মাধ্যমিক সাজেশন 2022 (প্রথম অধ্যায় )
মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর
ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) | Madhyamik History Question and আনসার
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর | মাধ্যমিক ইতিহাস – ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik History Question and Answer :
- ভারতের প্রথম শবব্যবচ্ছেদকারী চিকিৎসক কে ?
Ans: ভারতের প্রথম শবব্যবচ্ছেদকারী চিকিৎসক মধুসূদন গুপ্ত ।
- ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কী ?
Ans: ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কাদম্বিনী গাঙ্গুলি ।
- ‘ নবান্ন ‘ নাটক কে রচনা করেন ?
Ans: বিজন ভট্টাচার্য ।
- ভারতমাতা ছবিটি কার আঁকা ?
Ans: অবনীন্দ্রনাথ ঠাকুরের ।
- মাদ্রাজ মেডিকেল কলেজ কবে স্থাপিত হয় ?
Ans: 1835 খ্রিস্টাব্দে ।
- ‘ জীবনের ঝরাপাতা ‘ প্রথমে কোন পত্রিকায় ছাপা হয় ?
Ans: ‘ দেশ ’ নামক সাপ্তাহিক পত্রিকায় ।
- ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চা কে শুরু করেন ?
Ans: রণজিৎ গুহ এবং পার্থ চট্টোপাধ্যায় ।
- অ্যানাল স্কুল কে প্রতিষ্ঠা করে ?
Ans: ফারনান্দ ব্রদেল ।
- চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন ?
Ans: সুন্দরলাল বহুগুণা ।
- 2011 : নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান নেত্রী কে ছিলেন ?
Ans: মেধা পাটেকর ।
- ভারতে প্রথম বন সংরক্ষণ আইন চালু হয় ?
Ans: 1878 খ্রিস্টাব্দে ।
- সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় ?
Ans: মহাফেজখানায় দিল্লিতে অবস্থিত ) ।
- ভারতের প্রথম সংবাদপত্রের নাম কী ?
Ans: বেঙ্গল গেজেট ( 1780 খ্রিস্টাব্দে , সম্পাদক অগাস্টাস হিকি ) ।
- বঙ্গদর্শন পত্রিকা কবে , কার সম্পাদনায় প্রকাশিত হয় ?
Ans: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় , 1872 খ্রিস্টাব্দে ।
- ‘ বন্দেমাতরম ‘ গান কোন উপন্যাসের অন্তর্গত ?
Ans: ‘ আনন্দমঠ ‘ ।
- একাত্তরের ডায়েরি কার লেখা ?
Ans: সুফিয়া কামালের লেখা ।
- ‘ হতুমপ্যাচার নক্সা ‘ কে রচনা করেন ?
Ans: কালীপ্রসন্ন সিংহ ।
- উত্তর ন্যাশনাল জিমনেশিয়াম কে প্রতিষ্ঠা করেন ?
Ans: নবগোপাল মিত্র ।
- ক্রিকেট খেলা প্রথম কোন দেশে শুরু হয় ?
Ans: ইংল্যান্ডে ।
- ক্রিকেট খেলা নিয়ে প্রথম প্রকাশিত বাংলা বই কোনটি ?
Ans: সারদারঞ্জন রায়ের ‘ ক্রিকেট খেলা ’ ।
- ‘ খো খো খেলার সূত্রপাত প্রথম কোন দেশে হয়েছিল ?
Ans: পশ্চিম ভারতে ।
- নাট্যশাস্ত্রের ব্যাখ্যাকারের নাম কী ?
Ans: আচার্য অভিনব গুপ্ত ।
- বাংলার লোকনৃত্য কী নামে পরিচিত ?
Ans: ছৌ – নাচ ।
- সত্যজিৎ রায় কতগুলি চলচ্চিত্র নির্মাণ করেন ?
Ans: 29 টি ।
- মুঘল যুগের চিত্রকলা কী নামে পরিচিত ?
Ans: মিনিয়েচার ( বৃহৎ জিনিসের ক্ষুদ্রাকৃতির সংস্করণ ) ।
- প্রশ্ন : আধুনিক ভারতে চিত্রকলার উদ্ভব কোন শতকে ঘটে ?
Ans: ঊনিশ শতকে ।
- নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক কাকে বলা হয় ?
Ans: অবনীন্দ্রনাথ ঠাকুরকে ।
- অবনীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ছবিগুলি কী নামে পরিচিত ?
Ans: ‘ অবনীন্দ্রশৈলী ’ ।
- রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রগুলি কী নামে পরিচিত ?
Ans: ‘ বরীন্দ্রচিত্রাবলী ‘ ।
- অগ্নিযুগের কন্যা নামে কে পরিচিত ?
Ans: সরলাদেবী চৌধুরাণী ।
- Letters Froma Father to His Daughter ” নামক চিঠিপত্র লেখা হয়েছিল কত সালে ?
Ans: 1928 খ্রিস্টাব্দে ।
- নতুন সামাজিক ইতিহাসের প্রধান বিষয়বস্তু কী ?
Ans: সাধারণ মানুষের ইতিহাস ।
- নিম্নবর্গের ইতিহাসচর্চার সাথে সম্পর্কিত দু’জন বিদেশি ঐতিহাসিকের নাম লেখো ।
Ans: হার্বার্ট গুটম্যান এবং ইউজিন জেনেভিস ।
- নিম্নবর্গের ইতিহাসচর্চার সাথে সম্পর্কিত কয়েকজন ভারতীয় ঐতিহাসিকের নাম লেখো ।
Ans: রণজিৎ গুহ , সুমিত সরকার , জ্ঞানেন্দ্র পাণ্ডে , শাহিদ আমিন , গৌতম ভদ্র প্রমুখ ।
- ‘ রসগোল্লা : বাংলার জগৎমাতানো আবিষ্কার ‘ কে রচনা করেন ?
Ans: হরিপদ ভৌমিক ।
- কোন দশককে নতুন সামাজিক ইতিহাসের স্বর্ণযুগ বলা যায় ?
Ans: 1970 – এর দশকে ।
- কোন দেশকে কেকের দেশ বলা হয় ?
Ans: স্কটল্যান্ড ।
- ব্রাষ্মিকা শাড়ি পরার পদ্ধতির প্রচলন কোথা থেকে ?
Ans: ঠাকুর পরিবার ( জোড়াসাঁকো ) ।
- সামরিক ইতিহাসচর্চা প্রথম কোন দেশে শুরু হয় ?
Ans: ইংল্যান্ডে ।
- কোন শহরকে ভারতের ‘ সংস্কৃতির নগর ‘ বলা হয় ?
Ans: কলকাতাকে ।
- মান্না দে – র আত্মজীবনীর নাম কী ?
Ans: ‘ জীবনের জলসাঘর ‘ ।
- খেলাধুলার ইতিহাস বিষয়ক দু’টি গ্রন্থের নাম লেখো ?
Ans: ‘ বাপি বাড়ি যা ’ এবং ‘ কাপমহলা ’ ।
- অ্যানাল গোষ্ঠীর দু’জন ঐতিহাসিকের নাম লেখো ?
Ans: মার্ক ব্লখ , লুসিয়েন ফেবর ।
- ইকো ফেমিনিজম – এর প্রবক্তা কে ?
Ans: ফ্রাঁসোয়া দেবান ।
- কোন খেলাকে খেলার রাজা বলা হয় ?
Ans: ক্রিকেট খেলাকে ।
- কারা প্রথম বায়োস্কোপের বাণিজ্যিক প্রদর্শন করেন?
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | মাধ্যমিক ইতিহাস – ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik History Question and Answer :
- নিম্নবর্গের ইতিহাসচর্চার সূচনা কবে হয়েছিল ? নিম্নবর্গের ইতিহাস বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো ।
Ans: 1982 খ্রিস্টাব্দে । অধ্যাপক রণজিৎ গুহ রচিত ‘ সিলেক্টেড সাবল্টার্ন স্টাডিজ , গ্রন্থে ।
- দু’টি পরিবেশ বিষয়ক আন্দোলনের নাম লেখো ।
Ans: নর্মদা বাঁচাও আন্দোলন , চিপকো আন্দোলন ।
- কবে , কাদের হারিয়ে মোহনবাগান IFA শিল্ড লাভ করে ?
Ans: 1911 খ্রিস্টাব্দে , ব্রিটিশদের ইয়র্ক ক্লাবের বিরুদ্ধে ।
- খাদ্যভাসের ইতিহাসচর্চার দু’টি বৈশিষ্ট্য লেখো ।
Ans: 1) খাদ্যাভাসের ইতিহাসচর্চা জাতীয়তাবোধের সৃষ্টি করে এবং 2) বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের খাদ্যাভাস সম্পর্কে জানতে পারা যায় । এটা জাতীয়তাবোধকে যেমন উদ্বুদ্ধ করে , ঠিক তেমনি জাতীয় আন্দোলনের হাতিয়ার হিসেবেও কাজ করে ।
- স্থানীয় বা আঞ্চলিক ইতিহাসের বৈশিষ্ট্য কী ?
Ans: এর থেকে ছোটো ছোটো ঘটনার বিবরণ জানা যায় যা জাতীয় ইতিহাস নির্মাণের ভিত্তি হিসেবে কাজ করে ।
- অ্যানাল স্কুল কী ?
Ans: মার্ক ব্লখ , লুসিয়ান ফেবরের তত্ত্বাবধানে ‘ অ্যানালম অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি ‘ পত্রিকা প্রকাশিত হয় । এর থেকেই যে গোষ্ঠী গড়ে ওঠে , তা অ্যানাল স্কুল নামে পরিচিত ।
- স্মৃতিকথা কীভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহৃত হয় ?
Ans: 1947 খ্রিস্টাব্দে দেশভাগের ইতিহাস , জাতিদাঙ্গা উদ্বাস্তু জীবন বিভিন্নভাবে বিভিন্ন সাহিত্যিকের লেখায় , স্মৃতিকথায় সুন্দরভাবে ফুটে উঠেছে , যা উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ ।
- ফটোগ্রাফিচৰ্চায় দু’জন উল্লেখযোগ্য বাঞ্জলির নাম লেখো ।
Ans: উপেন্দ্রকিশোর রায়চৌধুরি এবং সুকুমার রায় ।
- ভারতীয় স্থাপত্যের ইতিহাস সংক্রান্ত গবেষকের নাম লেখো ।
Ans: জেমস ফারগুসন , পারসি বোরো , তারাপদ সাঁতরা ।
- রবীন্দ্রনাথের আত্মজীবনীর নাম কী ?, কবে প্রকাশিত হয় ?
Ans: 1912 খ্রিস্টাব্দে প্রকাশিত রবীন্দ্রনাথের আত্মজীবনীর নাম জীবনস্মৃতি ।
- স্থানীয় ইতিহাসচর্চা কেন গুরুত্বপূর্ণ ?
Ans: প্রাচীন ইতিহাসচর্চায় দেশ , বিদেশ , মহাদেশ প্রভৃতি বিশাল অঞ্চল আলোচিত হয়েছে , যা কোনো ছোটো স্থানের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে পারে না । তাই জাতীয় ইতিহাস রচনা করতে গেলে স্থানীয় ইতিহাসের ওপর নির্ভর করতে হয় ।
- জীবনের ঝরাপাতা কার রচনা ? এই গ্রন্থ থেকে আমরা কী জানতে পারি ?
Ans: এটি সরলাদেবী চৌধুরাণী রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ । এর থেকে তৎকালীন ভারতীয় কৃষক , শ্রমিক শ্রেণির প্রতি ব্রিটিশ শাসকদের অন্যায় , অত্যাচার ও এর বিরুদ্ধে ছাত্র – যুবক শ্রেণির বিপ্লবী কর্মধারা সম্পর্কে জানা যায় ।
- রবীন্দ্রনাথের আত্মজীবনীমূলক গ্রন্থ জীবনস্মৃতি থেকে কী জানা যায় ?
Ans: সমকালীন ভারতীয় রাজনৈতিক কর্মসূচিতে ঠাকুরবাড়ির সদস্যদের অংশগ্রহণ , স্বদেশি যুগের শিক্ষা ব্যবস্থা , হিন্দুমেলা সম্পর্কে বিশদ বিবরণ জানা যায় ।
- ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা ?
Ans: ইন্টারনেটের ব্যবহারে যেকোনো তথ্য খুব অল্প সময়ে , অল্প খরচে এবং অল্প পরিশ্রমে পাওয়া যায় , যা দ্রুত গবেষণা বা পাঠ প্রস্তুতিতে সাহায্য করে ।
- ইন্টারনেট ব্যবহারের দু’টি অসুবিধা লেখো ।
Ans: 1) ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের সত্যতা সবসময় নিশ্চিত থাকে না । 2) সর্বদা এইসমস্ত তথ্যের জন্য সূত্রও দেওয়া থাকে না ।
- নারী ইতিহাসচর্চার গুরুত্ব কী ?
Ans: এর দ্বারা সমাজে নারী সমাজের যথার্থ ভূমিকা ও অবদানকে মর্যাদা দেওয়া হয় ও ইতিহাসে নারীর ভূমিকা সম্পর্কে জানা যায় ।
- নতুন সামাজিক ইতিহাস কী ?
Ans: আধুনিক ইতিহাসচর্চায় রাজা – মহারাজা এবং অভিজাত সম্প্রদায় ছাড়াও সমাজের নিম্নবর্গীয় কৃষক , শ্রমিক , দিনমজুর এবং নারী সম্প্রদায়কে নিয়ে যে ইতিহাসচর্চা তাকে নতুন সামাজিক ইতিহাস বলে ।
- সাবল্টার্ন স্টাডিজ বলতে কী বোঝো ?
Ans: জাতি , ধর্ম , বর্ণ , শ্রেণি প্রভৃতি নির্বিশেষে নিম্নবর্গের মানুষের জীবনযাত্রা , সংস্কৃতি , জনস্বাস্থ্য ইত্যাদি নিয়ে যে ইতিহাসৰ্চা তা – ই সাবল্টার্ন স্টাডিজ ।
- পরিবেশ ইতিহাসচর্চা সম্পর্কে দু’টি গ্রন্থের লেখো ।
Ans: ‘ সাইলেন্ট স্প্রিং ‘ – র্যাচেল কারসন , ‘ প্রাচীন ভারতের পরিবেশ চিন্তা – ড : শুভেন্দু গুপ্ত ।
- স্বাধীনতার পরবর্তীকালে রচিত দু’টি নাটকের নাম লেখো ।
Ans: বিজন ভট্টাচার্যের — ‘ নবান্ন ‘ , উৎপল দত্তের – ‘ টিনের তলোয়ার ‘ ।
- সত্যজিৎ রায় পরিচালিত দু’টি চলচ্চিত্রের নাম লেখো ।
Ans: ‘ পথের পাঁচালী ‘ ‘ হীরক রাজার দেশে ’ ।
- ফটোগ্রাফিক ইতিহাসচর্চার বৈশিষ্ট্য কী ? Ans: ফটোগ্রাফিতে বাস্তব দৃশ্য ধরা পড়ে , এতে ইতিহাসচর্চার কাল্পনিক দিক থাকে না । এছাড়া বাস্তব ঘটনা অপরিবর্তিতভাবেই আমাদের কাছে প্রকাশ পায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন