্রিয়া। 2Al3+ +6e ➝ 2Al
15. তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রন গুলি তড়িৎ পরিবহণ করে। [সত্য/মিথ্যা] [MP-22]
উঃ- মিথ্যা।
তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া (Electric Current and Chemical Reaction) অংশের কিছু গুরুত্বপূর্ণসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:-
1. তড়িদবিশ্লেষ্য পদার্থ বলতে কী বোঝায় ? উদাহরণ দাও।
উঃ- যেসব যৌগিক পদার্থ গলিত অবস্থায় বা দ্রাবকে দ্রবীভূত অবস্থায় বিপরীত তড়িৎ যুক্ত আয়নে পরিণত হয়ে তড়িৎ পরিবহনে সাহায্য করে এবং তড়িত-পরিবহনের সময় নির্দিষ্ট তড়িদ্বারে রাসায়নিক ভাবে বিশ্লিষ্ট হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে, তাদের তড়িদবিশ্লেষ্য পদার্থ বলে। যেমন- HCl, NaOH, KOH ।
2. তড়িদবিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িদবিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কী কী থাকে ? এই তড়িদবিশ্লেষনে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কী কী ব্যবহৃত হয় ? [MP-2018]
উঃ- মিশ্রণে 60% ক্রায়োলাইট (Na3AlF6) এবং 20% ফ্লুওস্পার (CaF2) ।
3. কোনটি তড়িৎ বিশ্লেষ্য ও কোনটি তড়িৎ -অবিশ্লেষ্য পদার্থ- চিনির জলীয় দ্রবন,গলিত সোডিয়াম ক্লোরাইড, তরল HCl, পারদ, [MP-2015]
উঃ- তড়িদবিশ্লেষ্য পদার্থ- গলিত সোডিয়াম ক্লোরাইড, তরল HCl ।
তড়িদ-অবিশ্লেষ্য পদার্থ- চিনির জলীয় দ্রবন, পারদ ।
4. MSO4 (M=ধাতু) এর জলীয় দ্রবণকে তড়িদবিশ্লেষন করলে ক্যাথোডে কী বিক্রিয়া ঘটে লেখো। বিক্রিয়াটি জারণ না বিজারণ যুক্তিসহ লেখো। [MP-2018]
উঃ- ক্যাথোড কী বিক্রিয়া – M2+ + 2e ⟶ M
আমরা জানি, কোনো পরমানু বা আয়ন ইলেকট্রন গ্রহন করলে তাকে বিজারণ বলে। তাই বিক্রিয়াটি একটি বিজারণ বিক্রিয়া কারন এখনে আয়ন দ্বারা ইলেকট্রন গ্রহন হয়েছে।
5. অম্লায়িত জলের তড়িদবিশ্লেষনের সময় ক্যাথোডে ও অ্যানোডে কি কি বিক্রিয়া সংঘটিত হয় ? [MP-2017]
উঃ- বিশুদ্ধ জলে সামান্য পরিমান লঘু HCl মিশ্রিত করে তড়িৎ বিশ্লেষন করলে ক্যাথোডে হাইড্রোজেন ও অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয়। লঘু HCl নিন্মলিখিত ভাবে আয়নিত হয় – HCl ⇌ H++ Cl–
ক্যাথোডে বিক্রিয়া- H+ + e ⟶ H , H + H ⟶ H2
অ্যানোডে বিক্রিয়া- OH– – e ⟶ OH , 4OH– ⟶ 2H2O + O2
6. তড়িদবিশ্লেষণ পদ্ধতিতে লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে তড়িদবিশ্লেষ্য, ক্যাথোড ও অ্যানোড হিসাবে কী কী ব্যবহৃত হয় ? [MP-2016]
উঃ- ক্যাথোড – লোহার চামচ
অ্যানোড – বিশুদ্ধ নিকেল দণ্ড।
তড়িদবিশ্লেষ্য – নিকেলের লবণ ( NiSO4 )
7. বিশুদ্ধ জলে অল্প পরিমান সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবনের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন ? [MP-2017]
উঃ- বিশুদ্ধ জল সাধারণ তাপমাত্রায় অতি অল্পমাত্রায় আয়নিত হয়ে H+ এবং OH– উৎপন্ন করে। তাই বিশুদ্ধ জল তড়িৎ এর কুপরিবাহী। কিন্তু বিশুদ্ধ জলে সামান্য পরিমান তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ (H2SO4 ) যোগ করলে ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আয়নিত হয় এবং দ্রবনে আয়নের সংখ্যা বহুগুণ বেড়ে যায়, ফলে দ্রবনের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় ।
8. চিনির জলীয় দ্রবন তড়িৎ পরিবহণ করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবন পারে কেন ? [MP-2017, 22]
উঃ- চিনি একটি সমযোজী জৈব যৌগ বলে জলীয় দ্রবনে কোনো আয়ন উৎপন্ন করতে পারে না। তাই চিনির জলীয় দ্রবন তড়িৎ পরিবহণ করতে পারে না। অন্যদিকে, সোডিয়াম ক্লোরাইড একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং জলীয় দ্রবনে আয়নিত হয়ে Na+ এবং Cl– আয়ন উৎপন্ন করে। তাই সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবন পারে।
9. তড়িৎলেপন কাকে বলে ? কপারের কোনো বস্তুর ওপর সিলভারের তড়িৎ লেপনে ক্যাথোডটি কী?[MP-22]
উঃ- তড়িৎ – রাসায়নিক পদ্ধতিতে কোনো নিম্ন মানের ধাতু বা সংকর ধাতু নির্মিত বস্তুর উপর তড়িৎ বিশ্লেষনের সাহায্যে কোনো উৎকৃষ্ট মানের ধাতুর অতি পাতলা সুষম আস্তরণ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ- লেপন বলে।
ক্যাথোডটি হল কপারের বস্তু।
10. কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেট দ্রবনের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া দুটি লেখো। তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে অ্যানোড হিসেবে কী ব্যবহৃত হয়? [MP-22]
উঃ- কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেট দ্রবনের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিশুদ্ধ কপারের পাতলা পাত ও অ্যানোডে অবিশুদ্ধ কপারের মোটা দণ্ড ব্যবহার করা হয়।
আয়নীভবন ঃ- CuSO4 ⟶ Cu2++ SO42-
ক্যাথোড বিক্রিয়াঃ- Cu2++2e ⟶ Cu (বিজারণ)
অ্যানোড বিক্রিয়াঃ- Cu -2e ⟶ Cu2+ (জারণ)
তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে অ্যানোড হিসেবে তাপ বিশোধনে প্রাপ্ত অবিশুদ্ধ কপারের মোটা দণ্ড ব্যবহৃত হয়।
11. অ্যানোড মাড কী ?
উঃ- কপার পরিশোধনের সময় অবিশুদ্ধ কপারের সঙ্গে মিশ্রিত Fe, Zn, Ni প্রভৃতি ধাতু গুলি সালফেট যৌগ রূপে দ্রবনে দ্রবীভূত হয় কিন্তু Au, Ag, Pt প্রভৃতি নোবেল মেটালগুলি অ্যানোডের তলায় কাদার আকারে জমা হয়। অনেক সময় অ্যানোডের চারপাশে মসলিন নির্মিত থলি রেখে এই ধাতুগুলি সংগ্রহ করা হয়। একেই অ্যানোড মাড (Anode mud) বলে।
12. তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলতে কী বোঝায়? [MP-22]
উঃ- যেসব যৌগ জলীয় দ্রবনে প্রায় সম্পূর্ণ রূপে বিপরীত তড়িৎ যুক্ত আয়নে বিয়োজিত হয়, তাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলা হয়। যেমন HCl, HNO3, H2SO4, NaCl, NaOH ইত্যাদি।
13. ক্যাথোড ও অ্যানোড তড়িদ্দার বলতে কী বোঝায়? [MP-22]
উঃ- ভোল্টামিটারে ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত তড়িৎদ্বারে অ্যানায়নগুলি ইলেকট্রন বর্জন করে জারিত হয়। এই তড়িৎদ্বারকে অ্যানোড তড়িদ্দার বলে। আর ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত তড়িৎদ্বারে ক্যাটায়ন গুলি ইলেকট্রন গ্রহন করে বিজারিত হয়। এই তড়িৎদ্বারকে ক্যাথোড তড়িদ্দার বলে।
14. প্লাটিনাম তড়িদ্দার ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি লেখো। তড়িৎ বিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহার করা হয় কেন? [MP-22]
উঃ- প্লাটিনাম তড়িদ্দার ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াঃ
2H+ + 2e → H2
বিশুদ্ধ জল সাধারণ উষ্ণতায় তড়িতের কুপরিবাহী। এর সঙ্গে যে কোনো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ (যেমন ) যোগ করলে ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি প্রায় সম্পূর্ণ রূপে আয়নিত হয় এবং জলে আয়নের আধিক্য ঘটে। ফলে জল তড়িতের সুপরিবাহী হয়।
...........................
Also like
class 5 all subjects 2nd unit test || পঞ্চম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্ট সমস্ত বিষয়
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন