FIRST SUMMATIVE EXAMINATION CLASS 9 || প্রথম অভীক্ষা মূল্যায়ন পরীক্ষা ক্লাস 9

           
         Suggested by :- Soumen Bera 

            একক অভীক্ষা মূল্যায়ন

বিষয় :- বাংলা               শ্রেণী - নবম
পূর্ণমান :- ৪০              সময় :- ১ঘন্টা ৩০মিনিট



১। সঠিক উত্তর নির্বাচন করো (যেকোনো ৫ টি )
                                                            ১×৫=৫
১.১ ) চিকুর শব্দের অর্থ কি?----
       ¡) চিক্কন  ¡¡) চিরুনি   ¡¡)  বিদ্যুৎ  ¡v) ঝড়

১.২ )   মোহম্মদ শা ইলিয়াসকে কি বলে সম্বোধন করেছিল -----
   ¡) ইলিয়াস   ¡¡) বাবাই   ¡¡¡)  ও ভাই  ¡v) বুড়ো


১.৩) শকুন্তলার বিষয়ে দুর্বাসাকে অনুরোধ
করেছিল ----
    ¡)  অনসুয়া   ¡¡) প্রিয়ংবদা ¡¡¡) গৌতমী ¡v) কন্ব

১.৪ ) নোঙ্গর কবিতাটির উৎস হলো ----
  ¡) পাতালকন্যা  ¡¡)  কুসুমের মাস ¡¡¡) নষ্টচাঁদ
     ¡v) সাদা মেঘ কালো পাহাড়

১.৫    অংকের মাস্টার মশাই স্কুলে কেমন ছিলেন ----
  ¡) সদানন্দ  ¡¡) খিটখিটে ¡¡¡) বিভিষিকা  ¡v) নির্লিপ্ত

১.৬)  মাস্টার মশাই সুকুমার বাবুদের কোন বিষয়ে পড়াতেন?
   ¡) অঙ্ক ¡¡) সংস্কৃত  ¡¡¡) বাংলা  ¡v) ইতিহাস


২। অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও (যেকোনো পাঁচটি )                                      ১×৫= ৫

২.১)  সুকুমার বাবু বক্তৃতার সময় রবীন্দ্রনাথের কয়টি উদ্ধৃতি ব্যবহার করেছিলেন?

২.২) বৃদ্ধ ইলিয়াসের শেষ সম্বল কি ছিল?

২.৩) " চারি মেঘে বরিষে মুসলধারে জল ""-- চার প্রকার মেঘের নাম লেখো।

২.৪) শকুন্তলার হাতের আংটিটি কোথায়, কখন পড়েগিয়েছিল?

২.৫)  কবির বাণিজ্যতরী  কোথায় বাঁধা পড়ে আছে? 

২.৬)  "এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে "---উক্তিটির বক্তা কে?


৩.)   ব্যাখ্যা ভিত্তিক প্রশ্নের উত্তর দাও (যেকোনো পাঁচটি )                     ৩×৫ = ১৫

৩.১) " তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি "--- কে, কাকে কথাটি বলেছিলো?  একথাটি বলার কারণ কী?

৩.২)  " পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী "---
পরিচ্ছিন্ন শব্দের অর্থ কী?  কবি এরকম বলেছেন কেন?

৩.৩) " ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ "- কারা কেন ইলিয়াসকে ভাগ্যবান পুরুষ বলে মনে করতো?

৩.৪)  "স্কুলে কী বিভীষকাই যে ছিলেন ভদ্রলোক "--- এখানে কার কথা বলা হয়েছে? তাঁকে বিভিষিকা বলার কারণ কী?

৩.৫) " এম এ  পাশ করবার পরেও স্বপ্ন দেখছি "--  কে স্বপ্ন দেখেছেন ? স্বপ্নের বিষয়বস্তূ কী?

(৩.৫)  " সারারাত মিছে দাঁড় টানি "---- কে দাঁড় টানেন?  তা তার কাছে মিছে বলে মনে হয়েছে কেন?

৪) রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও (যেকোনো ২টি)

                                                   ৫  ×২ = ১০

ক ) নোঙ্গর কবিতাটি নামকরণের স্বার্থকতা বিচার করো |

খ )  " গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায় "-- কোন প্রসঙ্গে কে কথাটি বলেছে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো  ।

গ )  ধীবর বৃত্তান্ত নাট্যাংশ আবলম্বনে ধীবরের চরিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো  |

৫)   ভাবসম্প্রসারণ করো (যেকোনো ১ টি )
                                                          ৫×১= ৫

১)    " "মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে
          মানবের মাঝে আমি বাঁচিবার চাই ""

২)   "" কোথায় স্বর্গ  কোথায় নরক কে বলে তা বহুদূর?
       মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুরে  ""




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Class 5 Bengali Second Unit Test Model Question 2022 | পঞ্চম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট

Class 7 Second Unit Test Model Question 2022

অতীত স্মরণ (প্রথম অধ্যায়) – দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন | পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন/নোট|West Bengal Class 12 History Question and Answer / HS History Suggestion pdf