Madhyamik Reduction Math Syllabus 2022:// মাধ্যমিক অঙ্ক/গণিত সাজেশন ২০২২:
Madhyamik Reduction Math Syllabus 2022:
1. একচলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণ।
2. সরল সুদকষা।
3. বৃত্ত সম্পর্কিত উপপাদ্য।
4. আয়তঘন।
5. অনুপাত ও সমানুপাত।
6. চক্রবৃদ্ধি সুদ (তিন বছর পর্যন্ত) ও সমাহার বৃদ্ধি ও হ্রাস (তিন বছর পর্যন্ত)।
7. বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য।
8. লম্ব বৃত্তাকার চোঙ।
9. দ্বিঘাত করণী।
10. বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য।
11. সম্পাদ্য: ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন।
12. গোলক।
13. ভেদ।
14. অংশীদারি কারবার।
15. বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য।
16. লম্ব বৃত্তাকার শঙ্কু।
17. সম্পাদ্য: বৃত্তের স্পর্শক অঙ্কন।
18. সাদৃশ্যতা।
মাধ্যমিক অঙ্ক/গণিত সাজেশন ২০২২:
পাটিগণিতঃ
সরল সুদ
দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নোত্তর: (মান – 5) Madhyamik Mathematics Suggestion 2022– সরল সুদকষা (অধ্যায়-২) প্রশ্নউত্তর – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন 2022
1. একই সময়ে রাম ও স্যাম পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। ব্যাঙ্ক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত জত হবে?
2. অমল ব্যানার্জি একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 120000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়া এক বছর পর তিনি বাড়িটির প্রতি মাসে 2600 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ির ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন?
3. বার্ষিক শতকরা হার সরল সুদে 500 টাকার 4 বছরের সুদ 100 টাকা কত সরল টাকা হবে নির্ণয় করি (i) বার্ষিক কত হার সুদে 910 টাকার 2 বছর 6 মাসে সুদাসল 955.50 হবে হিসাব করে লিখি।
4. এক কৃষক একটি কৃষি সমবায় সমিতি থেকে 25000 টাকা ঋণ গ্রহণ করেন এবং বার্ষিক 5% সরল সুদ প্রদান করেন। প্রথম বছরের শেষে তিনি 25000 টাকার মধ্যে 15000 টাকা পরিশোধ করেন। তার সমস্ত ঋণ পরিশোধ করতে দ্বিতীয় বছরের শেষে তিনি কত টাকা পরিশোধ করেন ?
5. যদি বাৰ্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি ।
6. এক ব্যক্তি 28000 টাকা তার 13 বছরের ছেলে ও 15 বছরের মেয়ের জন্য এরূপ নির্দেশ দিয়ে গেলেন যে, 18 বছর বয়সে তাদের নিজ নিজ বন্টনের ওপর বার্ষিক 10% সরল সুদে প্রাপ্য টাকা সুদে-আসলে সমান হবে। তাদের প্রত্যেকের জন্য বন্টিত টাকার পরিমাণ নির্ণয় করো।
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর Madhyamik Mathematics Suggestion 2022 – সরল সুদকষা (অধ্যায়-২) প্রশ্নউত্তর – মাধ্যমিক অঙ্ক / গণিত সাজেশন 2022
1. সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল কত হবে নির্ণয় করি ।
2. কোনো টাকা 7 বছরে দ্বিগুণ হলে কত বছরে তা 4 গুণ হবে ?
3. 300 টাকার 5 বছরের সুদ 165 টাকা এবং 100 টাকার 3 বছরের সুদ 36 টাকা । দুটিক্ষেত্রে সুদের হারের তুলনা করো ।
4. বার্ষিক সরল সুদের হার 4% থেকে 15/4 % হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়।অমলবাবুর মূলধন নির্ণয় করো।
5. কোনো সরল সুদের হার 950 টাকার 4 বছরের সুদ এবং 1300 টাকার 6 বছরের সুদ একত্রে 928 টাকা হলে বার্ষিক সরল সুদের হার কত ?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন