মাধ্যমিক সাজেশন 2022

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2022


এককথায় উত্তর দাও : (মান - 1)

1. কোন বিজ্ঞানীকে বংশগতির জনক বলা হয় ?

Ans. গ্রেগর জোহান মেণ্ডেলকে বংশগতির জনক বলা হয়

2. লোকাস কাকে বলে ?

Ans. ক্রোমোজোমের যে বিন্দুতে জিন অবস্থান করে তাকে লোকাস বলে

3. মেন্ডেল মটরফুলকে কীভাবে স্ত্রী ফুলে পরিণত করেছিলেন ?

Ans. মেন্ডেল মটর ফুলের পুংকেশরগুলি কেটে বাদ দিয়ে ছিলেন

4. কী ধরনের গিনিপিগ নিয়ে একসংকর জনন ঘটালে অপত্য জনুতে ফল 3 : 1 হবে ?

Ans. যদি দুটি গিনিপিগ সংকর কালো হয় তাহলে তিন ভাগ কালো  এক ভাগ সাদা (3 : 1) ফল পাওয়া যাবে

5. মেন্ডেল একসংকর পরীক্ষা থেকে কী সূত্রে উপনীত হয়েছিলেন ?

Ans. পৃথকৃভবনের সূত্র

6. লিঙ্গ নির্ধারণে কোন্ ক্রোমোজোমের ভূমিকা আছে ?

Ans. সেক্স ক্রোমোজোম (X  Y) 

7. হিমোফিলিয়া রোগে কোন প্রকার ক্রোমোজোম গটিত রোগ?

Ans. 'X' ক্রোমোজোম ঘটিত বংশগত রোগ

8. হিমোফিলিয়া আক্রান্ত রোগী কতদিন বাঁচে ?

Ans. সর্বাধিক 20 বছর 

9. বর্ণান্ধতা রোগে রোগী সাধারণত কোন্ বর্ণ চিনতে পারে না ?

Ans. লাল -সবুজ বর্ণ

10. 'TT' সংকেত দ্বারা একটি মটর গাছের ক্ষেত্রে কী বোঝানো হয়েছে

Ans. বিশুদ্ধ লম্বা বোঝানো হয়েছে

11. জেনেটিক কোড কে আবিষ্কার করেন ?

Ans. হরগোবিন্দ খোরান

12. মানুষের ক্রোমোজোম বাহিত একটি বৈশিষ্ট্য কী ?

Ans. পুরুষদের কানের লতিতে চুল

13. সংকরায়ণ পরীক্ষায় 1:2:1 অনুপাতকে কী বলে ?

Ans. জিনোটাইপিক অনুপাত বলে

14. রাজকীয় হিমোফিলিয়া কোন পরিবারে দেখা গিয়েছিলো ?

Ans. ইংল্যান্ডের রাজপরিবারে দেখা গিয়েছিলো

15. মেন্ডেলের সূত্রগুলি কী নামে পরিচিত ?

Ans. মেন্ডেলের সূত্রগুলি পৃথকভবনের সূত্র  স্বাধীন বিন্যাসের সূত্র নামে পরিচিত

16. Tt-র ফিনোটাইপ কী হবে ?

Ans. Tt ফিনোটাইপটি হবে সংকর লম্বা

17. মেন্ডেলের নিৰ্বিাচিত বৈশিষ্ট্য মোট কত জোড়া ছিল ?

Ans. মেন্ডেল নির্বাচিত সাতজোড়া (7 জোড়াবৈশিষ্ট্য ছিল

18. পুরুষদের সেক্স ক্রোমোজোম কী প্রকারের ?

Ans. পুরুষদের সেক্স ক্রোমোজোম হেটারোজাইগাস প্রকৃতির (XY)

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : (মান - 2)

1. জিনতত্ত্ব বা সুপ্রজননবিদ্যা কাকে বলে ?

Ans. বংশগতিসংক্রান্ত বিজ্ঞানকে জিনতত্ত্ব বা সুপ্রজননবিদ্যা বলে

2. মেন্ডেলবাদ কাকে বলে তার সূত্র দুটি কী কী ?

Ans. মেন্ডেলের আবিষ্কৃত মৌলিক সূত্র বা তত্ত্বগুলিকে এককথায় মেন্ডেলবাদ বলা হয় মেন্ডেলের সূত্র দুটি হল (i) পৃথকভবনের সূত্র, (ii) স্বাধীন সঞ্চারণের সূত্র

3. অ্যালিল বা অ্যালিলোমর্ফ কাকে বলে ?

Ans. সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উপাদানের এক-একটিকে অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলে যেমনলম্বা  বেঁটেকালো  সাদা

4. মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারন উল্লেখ করো ।

Ans. (i) মেন্ডেলের সংকরায়ন পরীক্ষাকালে একজোড়া বা দুজোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট নিয়ে পরীক্ষা করিয়েছিলেন তাই পরীক্ষা সফল হয়েছিল (ii) মেন্ডেল প্রতিটি পরীক্ষালব্ধ ফলাফল অন্ততপক্ষে তিনটি বংশানুক্রম পর্যন্ত লিপিবদ্ধ করিয়েছিলেন ফলে সূত্র নির্ধারন করা সহজ হয়েছিল 

5. প্রলক্ষণ বা বৈশিষ্ট্য কী ?

Ans. যে সব লক্ষণ দেখে জীবকে শনাক্ত করা যায় তাদের বৈশিষ্ট্য বা প্রলক্ষণ বলে

6. একসংকর জনন কাকে বলে ?

Ans. একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যসম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ণ ঘটানোকে একসংকর জনন বা মনোহাইব্রিড ক্রস বলে

7. থ্যালাসেমিয়ার কারন কী ?

Ans. জিনগত ত্রুটির জন্য যখন হিমোগ্লোবিন পলিপেপটাইড শৃঙ্খল উৎপন্ন হয় না তার ফলে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়তখন থ্যালাসেমিয়া রোগ হয়

8. অসম্পূর্ণ প্রকটতা কী কোন উদ্ভিদে এরকম ঘটনা দেখা যায় ?

Ans. একটি প্রকট  একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের সংকরায়ণ ঘটালে কোনো বৈশিষ্ট্যটিই প্রকটভাবে প্রকাশ পায় নাবরং কোনো মধ্যবর্তী বৈশিষ্ট্য প্রকাশ পায়তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে যেমন-সন্ধ্যামালতি গাছের লাল  সাদা ফুলের পরাগযোগ ঘটালে প্রথম অপত্য জনুতে সব গোলাপি ফুল বিশিষ্ট গাছ জন্মায় এখানে ‘গোলাপি’ রং অসম্পূর্ণ প্রকটতার প্রকাশ

9. হিমোফিলিয়া কাকে বলে ?

Ans. যে বংশগত রোগের ফলস্বরূপ মানবদেহে আঘাতপ্রাপ্ত থান (ক্ষত,কাটা স্থানথেকে রক্তক্ষরণ বন্ধ হয় নাঅর্থাৎ রক্ত তঞ্চিত হয় না তাকে হিমোফিলিয়া বলে

10. RrYy সংকর জীবে কত প্রকারের গ্যামেট উৎপন্ন হয় ?

Ans. চার প্রকারের গ্যামেট উৎপন্ন হয়। যথা- RY, Ry, rY ও ry

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Class 5 Bengali Second Unit Test Model Question 2022 | পঞ্চম শ্রেণী দ্বিতীয় ইউনিট টেস্ট

Class 7 Second Unit Test Model Question 2022

অতীত স্মরণ (প্রথম অধ্যায়) – দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন | পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন/নোট|West Bengal Class 12 History Question and Answer / HS History Suggestion pdf